By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ইংল্যান্ডকে ১৭৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

ইংল্যান্ডকে ১৭৫ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৭, ২০২৫ ৪:৩৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৭, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ এবারের অ্যাশেজে ইংল্যান্ড সম্ভবত নিজেদের সেরা দিনটা কাটাচ্ছে। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৩২ রানে গুটিয়ে দিয়েছে বেন স্টোকসের দল। বক্সিং ডে টেস্ট জিততে ইংল্যান্ডের দরকার এখন ১৭৫ রান। পার্থ টেস্টের মতো এই টেস্টও দুইদিনে শেষ হতে পারে, কারণ দ্বিতীয় দিনে খেলা বাকি এখনো ৫৪ ওভার (দিন প্রতি ৯০ ওভার হিসাবে)।

মেলবোর্নে সর্বনিম্ন রান ডিফেন্ড করার রেকর্ড ভারতের। ১৯৮১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৩ রানের লক্ষ্য দিয়ে জিতেছিল ভারত, দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে গিয়েছিল ৮৩ রানে।

মেলবোর্নের উইকেটের যে অবস্থা, তাতে আজও ইংল্যান্ডের কাজটা কঠিন হতে যাচ্ছে। প্রথম ইনিংসে তো ইংলিশরা গুটিয়ে গিয়েছিল ১১০ রানে। তবে ছোট লক্ষ্য পাওয়ার বড় সুবিধা হলো, একটা ৬০–৭০ রানের ইনিংসই ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে। ইংল্যান্ড দলে এমন ক্রিকেটারের অভাব নেই। কিন্তু পারবেন তো?

পারলে অস্ট্রেলিয়ার মাটিতে ২০১১ সালের পর প্রথম টেস্ট জিতবে ইংল্যান্ড। এই টেস্টের আগে দলটি অস্ট্রেলিয়ায় ১৮ টেস্ট জয়হীন, হেরেছে ১৬টিতে।

আজ সকালের সেশন এবং তারপর কিছু সময়ের দারুণ বোলিংয়ে ইংল্যান্ডের সামনে সেই সুযোগ এনে দিয়েছেন বোলাররা। ইংলিশ পেসার ব্রাইডন কার্স উইকেট নিয়েছেন ৪ উইকেট, অধিনায়ক বেন স্টোকস ৩টি। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া জশ টাং উইকেট নিয়েছেন ২টি, আর চোটের কারণে মাঠ ছাড়া পেসার গাস অ্যাটকিনসন ১ উইকেট নেন।

বিনা উইকেটে ৪ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া দলীয় ২২ রানে হারায় প্রথম উইকেট। কাল দিনের শেষ ওভার সামলাতে স্কট বোল্যান্ডকে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল। ওপেনার বোল্যান্ডের ইনিংস শেষ হয় ৬ রানে। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন তিনে খেলা জ্যাক ওয়েদারাল্ড, তাঁকে ৫ রানে ফেরান স্টোকস। লাবুশেন আবার ব্যর্থ, টাংয়ের বলে আউট হয়েছেন ৮ রানে।

ওপেনার ট্রাভিস হেড ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন। দলীয় ৮২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে কার্সের বলে ফেরেন তিনি। এরপর উসমান খাজা, অ্যালেক্স ক্যারিরাও ব্যর্থ। অধিনায়ক স্টিভ স্মিথ এক পাশে পড়েছিলেন, কিন্তু কঠিন উইকেটে অন্যরা সমর্থন দিতে পারেননি। স্মিথ অপরাজিত ছিলেন ২৪ রানে। হেড, স্মিথ ছাড়া এই ইনিংসে দুই অঙ্কের ঘরে রান করেছেন শুধু ক্যামেরন গ্রিন, ১৯ রান

জাহানারার অভিযোগগুলো বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে, আশা মাশরাফির
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ ক্যারিক, থাকবেন মৌসুমের শেষ পর্যন্ত
ছোটদের এশিয়া কাপেও ভারতের কাছে পাকিস্তানের হার, সবার আগে সেমিফাইনালে সূর্যবংশীরা
টি–টুয়েন্টিতে বাংলাদেশের কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন
জাহানারার অভিযোগের বিষয়ে মুখ খুললেন তামিম
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

হৃদরোগ ও বিষণ্নতা একসঙ্গে কেন বাড়ে? ইউরোপীয় গবেষণায় মিলল উদ্বেগজনক যোগসূত্র
ডিসেম্বর ২১, ২০২৫
দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত স্টুডিওতে শেষ হয়েছে সিনেমার কালার ও সাউন্ডের কাজ
ডিসেম্বর ১৪, ২০২৫
১৬ ডিসেম্বর জাতির অহংকার– এড. টিপু  
ডিসেম্বর ১৬, ২০২৫
ওসমান হাদিকে নিয়ে আমিরুল মোমেনীন মানিকের গান
জানুয়ারি ৭, ২০২৬
এপস্টেইন–কাণ্ডে যুক্তরাজ্যে এবার লেবার পার্টিও ছাড়লেন লর্ড ম্যান্ডেলসন
ফেব্রুয়ারি ২, ২০২৬
মুক্তির আগেই রেকর্ড গড়ল বিজয়ের শেষ সিনেমা
জানুয়ারি ২, ২০২৬
জনগণের ভালোবাসাটাই আমাদের কাছে প্রধান- নির্বাচনী প্রচনায়- এড,কালাম
জানুয়ারি ২২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

আওয়ামী ফ্যাসিবাদ দালালদের বিরুদ্ধে একা এড. টিপু, সবার মুখে তালা

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ২৫, ২০২৫
প্রথম আলো-ডেইলি স্টারে হামলার প্রতিবাদে মানববন্ধন
তেলাপিয়া মাছ কি সত্যিই শরীরের জন্য বিপজ্জনক? খাবেন, না এড়িয়ে চলবেন?
টানা ২৫ বছর গোল করলেন রোনালদো, কোন বছরে কত গোল
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে- -মুফতি মাসুম বিল্লাহ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?