By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: অস্ট্রেলিয়াকে ১৫২ রানে গুটিয়ে দিল ইংল্যান্ড
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

অস্ট্রেলিয়াকে ১৫২ রানে গুটিয়ে দিল ইংল্যান্ড

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৬, ২০২৫ ৫:১৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৬, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ৪৫.২ ওভারে অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অ্যাশেজে এর চেয়ে কম ওভারে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে মাত্র দুবার। সে দুবারও এই মেলবোর্নে, একটি ১৯০২ সালে অন্যটি ২০১০।

স্টিভ স্মিথের দল তুলতে পেরেছে মাত্র ১৫২ রান। মাত্র বলাটায় কিছুটা ঝুঁকি আছে! মেলবোর্নের এই ঘাসের উইকেটে অস্ট্রেলিয়ার বোলারদেরও ইংল্যান্ডের কঠিন পরীক্ষাই নেওয়ার কথা। যেমনটা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের নিয়েছেন জশ টাং।

ইংলিশ এই পেসার ৪৫ রানে নিয়েছেন ৫ উইকেট। আউট করেছেন জ্যাক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, মাইকেল নেসার ও স্কট বোল্যান্ডকে। স্মিথকে অবশ্য তিনি সব সময়ই আউট করেন। মানে এখন পর্যন্ত স্মিথের বিপক্ষে পেশাদার ক্রিকেটে পাঁচ ইনিংস বোলিং করে তাঁকে পাঁচবারই আউট করেছেন। মেলবোর্ন টেস্টে ১৯৯৮ সালের পর এই প্রথম কোনো ইংলিশ বোলার এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।

আজ ইনিংসের শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রাখেন ইংলিশ পেসাররা। দলীয় ২৭ রানে আউট হন ট্রাভিস হেড (১২)। তাঁকে ফেরান ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। এরপর দলীয় ৩১ রানে ওয়েদারাল্ড ও ৩৪ রানে লাবুশেনকে আউট করেন টাং।

আজ ৬ রানে আউট হওয়া লাবুশেন টেস্টে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছেন ৩৭ ইনিংস আগে। স্মিথও (৯) উইকেটে বেশি সময় থাকতে পারেননি। ২০০০ সালের পর ঘরের মাঠে আজ দ্বিতীয়বার লাঞ্চের আগে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। অন্যটি হোবার্টে, ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেবার ৬ উইকেটে ৪৩ রানে লাঞ্চে যায় অস্ট্রেলিয়া।

ওপেনার থেকে মিডল অর্ডার ব্যাটসম্যান হয়ে যাওয়া উসমান খাজার ব্যাট থেকে এসেছে ২৯ রান। লাঞ্চের পর তাঁকে আউট করেন অ্যাটকিনসন। ২০২৩-২৪ মৌসুম শুরুর পর থেকে ডানহাতি পেসারদের করা রাউন্ড দ্য উইকেট থেকে করা বলে এ নিয়ে ২০ বার আউট হলেন খাজা। আজ অবশ্য তিনি একটা কীর্তিও গড়েছেন।

২৯ রান করার পথে খাজা ছুঁয়েছেন টেস্টে আট হাজার রানের মাইলফলক। সিরিজের অন্যতম সেরা ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি আউট হয়েছেন ২০ রানে, বেন স্টোকসের বলে।

৯১ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়া সপ্তম উইকেটে ৪৫ রানের জুটি গড়ে। নেসার ও ক্যামেরন গ্রিন ভালোই খেলছিলেন। তবে ব্রাইডন কার্সের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ১৭ রান করে ফেরেন গ্রিন। নেসার করেন দলীয় সর্বোচ্চ ৩৫ রান।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪৫.২ ওভারে ১৫২ (নেসার ৩৫, খাজা ২৯; টাং ৫/৪৫, অ্যাটকিনসন ২/২৮)।

হাত মেলানো থেকে উসমান তারিক: ভারত–পাকিস্তান ম্যাচে ৫ প্রশ্ন
বিপিএল: মেহেদীর ছক্কায় চট্টগ্রামের জয়, নোয়াখালীর বিদায়
ভারতের বিপক্ষে না খেললে পিসিবিকে আইনি ঝামেলায় জড়ানোর সতর্কবার্তা আইসিসির
সান্তোসের অবনমন ঠেকিয়ে চিকিৎসকের ছুরির নিচে যাচ্ছেন নেইমার
বিশ্বকাপ ট্রফির অবিশ্বাস্য যত গল্প: কখনো জুতার বাক্সে, কখনো চোরের কবলে
Share This Article
Facebook Email Print
শনিবার, মার্চ ১৪, ২০২৬

সর্বশেষ

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষ, টেটাবিদ্ধসহ আহত ১০
জানুয়ারি ২৫, ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
মার্চ ১৩, ২০২৬
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করলো পিএসসি
জানুয়ারি ১৪, ২০২৬
মায়ামিতে মেসির আয় কত
মার্চ ৯, ২০২৬
আর কোনো ব্যাংক একীভূত নয়: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র
ডিসেম্বর ১৮, ২০২৫
মাধ্যমিকের অনেক শিক্ষার্থী প্রথম দিনে বই পায়নি, সংকট নেই প্রাথমিকে
জানুয়ারি ১, ২০২৬
মধুমতি ব্যাংকে নিয়োগ, আবেদন অনলাইনে
ফেব্রুয়ারি ২২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
ধর্ম

চলতি বছরের ফিতরার হার নির্ধারণ, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? 

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
লাতিন আমেরিকার দেশে দেশে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, কী কৌশল ছিল
জনগন বিএনপি কে ক্ষমতায়  আনে সাস্হ্যখাতে সংস্কার করা হবে – এড,সাখাওয়াত 
মাচাদোকে ‘অসাধারণ নারী’ বললেন ট্রাম্প
জামালপুরে মহাসড়কের পাশে হলুদে ছেয়েছে মাঠ, ছবি তুলতে দর্শনার্থীর ভিড়
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?