By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বক্সার হয়ে ব্যর্থ, গৃহকর্মী হয়ে স্বস্তি পেলেন সিডনি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

বক্সার হয়ে ব্যর্থ, গৃহকর্মী হয়ে স্বস্তি পেলেন সিডনি

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৬, ২০২৫ ৫:০৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৬, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে সমালোচিত—সব মিলিয়ে সিডনি সুইনিকে নিয়ে বিতর্কের অভাব নেই। তবে এইচবিওর সিরিজ ‘ইউফোরিয়া’ দিয়ে খ্যাতি পাওয়া ২৮ বছর বয়সী অভিনেত্রীর বিশ্বব্যাপী জনপ্রিয়তা অস্বীকার করার উপায় নেই। ২০২৫ সালে অম্লমধুর অভিজ্ঞতা হয়েছে সিডনির। এক সিনেমা ডাহা ফ্লপ করলেও আরেকটি স্বস্তি ফিরিয়েছে।

এমন সময় গেছে যখন সপ্তাহে ৫ থেকে ১০টি অডিশন দিতাম, একটা থেকেও ডাক পেতাম না। তবে আপনার যদি বিকল্প পরিকল্পনা তৈরি থাকে, ব্যর্থতায় ভয় পাবেন না। তাই আমি হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গিয়েছি।

সিডনি সুইনি

আশায় গুড়ে বালি
২০২৪ সালের মার্চে পরিচালক ডেভিড মিচোড বক্সিং কিংবদন্তি ক্রিস্টি মার্টিন চরিত্রের জন্য অভিনেত্রী খুঁজছিলেন। চরিত্রটি ছিল কঠিন—রিংয়ে লড়াই করতে হবে এবং স্বামী ট্রেইনার জেমস মার্টিনের হাতে অত্যাচার সহ্য করতে হবে। এই চরিত্রের জন্য তালিকায় সিডনি ছিলেন না।

মিচোড বলেন, সিডনি সম্পর্কে মানুষের আগেই একটি ধারণা তৈরি হয়ে গেছে, তিনি আবেদনময়ী চরিত্রেই ভালো মানান। তবে ‘রিয়েলিটি’ দেখে অভিনেত্রী সিডনিকে আবিষ্কার করেন নির্মাতা। এরপর সিডনিকেই চরিত্রটির জন্য নির্বাচন করেন তিনি। সিডনি নিজের কৈশোরে মিক্স মার্শাল আর্ট শিখেছেন, এটাও চরিত্রটির জন্য তাঁকে উপযুক্ত করে তোলে।

কে এই সিডনি

প্রায় এক যুগের ক্যারিয়ার হলেও সিডনি সুইনি আলোচনায় এসেছেন বছর পাঁচেক হলো। এইচবিওর সিরিজ ‘ইউফোরিয়া’ তাঁর ক্যারিয়ারের গতিপথ বদলে দেয়। একই প্ল্যাটফর্মের আরেক সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’ তাঁর পরিচিতি আরও বাড়িয়ে দেয়। তবে সিরিজে অভিনীত চরিত্র, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি, বিভিন্ন সাক্ষাৎকারে করা মন্তব্য নিয়ে বরাবরই সমালোচনা ও বিদ্রূপের শিকার হন ২৫ বছর বয়সী অভিনেত্রী।

সিডনি মনে করেন, ক্রিস্টি মার্টিনের রিং তাঁর মুক্তির জায়গা। ‘রিংয়ের ভেতরে আপনি যেন একটা বন্দী প্রাণী, কিন্তু সেটি তাঁর জন্য সবচেয়ে স্বাধীনতার জায়গা,’ বলেন সিডনি।

