By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ফ্ল্যাট কিনতে পাশে আছে ব্যাংক
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
অর্থনীতি

ফ্ল্যাট কিনতে পাশে আছে ব্যাংক

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৬, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৬, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের অর্থনীতিতে মন্দার প্রভাব স্পষ্ট। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে, পাশাপাশি বেড়েছে সুদহারও। শিল্প ও ব্যবসা-বাণিজ্য খাতে ঋণ বিতরণে স্থবিরতা দেখা দিলেও আবাসন খাতে তুলনামূলকভাবে কিছুটা চাঙাভাব বজায় রয়েছে। ব্যাংকঋণের সুদহারের সীমা প্রত্যাহারের পর অধিকাংশ ঋণের সুদহার বেড়ে গেলেও আবাসন ঋণের ক্ষেত্রে সেই চাপ তেমন পড়েনি। বর্তমানে ব্যাংকগুলো সর্বোচ্চ ১৩ শতাংশ সুদে আবাসন ঋণ দিচ্ছে। অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত সুদহার নিচ্ছে। তুলনামূলকভাবে স্থিতিশীল এই সুদহার আবাসন খাতে ঋণের প্রবাহ ধরে রাখতে সহায়তা করছে। 
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাসে গ্রামীণ এলাকায় আবাসন ঋণের গ্রাহক ছিলেন ৪৬ হাজার ৩০ জন, যাঁদের বিপরীতে ঋণের পরিমাণ ছিল ৩ হাজার ৮২৫ কোটি টাকা। তবে সেপ্টেম্বর শেষে গ্রাহক কমে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৭৪৩ এবং ঋণের পরিমাণ নেমে এসেছে ৩ হাজার ৭০৮ কোটি টাকায়। অপরদিকে শহর এলাকায় গ্রাহকসংখ্যা কিছুটা কমলেও ঋণের পরিমাণ বেড়েছে। জুনে শহর এলাকায় আবাসন ঋণের গ্রাহক ছিলেন ৯৩ হাজার ৮৭৮ জন এবং ঋণের পরিমাণ ছিল ৩১ হাজার ৪২৫ কোটি টাকা। সেপ্টেম্বরে গ্রাহক কমে ৯৩ হাজার ৩৮১ জনে নামলেও ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৬৫ কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থার তথ্যে দেখা যায়, ২০২৫ সালের জুন শেষে ভোক্তা ঋণ বছরওয়ারি ২৬ শতাংশ বেড়েছে। এর মধ্যে আবাসন ঋণেই সবচেয়ে বেশি, প্রায় ৩৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বর্তমানে প্রচলিত নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত আবাসন ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। করোনার প্রকোপে ২০২০ সালে দেশের আবাসন খাতে বড় ধরনের মন্দা দেখা দিলেও পরে সুদহার কমায় খাতটি ঘুরে দাঁড়ায়। সে সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জেলা শহরগুলোয় আবাসন ঋণ বিতরণে বিশেষ মনোযোগ দেয়।  ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে আবাসন ঋণ তুলনামূলকভাবে নিরাপদ বলে বিবেচিত। এ ধরনের ঋণ দ্রুত খেলাপি হয় না এবং ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত গ্রাহকের নামে ফ্ল্যাট সম্পূর্ণভাবে রেজিস্ট্রি করা যায় না। ফলে গ্রাহকরা ঋণ পরিশোধে সচেতন থাকেন। মধ্যবিত্ত, চাকরিজীবী ও ব্যবসায়ীদের কাছে নিজের একটি ফ্ল্যাট থাকা দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে বড় ভূমিকা রাখছে আবাসন ঋণ। এ কারণে প্রায় সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি আবাসন ঋণ দিচ্ছে। ঋণ দেওয়ার আগে গ্রাহকের পরিচয়, আয়ের উৎস ও চাকরিদাতা প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা যাচাই করা হয়। চলতি বছরে আবাসন ঋণে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। গত নভেম্বরে প্রতিষ্ঠানটি এ খাতে ১০০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আবেদুর রহমান সিকদার বলেন, আমরা আবাসন ও ব্যক্তিগত ঋণে বেশি গুরুত্ব দিচ্ছি। এসব ঋণে সাড়া ভালো। তথ্য অনুযায়ী, আবাসন ঋণ বিতরণে শীর্ষ ব্যাংকের তালিকায় রয়েছে আইএফআইসি, ব্র্যাক ব্যাংক, দি সিটি ব্যাংক, ডাচ্-বাংলা, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ব্যাংক এশিয়া। আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিবিএইচ, আইডিএলসি, আইপিডিসি, ন্যাশনাল হাউজিং ও লংকাবাংলা এগিয়ে আছে। কৃষকদের জন্য বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন চালু করেছে বিশেষ কৃষক আবাসন ঋণ কর্মসূচি। দেশে আবাসন ঋণের সুদহার কমিয়ে প্রথম বড় আলোচনায় আসে বেসরকারি খাতের আইএফআইসি ব্যাংক। ২০১৫ সালের শুরুর দিকেও ব্যাংকটি যেখানে গৃহঋণের বিপরীতে ১১ দশমিক ৯৫ শতাংশ সুদ নিত, সেখানে ডিসেম্বরে তা কমিয়ে ৯ দশমিক ৯৯ শতাংশে নামিয়ে আনে। তখন ব্যাংক খাতে সুদহার ছিল ১৫ শতাংশের ওপর। প্রতিষ্ঠানটি কম সুদে ঋণ বিতরণে সাফল্য পায়। গ্রাহকরা সবচেয়ে বেশি আবাসন ঋণ নেন আইএফআইসি ব্যাংক থেকে। ব্যাংকটির ‘আমার বাড়ি’ নামে আলাদা একটি পণ্য রয়েছে। 

