By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সেদিন তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছিল নায়ক মান্নার
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

সেদিন তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছিল নায়ক মান্নার

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৬, ২০২৫ ৪:৫৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৬, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে দলীয় নেতা–কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। সেসব কুশল বিনিময়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে। সেই ছবির পাশাপাশি তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করছেন চিত্রনায়ক মান্না, তেমন একটি ছবি ভাইরাল হয়েছে। সে ছবিটি নিয়ে যা জানালেন প্রয়াত নায়কের স্ত্রী শেলী মান্না।

ছবিটিতে দেখা যায়, তারেক রহমান হাসিমুখে তাকিয়ে আছেন মান্নার দিকে। নায়ক মান্নাও হাসিমুখে তারেক রহমানের সঙ্গে কথা বলছেন। একই সঙ্গে তাঁরা হাত বাড়িয়ে কুশল বিনিময় করছেন। সে ছবিটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ছবিটি নিয়ে জানা যায়, সেদিন বেশ কিছু সময় তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় ও কথা হয় ঢালিউডের সেই সময়ের আলোচিত নায়ক মান্নার।

নায়ক মান্নার স্ত্রী শেলী মান্না প্রথম আলোকে বলেন, ‘এ ছবিটি দীর্ঘদিন আগের। ছবিটি আমাদের কাছেও রয়েছে। ছবিটি দেখছি হঠাৎ ফেসবুকে ঘুরছে। সেদিন আসলে মান্নার সঙ্গে তারেক রহমানের হঠাৎ দেখা হয়। মান্নার মুখে যত দূর শুনেছিলাম, তাঁর অভিনয়ের জন্য প্রশংসা করেছিলেন। মূলত অভিনয়, দেশ—এসব নিয়েই কথা হয়েছিল। তারকাদের রাজনীতিতে এসে দেশের সেবা নিয়েও কথা হয়েছিল।’

ছবিটি কত সালের, সেই তথ্য সম্পর্কে শেলী জানান, এটি ২০০২ সাল–পরবর্তী সময়ে হবে। সেই সময় বিএনপি ক্ষমতায় ছিল। তিনি আরও জানান, ছবিটি পয়লা বৈশাখের একটি অনুষ্ঠানের। সেদিন রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে গিয়েছিলেন মান্না। সেখানেই তারেক রহমানের সঙ্গে দেখা।

শেলী বলেন, ‘যত দূর মনে পড়ছে, মান্না তো সেভাবে রাজনীতি করতেন না। অভিনয় নিয়েই থাকতেন। হঠাৎ দেখা। মান্না অতিথি হয়ে গিয়েছিলেন। সেই সময়ে তারেক রহমান মান্নার সঙ্গে বেশ আন্তরিকভাবে কথা বলেছিলেন। মূলত সিনেমা ও রাজনীতি নিয়েই কথা হয়। আমার পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত হলেও এগুলো নিয়ে আমাদের আগ্রহ ছিল না। আমিও সরকারি চাকরি করতাম। এতটুকু জানি, মান্না তারেক রহমানের প্রশংসা করেছিলেন।’

১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন মান্না। উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করার পরই ১৯৮৪ সালে তিনি ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এরপর আজহারুল ইসলাম খানের ‘তওবা’ ছবিতে অভিনয় করেন। পরে কাজী হায়াৎ–এর পরিচয় হয়। কাজী হায়াৎ–এর সঙ্গে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। আসলাম তালুকদার মান্না থেকে হয়ে ওঠেন নায়ক মান্না। তিনি ১৭ ফেব্রুয়ারি ২০০৮ সালে মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত হন।

১ হাজার কোটি টাকা আয় করা ‘ধুরন্ধর’, ওটিটিতে আরও যা দেখবেন
নিজের সমালোচনা করলেন সালমান খান
৬০ বছর বয়সে প্রেমের দেখা পাব ভাবিনি: আমির খান
এত ফুল, এত রং, এত গন্ধ
সত্যিই কি ‘প্রিন্স’ থেকে শাকিবের নায়িকা বাদ পড়ছেন
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
ডিসেম্বর ২৬, ২০২৫
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: জরিপ
ফেব্রুয়ারি ৮, ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ‘রকেট গতি’, আস্থাহীন চাকরিপ্রার্থীরা
জানুয়ারি ২৬, ২০২৬
মুক্তির মূল সনদ গণভোট, গণভোটে হ্যাঁ বলি গণভোটের পক্ষে প্রচারণায় ভোটের গাড়ি
জানুয়ারি ২৮, ২০২৬
অর্জুনের সঙ্গে বিচ্ছেদ তবু মালাইকা বললেন…
জানুয়ারি ১৫, ২০২৬
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
জানুয়ারি ১১, ২০২৬
সালমান খানের ঘটনার সঙ্গে মিল! রোহিতের বাসায় গুলির নেপথ্যে কী
ফেব্রুয়ারি ৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদফতুল্লাবিশেষ প্রতিবেদনমহানগর

ট্যাক্স ফাঁকি দেওয়া মানে ১৮ কোটি জনগণকে ফাঁকি দেওয়া—এনবিআর চেয়ারম্যান

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
জানুয়ারি ১১, ২০২৬
আগামী বছর সঞ্চয়পত্রের মুনাফা কমতে যাচ্ছে! নতুন হার জানাল অর্থ বিভাগ
ফ্ল্যাট কিনতে পাশে আছে ব্যাংক
‘তখন মায়ের সঙ্গে গিয়েছিলাম, এবার মেয়েকে নিয়ে এলাম’
‘যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা’
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?