অভিনেত্রী ক্রিস্টি মার্টিন চরিত্রের জন্য ৩০ পাউন্ড ওজন বাড়িয়েছেন। এই সময়ে তাঁকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে না ভেবে বরং চরিত্রের প্রস্তুতিতে মন দিয়েছেন। তিনি বলেন, ‘আমি এমন চরিত্র বেছে নিই, যা সাধারণত দর্শকের কাছে প্রিয় নয় এবং আমি চাই দর্শক সেই চরিত্রের জন্য সহানুভূতি অনুভব করুক।’

সিডনির অভিনয় কখনো সহজ ছিল না। শারীরিক ও মানসিক প্রস্তুতি ছাড়াও চরিত্রের আবেগ, ভয় ও শক্তি ফুটিয়ে তোলার জন্য তিনি কঠোর পরিশ্রম করেছেন।

সিডনি জানান, মানুষ প্রায়ই তাঁর চরিত্রকে তাঁর সঙ্গে মিশিয়ে ফেলতে চায়। কেউ তাঁকে ‘সেক্স সিম্বল’ আখ্যা দেয়, কেউবা তাঁর চরিত্রের বাহ্যিক সৌন্দর্য নিয়ে আলোচনা করে। কিন্তু তিনি নিজের দিক থেকে স্পষ্ট।

‘ক্রিস্টি’ নিয়ে বড় আশা ছিল সিডনির, কিন্তু পরে বক্স অফিসে ডাহা ফেল করে সিনেমাটি। সিডনির ক্যারিয়ার তো বটেই, চলতি বছরের অন্যতম ফ্লপ সিনেমা এটি।
১৫ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি গত ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর আয় করে মাত্র ২ মিলিয়ন। সমালোচকদের কাছেও খুব একটা পাত্তা পায়নি। সিনেমার ব্যর্থতার পর এক দীর্ঘ ইনস্টাগ্রাম পোস্ট দেন সিডনি।

সেখানে সিডনি লিখেছিলেন, ‘আমরা সব সময় বক্স অফিসের আয়ের জন্য শিল্প করি না, প্রভাবের জন্যও করি।’

গৃহকর্মী হয়ে ঘুরে দাঁড়ানো
‘ক্রিস্টি’ সিনেমার ব্যর্থতার আলোচনার মধ্যেই ১৯ ডিসেম্বর এসেছে সিডনি অভনীত নতুন সিনেমা ‘দ্য হাউসমেইড’। পল ফেগ পরিচালিত ইরোটিক সাইকোলজিক্যাল থ্রিলারটিতে সিডনি ছাড়াও আছেন আমান্ডা সেফ্রিড। ছবিতে এমন এক গৃহকর্মীর চরিত্রে অভিনয় করেছেন সিডনি তাঁর একটি ‘গোপন অতীত’ আছে।

৩৫ মিলিয়ন ডলারের বাজেটের ছবিটি বক্স অফিসে ভালো শুরু করেছে, এর মধ্যেই আয় করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার।

শুরুতে অনেকের ধারণা ছিল যে কেবল গ্ল্যামারাস, আবেদনময় চরিত্রেই ভালো করতে পারেন সিডনি। তবে গত মে মাসে মুক্তি পাওয়া সিনেমা ‘রিয়েলিটি’তে তাঁকে দেখা গেছে একেবারেই গ্ল্যামারহীন চরিত্রে, যা তাঁর খ্যাতি আরও বাড়িয়ে দিয়েছে। তবে খ্যাতি নিয়ে ভাবেন না সিডনি। নিজেকে এখনো বড় অভিনেত্রী মনে করেন না।

ছবিটি নিয়ে সিডনি বলেন, ‘এটা দারুণ এক অভিজ্ঞতা। এ সিনেমার প্রস্তাব পাওয়ার পর তর সইছিল না, শুটিংয়ের অভিজ্ঞতাও দারুণ। সব মিলিয়ে এটা ছিল উপভোগ্য এক যাত্রা।’ মুক্তির পর অনেক দর্শক এর সিকুয়েল চাইছেন। এ প্রসঙ্গে সিডনি বলেন, ‘এখনই আমাদের পরিকল্পনা নেই, তবে হতেও পারে।’

