By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: জামায়াতের সঙ্গে সমঝোতা করতে গিয়ে সংকটে এনসিপি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
রাজনীতি

জামায়াতের সঙ্গে সমঝোতা করতে গিয়ে সংকটে এনসিপি

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৮, ২০২৫ ৩:৫৭ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৮, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে সংকটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের কেন্দ্রীয় নেতাদের একটি অংশ তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। দলের নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের একজন সদস্য ইতিমধ্যে পদত্যাগপত্রও জমা দিয়েছেন।

Contents
  • সমঝোতা প্রায় চূড়ান্ত
  • ৩০ আসন নিয়ে আলোচনা
  • আসিফের নাম আছে, মাহফুজের নেই

জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতার বিষয়টি অনেকটাই চূড়ান্ত হওয়ার পর গতকাল শনিবার সন্ধ্যায় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার দলটি থেকে পদত্যাগ করেন এনসিপিতে জামায়াতবিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক।

গতকাল সন্ধ্যায় দলের ৩০ জন নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘সম্ভাব্য জোট বিষয়ে নীতিগত আপত্তি’ বিষয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। তাতে তাঁরা বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে। এ ধরনের জোট এনসিপির বহু কর্মী, সমর্থক এবং বিশেষ করে তরুণ প্রজন্মসহ নতুন ধারার রাজনীতিকে সমর্থন করা বহু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও হতাশা তৈরি করবে। এর মাধ্যমে এনসিপির নিজস্ব মধ্যপন্থী রাজনৈতিক এজেন্সি ক্ষতিগ্রস্ত হবে।

নাহিদ ইসলামকে অনুরোধ জানিয়ে ওই ৩০ নেতা বলেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান গ্রহণ করা হোক। আমরা মনে করি, নীতিগত অবস্থানের ভিত্তিতে কৌশল নির্ধারিত হওয়া উচিত। কৌশলগত কারণে নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া উচিত নয়।’

এই চিঠিতে স্বাক্ষরকারী নেতাদের মধ্যে আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন, এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল, উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী, সদস্য তাওহীদ তানজীম ও সৈয়দা নীলিমা দোলা।

‘মধ্যপন্থী রাজনীতির’ কথা বলে গত ২৮ ফেব্রুয়ারি এনসিপির আত্মপ্রকাশ ঘটে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকেন্দ্রিক আলোচনা শুরু হলে গত অক্টোবর থেকে তারা প্রথমে বিএনপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা শুরু করে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এনসিপির শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একাধিকবার আলোচনা হয়। তবে চাওয়া–পাওয়া নিয়ে শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর তাঁর সঙ্গে সরাসরি আলোচনা করা যায় কি না, সে চেষ্টাও ছিল। তবে সেটা আর হয়ে ওঠেনি।

বিএনপি ও জামায়াতের সঙ্গে আসন সমঝোতার এই প্রচেষ্টায় এনসিপির পাশাপাশি এবি পার্টির নামও আলোচনায় এসেছে। কিন্তু তাদের জোটের আরেক শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন জামায়াত বা বিএনপির সঙ্গে যেতে রাজি নয়।

এরই মাঝে বিএনপি ও জামায়াতের বাইরে আলাদা জোট গঠনের চিন্তা থেকে মধ্যপন্থী আলাদা জোট করার উদ্যোগ নেওয়া হয়। সেই উদ্যোগে গণতন্ত্র মঞ্চকে যুক্ত করার প্রচেষ্টা ছিল। পরে কেবল এনসিপি, এবি পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে জোট হয়। ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে ৭ ডিসেম্বর এই ত্রিদলীয় জোটের আত্মপ্রকাশ ঘটে।

কিন্তু ভোটের রাজনীতির হিসাব–নিকাশ মেলাতে গিয়ে এনসিপি বড় দুই দলের কোনো একটির সঙ্গে আসন সমঝোতাকে গুরুত্ব দেয়। বিএনপির সঙ্গে সমঝোতার সম্ভাবনা কমে আসার পর সম্প্রতি এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনায় যুক্ত হয়। এরপর সদ্য গঠিত ত্রিদলীয় জোটও ভাঙনের মুখে পড়েছে। বিএনপি ও জামায়াতের সঙ্গে আসন সমঝোতার এই প্রচেষ্টায় এনসিপির পাশাপাশি এবি পার্টির নামও আলোচনায় এসেছে। কিন্তু তাদের জোটের আরেক শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন জামায়াত বা বিএনপির সঙ্গে যেতে রাজি নয়।

সমঝোতা প্রায় চূড়ান্ত

এদিকে জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের দুজন নেতা। তাঁরা গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বিএনপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি। জামায়াতের সঙ্গেও বিভিন্ন সময়ে কথা হয়েছিল। তবে সম্প্রতি জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনা একটা উল্লেখযোগ্য পর্যায়ে আসে। ভোটের রাজনীতির নানা দিক বিবেচনা করে এনসিপির শীর্ষ নেতৃত্ব জামায়াতের সঙ্গেই সমঝোতায় যাওয়ার নীতিগতভাবে সিদ্ধান্ত নেন।

এনসিপির নেতা ও আগামী নির্বাচনে একজন সম্ভাব্য প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, দলের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে তাঁকে জানিয়েছেন, জামায়াতের সঙ্গে সমঝোতায় যাওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত।

