By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ‘ধুরন্ধর’–ঝড় চলছেই, ২১ দিনে কত আয় করল রণবীরের ছবি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

‘ধুরন্ধর’–ঝড় চলছেই, ২১ দিনে কত আয় করল রণবীরের ছবি

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৬, ২০২৫ ৫:০৮ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৬, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে আদিত্য ধরের সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির পর ২১ দিন পেরিয়ে গেলেও ছবিটির দাপট কমছে না; বরং রণবীর সিং অভিনীত সিনেমাটির সামনে হলিউডের ‘অ্যাভাটার ৩’–এর মতো সিনেমাও দাঁড়াতে পারছে না।

কত আয়
মুক্তির তিন সপ্তাহের মধ্যেই ছবিটি ভারতের বাজারে অনায়াসে ৬০০ কোটি রুপি পেরিয়ে গেছে। এই স্পাই–অ্যাকশন থ্রিলার বড়দিন উপলক্ষে আবারও আয়ের বড় উল্লম্ফন দেখেছে। নতুন ছবি মুক্তি পেলেও ‘ধুরন্ধর’-এর গতি কমেনি।

বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের সর্বশেষ হিসাব অনুযায়ী, মুক্তির ২১তম দিনে রাত ১০টা পর্যন্ত ছবিটি আয় করেছে প্রায় ২৬ কোটি টাকা। বড়দিনের ছুটির প্রভাবেই ছবিটির আয় বেড়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, একই সময়ে কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে অভিনীত ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ মুক্তি পেলেও ‘ধুরন্ধর’-এর ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

এ নিয়ে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৬৩৩ দশমিক ৫ কোটি রুপি। চলতি সপ্তাহান্তের মধ্যেই ৬৫০ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার দিকে এগোচ্ছে ‘ধুরন্ধর’। প্রথম সপ্তাহে ছবিটি আয় করেছিল ২০৭ দশমিক ২৫ কোটি রুপি, আর দ্বিতীয় সপ্তাহে আয় ছিল ২৫৩ দশমিক ২৫ কোটি রুপি।

বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে ‘ধুরন্ধর’। ছবিটি ইতিমধ্যে ‘স্ত্রী ২’ (৫৯৮ কোটি) এবং ‘ছাবা’র (৬০১ কোটি) আয় ছাড়িয়ে গেছে। বর্তমানে এটি কেবল শাহরুখ খানের ‘জওয়ান’–এর (ভারতে আয় ৬৪০ কোটি) পরেই অবস্থান করছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপি আয় করার পথে রয়েছে ছবিটি।

‘ধুরন্ধর’ সম্পর্কে
এ সিনেমায় রণবীর সিং অভিনয় করেছেন হামজা চরিত্রে—একজন ভারতীয় গোয়েন্দা, যিনি করাচির অপরাধী চক্র ও সন্ত্রাসী নেটওয়ার্কে অনুপ্রবেশ করেন।

ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর মাধবন।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

অল্প বাজেটে বাজিমাত, ২০২৫ সালে চমকে দিল যেসব সিনেমা
লিফটে সালমানকে দেখে অবাক
‘মাঝে মাঝে মনে হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে’
আমি সব সময় ধৈর্য ধরেছি, তখনো, এখনো
নতুন লুকে চমকে দিলেন তাহসানের স্ত্রী রোজা
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

প্রয়াত হানিফ কবিরের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডিসেম্বর ২৭, ২০২৫
বছরের আলোচিত ৭ খল চরিত্র
ডিসেম্বর ২৯, ২০২৫
  রেজাউল-আঙ্গুর-দুলাল বিএনপি থেকে বহিস্কার         
জানুয়ারি ২১, ২০২৬
জামায়াতের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
জানুয়ারি ১৭, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে আমলাপাড়া পঞ্চায়েত কমিটির: হানিফ সরদার ও হীরা সরদারের উদ্যোগে
নভেম্বর ২, ২০২৫
নারায়ণগঞ্জে ভারতীয় কসমেটিকসসহ দুই পাচারকারী আটক
জানুয়ারি ১৭, ২০২৬
 যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে নিহত অন্তত ৩০
জানুয়ারি ২৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

কারা এগিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের দৌড়ে, জানাল সুপারকম্পিউটার

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৩, ২০২৫
ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, একজন আহত
অনুর্ধ-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলা দল অংশগ্রহন
২০২৬ সালে অনানুষ্ঠানিক খাতে কাজ করবেন ২১০ কোটি শ্রমিক: আইএলও
থার্টি ফার্স্ট নাইট আনন্দের আড়ালে যে ক্ষতি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?