By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বিমানবন্দর সড়কসহ ৩০০ ফিট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে বিএনপি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

বিমানবন্দর সড়কসহ ৩০০ ফিট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে বিএনপি

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৬, ২০২৫ ৪:১৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৬, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট), বিমানবন্দর সড়কসহ সংলগ্ন এলাকায় সৃষ্ট বর্জ্য-আবর্জনা সরাতে আজ শুক্রবার সকালে বিএনপির পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গতকাল সপরিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যান পূর্বাচলের ৩০০ ফিট এলাকায়। বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনামঞ্চ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটারের এই যাত্রাপথ ছিল লোকে লোকারণ্য। পরে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় লাখ লাখ জনতার উপস্থিতিতে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে বলা হয়, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অভূতপূর্ব জনসমাবেশে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সড়ক ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য অপসারণের কার্যক্রম আজ সকালে শুরু হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপি স্বেচ্ছাশ্রমে এ কাজ করবে।

তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনও এ বিষয়ে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য-আবর্জনা জনস্বার্থ বিবেচনায় অপসারণে বিএনপির পরিচ্ছন্নতা কার্যক্রম আজ সকালে শুরু হবে।

এই পরিচ্ছন্নতা কার্যক্রম–উদ্যোগে যেসব নেতা-কর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবী অংশ নেবেন, তাঁদের অগ্রিম ধন্যবাদ জানিয়েছেন মাহদী আমিন। একই সঙ্গে গতকালের গণজোয়ারে অংশগ্রহণকারী সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

টিকা গ্রহণের আগে হজযাত্রীদের যেসব স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
আজ রাজধানীতে যেসব কর্মসূচি
গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গেল দুর্বৃত্তরা
তারেক রহমান গণতন্ত্রের মশাল বহনকারী: আমীর খসরু
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ‘পরিকল্পনা নেই’ জাতিসংঘের
Share This Article
Facebook Email Print
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

সর্বশেষ

সেবা রপ্তানি এখনো কম, আয় বেড়েছে ৪ শতাংশ
জানুয়ারি ১৩, ২০২৬
অবরোধ চলবে, রাতেও শাহবাগে অবস্থান, ঘোষণা ইনকিলাব মঞ্চের
ডিসেম্বর ২৭, ২০২৫
পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ছিল ইরান!
মার্চ ৩, ২০২৬
আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট
জানুয়ারি ৫, ২০২৬
‘বনলতা এক্সপ্রেস’র যাত্রা শুরু
ডিসেম্বর ১৫, ২০২৫
খেলাপি ঋণ কমাতে আরও ছাড়
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ইমরান হাশমির উড়োজাহাজ দুবার অবতরণ করতে ব্যর্থ, এরপর যা হলো
জানুয়ারি ১৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

ক্রিকেটাররা যেতে পারেননি, শুটিং দল কি ভারত যেতে পারবে

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৮, ২০২৬
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রক
ধীরে ধীরে প্রকাশ হচ্ছে কেয়ামতের যেসব আলামত
অ্যাডিলেড টেস্ট
বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, দাবি আদায়ে এক ঘন্টার আল্টিমেটাম
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?