By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৮, ২০২৫ ৩:৩৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৮, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পর দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাতেই তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অব্যাহতিপত্র জমা দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করে জানান, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন। ২৭ ডিসেম্বর রাত আনুমানিক ৯টার দিকে কার্যালয়ে জমা দেওয়া এই অব্যাহতিপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। একই রাতে কার্যালয়ের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।
এর আগেই, শনিবার (২০ ডিসেম্বর) অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ার ঘোষণা দিয়ে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান মো. আসাদুজ্জামান। সে সময় তিনি বলেন, দায়িত্ব থেকে ফিরে এসে সবাইকে সঙ্গে নিয়ে সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবেন তিনি। এলাকার উন্নয়ন এবং সন্ত্রাসমুক্ত শৈলকূপা গড়াই তার মূল লক্ষ্য।
ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামান দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব নেওয়ার আগে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামের সন্তান মো. আসাদুজ্জামান ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়ে তিনি এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং পরের বছর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৫ সালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
পেশাগত জীবনের শুরুতে তিনি সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের পিতা, প্রখ্যাত আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদের সঙ্গে জুনিয়র হিসেবে কাজ করেন।

আজ ঢাকার যে এলাকাগুলোতে ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গেল দুর্বৃত্তরা
ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়: পররাষ্ট্র উপদেষ্টা
জামিনে মুক্ত বৈষম্যবিরোধী নেতা মাহদী হাসান
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যে ভূমিকা দরকার বিএনপি তা-ই করবে
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আকবর হোসেনের গভীর শোক প্রকাশ
ডিসেম্বর ৩০, ২০২৫
আফ্রিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোয় কে কার মুখোমুখি
জানুয়ারি ১, ২০২৬
আজ এই ছুটির দিনেও বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা
জানুয়ারি ১৬, ২০২৬
ট্রাম্পকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য, পোল্যান্ডের স্পিকারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করল যুক্তরাষ্ট্র
ফেব্রুয়ারি ৬, ২০২৬
যুব সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে ক্রীড়ার বিকল্প নেই: নার্গিস মাকসুদ
ডিসেম্বর ৭, ২০২৫
তীব্র শীতে নারায়ণগঞ্জে জনজীবন স্থবির
জানুয়ারি ১, ২০২৬
নারায়ণগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা
জানুয়ারি ২৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধি-নিষেধ

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ২, ২০২৬
কংগ্রেস জ্যেষ্ঠ নেতা দিগ্বিজয়ের আরএসএস-বিজেপির প্রশংসা উসকে দিচ্ছে বিতর্ক
আজ ঢাকায় কোথায় কী কর্মসূচি?জেনে নিন এক নজরে
৯০ লাখ টাকার সম্পদ, আদালতে ৬ মামলা: নির্বাচনী হলফনামায় উঠে এলো নুরের যেসব তথ্য
মাসুম পেশিশক্তি ! নাকি জনতার রায় কোন পথে হাঁটছে নারায়ণগঞ্জ?
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?