By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: শুরুতে সেঞ্চুরি শান্তর সিলেটকে হারালো রাজশাহী
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

শুরুতে সেঞ্চুরি শান্তর সিলেটকে হারালো রাজশাহী

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৭, ২০২৫ ৫:০৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৭, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শুভ সূচনা করেছে রাজশাহী ওয়ারিয়র্স। দ্বাদশ আসরের উদ্বাধনী ম্যাচে গতকাল সিলেট টাইটান্সকে ৮ উইকেটে হারায়। রাজশাহীর জয়ের নায়ক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন তিনি। শান্তকে যোগ্য সঙ্গ দেওয়া মুশফিকুর রহিমও খেলেন ফিফটি ঊর্ধ্ব ইনিংস। সিলেটের করা ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে পদ্মা পাড়ের দলটি। শান্ত ১০১ আর মুশফিক ৫১ রানে অপরাজিত থাকেন। সিলেটের হয়ে ১টি করে উইকেট নেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। 
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বড় লক্ষ্যে তাড়ায় শুরুটা ভালো হয়নি রাজশাহীর। দলীয় ১৯ রানের মাথায় ৮ বলে ১০ রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। শাহিবজাদা ফারহানকে নিয়ে দ্বিতীয় উইকেটে ম্যাচের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৯ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন ফারহান। তার বিদায়ে ভাঙে ৪৩ রানের জুটি। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। ধীরে ধীরে হয়ে ওঠেন আগ্রাসী। ৩৬ বলে ৭ চার ও ১ ছক্কায় তুলে নেন ফিফটি। এরপর আরও মারকুটে হয়ে ওঠেন রাজশাহীর অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিক। ৫৮ বলে ১০ চার ও ৫ ছক্কায় সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন শান্ত। শেষ পর্যন্ত ৬০ বলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি।  এটি টি-টোয়েন্টিতে তার তৃতীয় ও বিপিএল ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে বিপিএলে দুটি করে সেঞ্চুরি আছে আর কেবল তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিমের। গত বিপিএলে ৫ ইনিংস খেলে শান্তের মোট রান ছিল ৫৬। এবার এক ইনিংসেই করে ফেললেন প্রায় দ্বিগুণ। টুর্নামেন্ট শুরুর আগের দিন বলেছিলেন, এই বিপিএল দিয়ে বিশ্বকাপের জন্য নির্বাচকদের বিবেচনায় আসতে চান তিনি। সেই পথে শুরুটাও করলেন দারুণ। তাকে সঙ্গ দেয়া মুশফিক ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। এর আগে পারভেজ হোসেন ইমনের ঝড়ো ফিফটিতে আগে ব্যাট করে ১৯০ রানের পুঁজি পায় সিলেট টাইটান্স। ৩৩ বলে ৫ ছক্কা ও ৪ বাউন্ডারিতে ৬৫ রানে অপরাজিত থাকেন ইমন। এছাড়া রনি তালুকদার ৪১, আফিফ হোসেন ৩৩ আর সাইম আইয়ুব ২৮ রান করেন। রাজশাহীর হয়ে ৩৮ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন নেপালের লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে। ১টি করে উইকেট নেন শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো ও টাইগার পেসার তানজিম হাসান সাকিব। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রাজশাহী ওয়ারিয়র্স। দুদলের ম্যাচটি হবে দুপুর ১টায়। দিনের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের প্রতিপক্ষ নবাগত নোয়াখালি এক্সপ্রেস।

মেয়েদের অনূর্ধ্ব–১৯ দলের চীন সফরের দল ঘোষণা
কলকাতায় ভাঙচুরের ঘটনায় মেসিকে দোষারোপ করলেন গাভাস্কার
মোহামেডান কিংসের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে
বিশ্বকাপ নিয়ে আইসিসির ‘থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট’ আসলে কী, কারা দেয় এই রিপোর্ট
‘অবশেষে’ হোবার্টের জার্সি রিশাদের গায়ে
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকলে অপেশাদার সাংবাদিকতা প্রতিহত করা সহজ হবে
ডিসেম্বর ৯, ২০২৫
২০২৬ সালে ব্যাংকের চাকরিজীবীরা ছুটি পাবেন কতদিন, দেখুন
জানুয়ারি ২, ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’র যাত্রা শুরু
ডিসেম্বর ১৫, ২০২৫
খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে মানবিক কাজ অব্যাহত রাখা আমাদের লক্ষ্য–টিপু
জানুয়ারি ৫, ২০২৬
সাফল্যের রংয়ে আঁকা ও বিতর্কের ছায়ায় ঢাকা ক্রীড়াঙ্গন
জানুয়ারি ১, ২০২৬
বিয়ের মণ্ডপেই অফিসের কাজ
ডিসেম্বর ২২, ২০২৫
ট্রাম্পের ৫০০ কোটি ডলারের মানহানি মামলা খারিজের আবেদন করবে বিবিসি
জানুয়ারি ১৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
চাকুরী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৮৬

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১১, ২০২৬
হাদির হত্যাকারীদের দুই সহযোগী ভারতে গ্রেফতার
তিন গোলরক্ষক নামিয়ে ৩ গোল হজম উগান্ডার, তাঞ্জানিয়ার ইতিহাস
ইয়ামিকে প্রশংসায় ভাসালেন আলিয়া, কারণ…
খেলা হবে ঘোষণা দিয়ে না খেলেই পালিয়েছেন শামীম ওসমান: মান্নান
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?