সংশ্লিষ্ট অপর একটি সূত্র জানায়, আসন সমঝোতা নিয়ে গত শুক্রবার রাতেও ঢাকায় জামায়াতের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে এনসিপির প্রতিনিধিদের বৈঠক হয়। সেখানে আসন বণ্টন নিয়েও আলোচনা হয়।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘সংস্কার বাস্তবায়নকে প্রধানত গুরুত্ব দিয়ে এনসিপি ও জামায়াতের সমঝোতার আলোচনা চলমান। কিছু রাজনৈতিক প্রশ্ন, করণীয় ও পারিপার্শ্বিক বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছে। এ ছাড়া সম্ভাব্য আসনবিন্যাস নিয়েও আলোচনা হচ্ছে।’

৩০ আসন নিয়ে আলোচনা

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির পক্ষ থেকে জামায়াতের কাছে ৫০টি আসন চাওয়া হয়েছিল। জামায়াত ৩০টি আসনে ছাড় দেওয়ার কথা বলেছে। আলোচনার পর এনসিপি বিষয়টি অনেকটা মেনে নিয়ে সম্ভাব্য ৩০ জন প্রার্থীর একটি খসড়া তালিকাও তৈরি করে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সমঝোতা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলে ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও রংপুর-৪ আসনে দলের সদস্যসচিব আখতার হোসেন ছাড় পাবেন। কেন্দ্রীয় অন্য নেতাদের মধ্যে কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়-১ আসনে সারজিস আলম, ঢাকা-১৬ আসনে আরিফুল ইসলাম আদীব, ঢাকা-১৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ জামায়াতের সমর্থন পেতে পারেন। আরও যেসব আসনে জামায়াতের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হতে যাচ্ছিল, তার মধ্যে ঢাকা-৯ আসনে তাসনিম জারার নামও ছিল। এরই মধ্যে তাসনিম জারা গতকাল সন্ধ্যায় দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দেন। একই সময়ে ৩০ নেতা জামায়াত প্রশ্নে দলীয় প্রধানকে স্মারকলিপি দেন। এর মধ্য দিয়ে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতা প্রশ্নে এনসিপিতে নতুন সংকটের প্রকাশ পায়।

আসিফের নাম আছে, মাহফুজের নেই

এদিকে এনসিপির একজন দায়িত্বশীল নেতা জানান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এনসিপিতে যোগদান নিয়ে আলোচনা চলছে। গত ৯ নভেম্বর তিনি ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। ২২ ডিসেম্বর তিনি এই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল শনিবার কুমিল্লা-৩ আসন থেকেও তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এক ব্যক্তি। জামায়াতের সঙ্গে এনসিপির সম্ভাব্য সমঝোতার আলোচনায় প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নামও রয়েছে বলে জানা গেছে।

তবে এই আলোচনায় মাহফুজ আলমের নাম নেই। সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা নির্বাচন করবেন কি না, করলে কোনো দল থেকে করবেন নাকি স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন—এসব বিষয়ে গতকাল পর্যন্ত নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

১০ ডিসেম্বর এনসিপি ১২৫টি সংসদীয় আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছিল। বাকি আসনগুলোতে এনসিপি প্রার্থী দেয়নি। তবে জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় গেলে নির্ধারিত ৩০টির বাইরে অন্যান্য আসনে এনসিপি প্রার্থী দেবে না বলে দলের একজন গুরুত্বপূর্ণ নেতা জানিয়েছেন।

শক্ত যুক্তি আছে, দৃঢ় বিশ্বাস, আপিলে জিতে আসব: তাসনিম জারা
দেওভোগ নাগবাড়ি যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
খালেদা জিয়া  বিএনপি’র  সম্পদ নন তিনি বাংলাদেশের সম্পদ–মাসুদুজ্জামান মাসুদ
নারায়ণগঞ্জ-৪ শেষ হাসি কে হাসবেন
জনতার হাটসভা‘মাথাল’ মার্কায় বিকল্প জনরাজনীতির ডাক দিলেন অঞ্জন দাস
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

ইনোভেশন কনসাল্টিং এর জরিপ
জানুয়ারি ৩১, ২০২৬
সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল তেহরান
জানুয়ারি ৩০, ২০২৬
ভারতে নিরাপত্তাশঙ্কা আর বাংলাদেশের বিশ্বকাপে না খেলা: অটল-উৎকণ্ঠার ২২ দিন
জানুয়ারি ২৫, ২০২৬
আর কোনো ব্যাংক একীভূত নয়: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র
ডিসেম্বর ১৮, ২০২৫
শীত নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস
জানুয়ারি ২৬, ২০২৬
এলপিজি গ্যাসের মূল্য কমানোর দাবিতে জেলা প্রশাসক স্মারকলিপি পেশ
জানুয়ারি ১১, ২০২৬
রূপগঞ্জে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪, কার্যালয় ভাঙচুর
ডিসেম্বর ৪, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবন্দরমহানগররাজনীতি

একদম খাইয়া ফালামু প্রার্থীর স্ত্রীকে হুমকির ভিডিও ভাইরাল

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ২৫, ২০২৬
প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে আবার ফিরল পরীক্ষা, মূল্যায়ন হবে কীভাবে
নতুন বছরে একের পর এক রিটায়ার্ড আউট, লাভ কতটা
স্বচ্ছ রাজনীতির প্রত্যাশায় ইসলামী আন্দোলনের প্রতি বাড়ছে জনআস্থা- মুফতি মাসুম বিল্লাহ
ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, একজন আহত
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?