By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আমিত্ববিহীন এক অনন্য ভাষণ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

আমিত্ববিহীন এক অনন্য ভাষণ

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৭, ২০২৫ ৪:০০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৭, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দু’দিন ধরে ঢাকায় শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া। এরই মাঝে বৃহস্পতিবার ঢাকায় নামলেন। খালি পায়ে মাটি ছুঁলেন। কিছু মাটি হাতেও নিলেন। বাবার সংগ্রামের ফসল লাল-সবুজের পতাকা আর ছাপ্পান্ন  হাজার বর্গমাইলের বাংলাদেশে তিনি ফিরলেন। ফিরলেন বীরের বেশেই। হ্যাঁ; বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথাই বলছি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঠিক ৬ হাজার ৩১৪ দিনের মাথায় তার ফেরা। স্বাধীন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যা এক অনন্য অধ্যায়। কেন, কী কারণে এবং কোন প্রেক্ষাপটে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছিল- তা আর কারও অজানা নেই। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনার দেশ ত্যাগ- সে ইতিহাসও এখন পুরনো। শুধু নতুন একটি প্রশ্ন সবার মনে ঘুরেফিরে ছিল গত বছরের ৫ই আগস্টের পর থেকেই। কবে দেশে ফিরছেন তারেক রহমান। রাজনীতির অন্দর মহলে যারা খবর রাখেন, তারাও উদগ্র্রীব ছিলেন তার ফেরা নিয়ে। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ছাত্র-যুবক-সাধারণ জনতা থেকে শুরু করে দলের নেতাকর্মীসহ লাখো মানুষের ভালোবাসা এবং বরণের বর্ণিল এক বিরল দৃশ্য রচিত হলো ঢাকার রাজপথে। যত মানুষ ছিল রাজপথে, তার চেয়েও লক্ষগুণ মানুষের চোখ ছিল টেলিভিশনের পর্দায়। তারেক রহমান অবশেষে ফিরলেন। অবসান ঘটলো তার প্রবাস জীবনের। কিন্তু এবার তিনি দেশবাসীর উদ্দেশ্যে কী বলবেন- এমন ভাবনায় নিমজ্জিত ছিল কোটি কোটি মানুষ। 

বিমানবন্দর থেকে তিনশ’ ফিটের ৩৬ এক্সপ্রেসওয়ে। জনস্রোত পেরিয়ে সাত কিলোমিটার দূরত্বের এ পথ পাড়ি দিতে তিন ঘণ্টারও বেশি সময় লাগে। দুপুর গড়িয়ে বিকালে সংবর্ধনা মঞ্চে উঠলেন তারেক রহমান। ১৭ বছরেরও বেশি সময় পর ১৭ মিনিটের কিছু কম সময়ের এক ঐতিহাসিক ভাষণ দিলেন তিনি। রাজনীতির ইতিহাসে এ ভাষণও একটি নজির হয়ে থাকবে। আমিত্ববিহীন এক অনন্য ভাষণের কারণে। বক্তব্য জুড়ে কোথাও কারও সমালোচনা ছিল না। বিষোদ্গার ছিল না। অতীতের চিরচেনা সেই অশ্লীল-অশ্রাব্য ভাষার ব্যবহার ছিল না। ছিল না নিজের কিংবা নিজের বাবা-মায়ের বা পরিবারের গুণকীর্তন। ভাষণের সবচেয়ে প্রশংসনীয় দিক হলো কোনো দল বা ব্যক্তির প্রতি বিষোদ্গার না করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার বার্তা। শেখ হাসিনা তার টানা সাড়ে ১৫ বছরেরও বেশি সময়ের শাসনামলে শুধুই আমিত্বময় ছিলেন। তার কথা-বার্তা, আচার-আচরণে দম্ভ এবং অহঙ্কারের প্রতিফলন ঘটেছে বারবার। শেখ হাসিনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়ামী লীগের নেতারাও সবসময় অশ্লীল-অশ্রাব্য ভাষায় প্রতিপক্ষের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। তারেক রহমান একবারের জন্যও সে পথে হাঁটেননি।

 তিনি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছেন। তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও দেখেছেন। সুন্দর পারিবারিক আবহে বেড়ে ওঠা তারেক রহমান তার ভাষণে ভাষা প্রয়োগে বাবা-মা’র কাছ থেকে পাওয়া শিক্ষারই প্রতিফলন ঘটিয়েছেন। তার ভাষণে ছিল শান্তির কথা। ছিল ঐক্যের কথা। ছিল দেশপ্রেমের কথা। আগামী বাংলাদেশের কথা। আর ছিল দেশ এবং দেশের মানুষকে নিয়ে নিজের পরিকল্পনার কথা। তারেক রহমান শান্তি, সম্প্রীতি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা বলেছেন। ইসলামী মূল্যবোধের কথা বলেছেন। তিনি শান্তি ও সম্প্রীতির যে বার্তা দিয়েছেন, তা দেশে সুষ্ঠু ধারার রাজনৈতিক কার্যক্রমের সূচনা হিসেবে দেখা যেতে পারে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, নির্বাচনকে ভণ্ডুল করতে চান। তারেক রহমানের বক্তব্যের মধ্যদিয়ে তাদের কাছেও একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে গেছে। তারেক রহমান অতীতকে অস্বীকার করেননি। ’৭১ আর ’২৪-এর শহীদদের স্মরণ করেছেন। শহীদ ওসমান হাদিকে স্মরণ করেছেন। বিশেষ চেয়ার সরিয়ে বসেছেন সাধারণ চেয়ারে। এর মধ্যদিয়ে আমিত্ব বিসর্জনের নজিরও স্থাপন করেছেন।

আজ ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি
গণভোটে যে ভোটের পক্ষে কাজ করবে জামায়াত জানালেন শফিকুর রহমান
তারেক রহমানের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ
মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
নির্বাচনে আর জোটে যাবে না ইসলামী আন্দোলন
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

পবিত্র শবে বরাত পালিত
ফেব্রুয়ারি ৪, ২০২৬
‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে ঘরে ফিরবো আমরা’
ডিসেম্বর ১৩, ২০২৫
রুশ তেল কেনা: ভারতীয় পণ্যে আরোপ করা ২৫% বাড়তি শুল্ক প্রত্যাহার ট্রাম্পের
ফেব্রুয়ারি ৭, ২০২৬
শেখ হাসিনা, টিউলিপ, আজমিনা, রাদওয়ানের মামলার রায় আজ
ফেব্রুয়ারি ২, ২০২৬
নারায়ণগঞ্জে প্রার্থী পরির্বতনের সুযোগ নেই, হতাশ বঞ্চিত প্রার্থীরা
ডিসেম্বর ১, ২০২৫
মুক্তির আগেই রেকর্ড গড়ল বিজয়ের শেষ সিনেমা
জানুয়ারি ২, ২০২৬
৪৬তম বিসিএস: স্থগিত মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি, প্রার্থী ১৩৬১
জানুয়ারি ১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

নয়া বিতর্কে নেহা

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৮, ২০২৫
১২ ফেব্রুয়ারি নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিলে তা ধানের শীষে যাবে–কাসেমী
শিশুর বুকে কফ জমলে কী করবেন
মতাদর্শ রক্ষার নামে মানুষ হত্যার বিরুদ্ধে কথা বলে যাবেন গার্দিওলা
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর একটি ঐতিহাসিক সংসদীয় ভাষণ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?