By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: কংগ্রেস জ্যেষ্ঠ নেতা দিগ্বিজয়ের আরএসএস-বিজেপির প্রশংসা উসকে দিচ্ছে বিতর্ক
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

কংগ্রেস জ্যেষ্ঠ নেতা দিগ্বিজয়ের আরএসএস-বিজেপির প্রশংসা উসকে দিচ্ছে বিতর্ক

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৭, ২০২৫ ২:১০ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৭, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ সটুয়েন্টিফোর ডটকমঃ  কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) বৈঠক বসেছিল আজ শনিবার। তার ঠিক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বির্তকের জন্ম দিয়েছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও রাজ্যসভার সদস্য দিগ্বিজয় সিং। পোস্টটি দেখে মনে হয়েছে, তিনি বিজেপি ও আরএসএসের ‘প্রশংসা’ করেছেন।

হিন্দিতে লেখা এক্স-এর পোস্টে দিগ্বিজয় লিখেছেন, ‘কোরা ওয়েবসাইটে এই ছবিটি আমি খুঁজে পেয়েছি। এটি অত্যন্ত চিত্তাকর্ষক। যেভাবে আরএসএসের তৃণমূল স্তরের স্বয়ংসেবকেরা (কর্মীরা) এবং জন সংঘ/বিজেপির কর্মীরা নেতাদের পায়ের কাছে মেঝেতে বসেন এবং পরবর্তী সময়ে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে ওঠেন, তাতে সংগঠনটির শক্তিই ফুটে ওঠে। জয় সিয়া রাম।’

দিগ্বিজয় পোস্টের সঙ্গে নব্বইয়ের দশকের একটি ছবিও যুক্ত করেন, যেখানে আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে বিজেপির প্রবীণ নেতা এল কে আদভানি গুজরাটের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সেখানে তাঁর পাশেই মেঝেতে বসে আছেন তরুণ নরেন্দ্র মোদি।

কংগ্রেস নেতার এক্সের পোস্ট নিয়ে বিতর্ক বাড়তে থাকলে তিনি বলেন, ‘গণমাধ্যম আমাকে ভুল বুঝেছে।’ তিনি বলেন, ‘আমি সংগঠনটির প্রশংসা করেছি। তবে আমি আরএসএস এবং মোদিজির কট্টর প্রতিপক্ষ।’

দিগ্বিজয়ের কংগ্রেসে সংস্কার ও ‘বিকেন্দ্রীকরণ’-এর আহ্বান জানানোর এক সপ্তাহ পর এই বিতর্কের সূত্রপাত হয়েছে। আজ শনিবার কংগ্রেসের কার্যনির্বাহী কিমিটর (সিডব্লিউসি) বৈঠকেও তিনি বিষয়টি উত্থাপন করেছিলেন।

১৯ ডিসেম্বর এক্সে করা এক পোস্টে দিগ্বিজয় বলেন, ‘রাহুল গান্ধীজি, সামাজিক-অর্থনৈতিক নানা ইস্যুতে আপনি একেবারে ঠিক জায়গায় বাড়ি দিয়েছেন–ফুল মার্ক। কিন্তু এখন দয়া করে আইএনসির (ভারতীয় জাতীয় কংগ্রেস) দিকেও নজর দিন। ইসিআইয়ে (ভারতের নির্বাচন কমিশন) যেমন সংস্কার প্রয়োজন, তেমনি ভারতীয় জাতীয় কংগ্রেসেরও সংস্কার প্রয়োজন।’

জ্যেষ্ঠ এই কংগ্রেস নেতা আরও লেখেন, ‘আপনি “অর্গানাইজেশন (সংগঠন) সৃজন” দিয়ে শুরু করেছেন, কিন্তু আমাদের আরও বাস্তবসম্মত ও বিকেন্দ্রীভূত সক্রিয়তা দরকার। আমি নিশ্চিত আপনি তা করবেন, কারণ আমি জানি আপনি পারবেন। একমাত্র সমস্যা হচ্ছে, আপনাকে “রাজি করানো” সহজ নয়।’

দিগ্বিজয়ের এই মন্তব্যকে ব্যবহার করে কংগ্রেসের ভেতরের ‘বিভক্তিগুলোকে’ নিশানা করেছে বিজেপি। দলটির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, ‘দিগ্বিজয় সিং প্রকাশ্যে রাহুল গান্ধীর বিরোধিতা করছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সংগঠনটি ভেঙে পড়েছে। কংগ্রেস বনাম কংগ্রেস প্রদর্শিত হচ্ছে!’

কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির (সিডব্লিউসি) বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, এমজিএনআরইজিএ–এর নাম পরিবর্তনের বিরুদ্ধে একটি শক্ত পরিকল্পনা তৈরি এবং এ নিয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা দলের ‘সম্মিলিত দায়িত্ব’।

খাড়গে বলেন, কোনো ধরনের গবেষণা বা মূল্যায়ন ছাড়া এবং রাজ্য বা দলগুলোর সঙ্গে পরামর্শ না করেই মোদি সরকার এমজিএনআরইজিএ বাতিল করে একটি নতুন আইন চাপিয়ে দিয়েছে, ঠিক যেমনটা তারা তিনটি ‘কালো কৃষি আইনের’ ক্ষেত্রে করেছিল। এই সময়ে দেশব্যাপী জোরালো আন্দোলন প্রয়োজন।

মোদি সরকারকে নিশানা করে খাড়গে বলেন, এমজিএনআরইজিএ বাতিল করার মধ্য দিয়ে সরকার ‘গরিবদের পেটে লাথি মেরে পিঠে ছুরি মেরেছে।’

ভেনেজুয়েলায় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই মারিয়া কোরিনা মাচাদোর:ট্রাম্প
ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ যোগ দেবে না ইতালি, কারণ কী জানাল দেশটি
চার দিনের সংঘাতের পর ভারত–পাকিস্তান কি শান্ত হয়ে এল
তফসিল ঘোষণা জাতীয় নির্বাচন ১২ই ফেব্রুয়ারি
দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ
জানুয়ারি ১৫, ২০২৬
টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
জানুয়ারি ৩০, ২০২৬
ফার্মগেটে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ তীব্র যানজট
জানুয়ারি ৫, ২০২৬
খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে মানবিক কাজ অব্যাহত রাখা আমাদের লক্ষ্য–টিপু
জানুয়ারি ৫, ২০২৬
ওলকপির তিনটি বড় উপকারিতা—রোগ প্রতিরোধী, হজমে সহায়ক ও হার্টের জন্য ভালো
জানুয়ারি ৫, ২০২৬
নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে: আজাদ
ডিসেম্বর ৭, ২০২৫
সুনীলের আমির হয়ে ওঠা, ভাইরাল
জানুয়ারি ১০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
অর্থনীতি

আর কোনো ব্যাংক একীভূত নয়: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৮, ২০২৫
চিকিৎসা খাতে আমূল পরিবর্তন আনব
শীতে চোখ সুস্থ রাখতে কিছু সহজ অভ্যাস
নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনঃ বিপুল ভোটে জয়ী এম সোলায়মান  
নারায়ণগঞ্জে অবরোধের দেড় ঘণ্টা পর মহাসড়ক ছাড়লো ছাত্র-জনতা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?