কী বলছেন সমালোচকেরা
কেবল ব্যবসার বিচারেই নয়, সমালোচকেরাও সিনেমাটি এবং সিডনির পারফরম্যান্সের প্রশংসা করেছেন। রটেন টমাটোজ-এ ১৩৫ জন সমালোচকের রিভিউর মধ্যে ৭৫ শতাংশ ইতিবাচক। এক সমালোচক লিখেছেন, ‘এটা একটি ঝাঁজালো থ্রিলার; সিডনি আর আমান্ডার অভিনয় বেশ উপভোগ্য।’

মেটাক্রিটিকে ১০০–এর মধ্যে সিনেমাটির স্কোর ৬৭। এই ওয়েবসাইটের ৩২ সমালোচকের বেশির ভাগই ছবিটি সম্পর্কে ইতিবাচক রায় দিয়েছেন।

দ্য র‍্যাপ সিনেমাটি নিয়ে লিখেছে, ‘ছবির চমকগুলো আপনি হয়তো আগেই অনুমান করতে পারবেন, তবে সব মিলিয়ে এটি উপভোগ্য এক থ্রিলার। অনেক সময়ই ছবিটি আপনার প্রত্যাশাকেও ছাড়িয়ে যাবে।’

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ লিখেছে, ‘এই সিনেমা আপনাকে নব্বই দশকের আলোচিত ইরোটিক থ্রিলারগুলোর কথা মনে করিয়ে দেবে।’

বিগ ফ্যাক্ট, ভ্যারাইটি ও পিপলডটকম অবলম্বনে

সাত বছর পর একসঙ্গে দীপা-রিচি
তারকাদের অংশগ্রহণে আজ থেকে মাসব্যাপী রেসিপি অনুষ্ঠান
১০ কোটি টাকার চাঁদা, নইলে হত্যা
ছেলেকে নিয়ে দুবাইয়ের হোটেলে আটকা চিত্রনায়িকা শুভশ্রী
আতিফ আসলামের কনসার্টের আয় যাবে জুলাই শহীদ পরিবারে
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

ডায়াবেটিস রোগীদের জন্য ‘বিষ’ রাতের এই সব খাবার! ডিনারে কী খেলেই বাড়ে সুগার লেভেল?
ডিসেম্বর ২৯, ২০২৫
আল্লাহর কঠোর বিধান: এই ১৪ নারীর সঙ্গে বিয়ে করলে হারাম হবে সম্পর্ক
ডিসেম্বর ২৩, ২০২৫
মানুষের সেবা করার জন্যই রাজনীতিতে এসেছি: দিপু ভূঁইয়া
ফেব্রুয়ারি ১, ২০২৬
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে বিএনপির দোয়া
ডিসেম্বর ৮, ২০২৫
মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মচারী আটক, সাথে ছিলেন পরকীয়া প্রেমিকা
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ঢাকায় এক মাসেই মশা বেড়েছে ৪০%, ঘণ্টায় কামড়াতে আসে ৮৫০টি
ফেব্রুয়ারি ২০, ২০২৬
কখনো জিততে পারেননি যে ট্রফি, সেটা কি এবার পাবেন সালাহ
ডিসেম্বর ২১, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আন্তর্জাতিক

জুনের মধ্যে গ্রিনল্যান্ড চাই, না হলে ২৫ শতাংশ শুল্ক

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৯, ২০২৬
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানে হামলার দাবি ইউক্রেনের
ইফতার সম্পর্কে গুরুত্বপূর্ণ ১০ হাদিস
তারেক রহমানকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের অভিনন্দন
সোভিয়েত বাহিনীর কোন কৌশল স্তালিনগ্রাদে হিটলার বাহিনীকে নাস্তানাবুদ করে দিয়েছিল
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?