By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: দীপিকার পাশেই কিয়ারা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

দীপিকার পাশেই কিয়ারা

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৬, ২০২৫ ৫:১৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৬, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মা হওয়ার পর কর্মজীবন ও মানসিক স্বাস্থ্যের ভারসাম্য নিয়ে স্পষ্ট অবস্থান জানালেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। দীপিকা পাড়ুকোনের দৈনিক আট ঘণ্টা কাজের দাবিকে সমর্থন জানিয়ে কিয়ারা বলেন, অতিরিক্ত কাজের চাপ বা ‘বার্নআউট’ কোনো শিল্পেই কারও জন্য ভালো ফল বয়ে আনে না।

গত জুলাইয়ে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কন্যাসন্তান সারায়াহর মা হয়েছেন। মা হওয়ার পর প্রথমবার দেওয়া সাক্ষাৎকারে কাজের সময় ও মানসিক সুস্থতা নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেছেন কিয়ারা।

৮ ঘণ্টা কাজের বিতর্কে কিয়ারার অবস্থান
ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘বার্নআউট কোনো শিল্পেই কারও উপকারে আসে না।’

কিয়ারার মতে, মানসিক সুস্থতার ভিত্তি গড়ে ওঠে তিনটি বিষয়ের ওপর—মর্যাদা, ভারসাম্য ও সম্মান। ক্লান্তি ও মানসিক চাপ কাটানোর তাঁর সবচেয়ে সহজ ও কার্যকর উপায় কী? কিয়ারা হাসতে হাসতে বলেন, ‘ঘুমের মধ্যে সারায়াহর খিলখিল হাসির শব্দ।’

দীপিকার ঘটনার পটভূমি
কিয়ারার এই মন্তব্য এসেছে কয়েক মাস আগে ঘটে যাওয়া একটি আলোচিত ঘটনার পর। জানা যায়, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ও প্রভাস অভিনীত ছবি ‘স্পিরিট’ থেকে নাকি দীপিকা পাড়ুকোনকে ‘বাদ’ দেওয়া হয়েছিল। একই সঙ্গে তিনি নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি ২৮৯৮ এডি’–এর সিকুয়েল থেকেও সরে দাঁড়ান।

গত বছরের সেপ্টেম্বরে মা হওয়া দীপিকা তখন নতুন মায়েদের জন্য চলচ্চিত্রশিল্পে আট ঘণ্টা কাজের শিফট চালুর পক্ষে সোচ্চার হয়েছিলেন। চলতি বছরের অক্টোবরে সিএনবিসি টিভি১৮–কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে মুখ খোলেন দীপিকা। তিনি বলেন, ‘শুধু আমি একজন নারী বলেই যদি এটাকে বাড়াবাড়ি বা জোরাজুরি বলে মনে হয়, তাহলে সেটাই হোক। কিন্তু এটা কোনো গোপন বিষয় নয় যে ভারতীয় চলচ্চিত্রশিল্পে বহু পুরুষ সুপারস্টার অনেক বছর ধরেই দিনে আট ঘণ্টা কাজ করছেন, আর সেটা কখনো খবরের শিরোনাম হয়নি।’

দীপিকা আরও যোগ করেন, ‘আমি এখন কারও নাম নিতে চাই না এবং বিষয়টাকে আর বড় করে তুলতে চাই না। কিন্তু এটা খুবই পরিচিত ও প্রকাশ্য সত্য যে বহু পুরুষ অভিনেতা বছরের পর বছর দিনে আট ঘণ্টা কাজ করছেন। তাঁদের অনেকেই সোমবার থেকে শুক্রবার পর্যন্তই কাজ করেন, সপ্তাহান্তে কাজই করেন না।’

মাতৃত্ব ও শরীর নিয়ে ভাবনা
মা হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে কিয়ারা বলেন, ‘মা হওয়ার পর একমুহূর্তে আমার মনে হয়েছিল, এর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।’

কিয়ারা আরও বলেন, ‘নিজের শরীরকে সব সময় সম্মান করতে হবে। কাজের জন্য আমি অনেক কিছু করেছি। মা হওয়া জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখন সেটাই উপভোগ করছি।’

কিয়ারার কাজ
কিয়ারা আদভানিকে সবশেষ দেখা গেছে ‘ওয়ার ২’ ছবিতে, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। আগামী দিনে তিনি অভিনয় করবেন প্যান–ইন্ডিয়ান ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন–আপস’-এ। এই ছবিতে তাঁর সঙ্গে থাকছেন যশ ও নয়নতারা।

সেদিন তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছিল নায়ক মান্নার
যেভাবে দিন কাটছে তাহসানের, জানালেন নিজেই
ইসরায়েলি হামলায় পা হারিয়ে ওদকেই সঙ্গী বানিয়েছে আবদুর রহমান
১৯.৮ বিলিয়নের বেশি স্ট্রিম, ২০২৫ সালে সবচেয়ে বেশি শোনা হয়েছে কোন শিল্পীর গান
‘এরপর কী হবে?’—আত্মীয়দের ফোন, মেহরিনে সাড়া চারদিকে
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

নারায়ণগঞ্জে শব্দ দূষণকারী ৮টি যানবাহনে অভিযান, জরিমানা
ফেব্রুয়ারি ১৭, ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়া মানে সংস্কার হওয়া: বদিউল আলম মজুমদার
জানুয়ারি ১৩, ২০২৬
নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমানের পথে জাকির খান
ডিসেম্বর ১১, ২০২৫
আইকনরা পাচ্ছেন ১০ লাখ টাকা, বাকিরা কে কত
ফেব্রুয়ারি ২৫, ২০২৬
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মেডিকেল কলেজের দাবি উত্থাপনের আহ্বান তারিকুল সুজনের
মার্চ ২, ২০২৬
জাতীয় চলচ্চিত্র পুরস্কার স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক: শাকিব খান
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বুদ্ধিজীবীদের স্মরণে শহিদ মিনারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পুষ্প স্তবক অর্পন
ডিসেম্বর ১৪, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

সেই ‘তাকদীর’–এর ৫ বছর, যেভাবে দেশের ওটিটি–দুনিয়া বদলে দিয়েছিল সিরিজটি

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৯, ২০২৫
বাইরে অ্যাম্বুলেন্স, ভেতরে হরর সিনেমা
ইসরায়েলের শেষ পরিণতি নিয়ে যা বলা আছে পবিত্র কোরআনে
নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
মন্ত্রীদের ইচ্ছেমতো প্রকল্প অনুমোদনের ক্ষমতায় লাগাম
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?