ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে নিবাচর্নী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন তার অনুসারিরা।
(২৬ ডিসেম্বর) শুকবার মাসুদুজ্জামানের পক্ষে নিবাচর্নী মনোনয়ন ফরম সংগ্রহ করেন মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুর সবুর সেন্টু, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক যুগ্ন আহ্বায়ক আতাউর রহমান মুকুল,সাবেক যুগ্ন আহ্বায়ক হাজ্বী নুরুদ্দীন, অ্যাডভোকেট শরীফুল ইসলাই শিপলু,মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ।
এ সময় তারা বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির চুড়ান্ত প্রার্থী হবেন মাসুদুজ্জামান মাসুদ। তার নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জ-৫ আসনে ব্যাপক উন্নয়ন করবো ইনশাআল্লাহ। মাসুদুজ্জামান তৃনমূল থেকে নেতৃত্ব দিয়ে গড়ে উঠা একজন সফল সংগঠক।
নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