১ জানুয়ারি থেকে সব স্থলবন্দরে মাশুল বাড়ছে
২০২৬ সালে অনানুষ্ঠানিক খাতে কাজ করবেন ২১০ কোটি শ্রমিক: আইএলও
অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ
সোনার দামে রেকর্ডের পর রেকর্ড! দেশেও সর্বোচ্চ
লোকসানের দোহাইয়ে একীভূত পাঁচ ব্যাংকের আমানতে দুই বছরের মুনাফা বাতিল
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

মনোনয়নপত্র জমা দেননি আলোচিত প্রার্থী মাসুদুজ্জামান
ডিসেম্বর ২৯, ২০২৫
‘স্টপ জে‌নোসাইড’ মু‌ক্তিযু‌দ্ধের দ‌লিল
জানুয়ারি ৩১, ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরির সুযোগ
জানুয়ারি ২৪, ২০২৬
ফেসবুকে অভিনয় ছাড়ার ঘোষণা তরুণ অভিনেত্রীর
ফেব্রুয়ারি ৫, ২০২৬
চাকরি দিচ্ছে নগদ, প্রভিডেন্ট ফান্ড-ইনক্রিমেন্টসহ থাকছে যেসব সুবিধা
জানুয়ারি ১৮, ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িতরা ভারতে পালিয়েছে, যা জানালো বিএসএফ
ডিসেম্বর ২৯, ২০২৫
আয়কর রিটার্ন না দিলে গ্যাস–বিদ্যুতের সংযোগ কেটে দিতে পারবেন কর কর্মকর্তারা
জানুয়ারি ১৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদ

ইরানের সঙ্গে বাণিজ্য করলে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক, ট্রাম্পের নতুন ঘোষণা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৩, ২০২৬
ইরানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ, বেশ কয়েকজন নিহত
কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক
বন্দরে নিখোঁজের ১দিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
কে নির্বাচন করবে, কে নির্বাচন করবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার–স্বরাষ্ট্র উপদেষ্টা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?