By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বার্সেলোনার ‘নতুন ইনিয়েস্তা’ খ্যাতি পাওয়া কে এই ফিলিপাইনের ফুটবলার
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

বার্সেলোনার ‘নতুন ইনিয়েস্তা’ খ্যাতি পাওয়া কে এই ফিলিপাইনের ফুটবলার

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৫, ২০২৫ ৫:০৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৫, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মাত্র ১৮ বছর বয়সেই লামিনে ইয়ামাল হয়ে গেছেন বার্সেলোনার সবচেয়ে বড় তারকা। শুধু বার্সেলোনা কেন, স্পেন জাতীয় দলেরও বর্তমান ও ভবিষ্যৎ দুই-ই মনে করা হচ্ছে তাঁকে। তবে শুধু ইয়ামাল নন, বার্সেলোনা ও স্পেনের ভবিষ্যৎ রাঙাতে এমন আরও অনেকেই বড় হচ্ছেন লা মাসিয়া একাডেমিতে। তাঁদের কেউ কেউ এরই মধ্যে চলে এসেছেন আলোচনায়, দিয়েছেন বড় কিছু হয়ে ওঠার আভাস। তাঁদেরই একজন দ্রো ফার্নান্দেজ।

এরই মধ্যে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের বেশ প্রিয়ভাজন হয়ে উঠেছেন ১৭ বছরের এই কিশোর। আবার বার্সেলোনা থেকে অনেক দূরে পৃথিবীর অন্য প্রান্তের এক জনপদের ফুটবলপ্রেমীদের নয়নমণিও এখন দ্রো ফার্নান্দেজ।

পুরো নাম পেদ্রো ফার্নান্দেজ সার্মিয়েন্তো। বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে তাঁর বেড়ে ওঠা। সেখানেই একের পর এক সবাইকে মুগ্ধ করেছেন। বার্সেলোনার শুরুতে পরিকল্পনা ছিল চতুর্থ বিভাগের দল ‘বার্সা অ্যাতলেতিক’-এ খেলিয়ে ফার্নান্দেজকে আরেকটু পোক্ত করে তোলার। কিন্তু প্রাক্‌-মৌসুম প্রস্তুতিতে বার্সেলোনার সঙ্গে এশিয়া সফরে এসে দ্রো ফার্নান্দেজ তাক লাগিয়ে দিয়েছেন খোদ কোচ ফ্লিককেই।

জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে বদলি হিসেবে নামার মাত্র ৯ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে চোখধাঁধানো এক গোল করে চমকে দেন সবাইকে। সেই এক গোলেই যেন জানান দেন ‘বার্সার আকাশে নতুন এক নক্ষত্রের জন্ম হয়েছে’। ফ্লিক তাই আর দেরি করেননি। এরই মধ্যে বার্সেলোনা মূল দলের হয়ে লা লিগায় অভিষেক হয়ে গেছে তাঁর, অভিষেক হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগেও।

দ্রোর এই উত্থানে স্পেনের চেয়ে বেশি শোরগোল হচ্ছে ফিলিপাইনে। কারণ, দ্রোর মা ফিলিপিনো। ১১ হাজার কিলোমিটার দূর থেকেও দেশটির মানুষ এখন বার্সেলোনার খেলা থাকলে চাতক পাখির মতো তাকিয়ে থাকেন। দলে দ্রো আছেন কি না, না থাকলে বদলি নামেন কি না। প্রায় এক শতাব্দী আগে ফিলিপাইন ও স্পেন দুই দেশের হয়েই খেলেছিলেন পাওলিনো আলকান্তারা, জিতেছিলেন বার্সার হয়ে ১০টি কাতালান চ্যাম্পিয়নশিপ। দ্রোর মাঝে এখন ফিলিপিনোরা সেই কিংবদন্তির ছায়া খুঁজছেন।

বয়স মাত্র ১৭ হলেও বড় ম্যাচে তাঁকে নামাতে ফ্লিকের খুব একটা ভাবতে হচ্ছে না। লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শুরু থেকেই খেলেছেন, চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের জালে বার্সেলোনা ৬ গোল দেওয়ার দিনে দ্রো সতীর্থ ফেরমিন লোপেজকে দিয়ে করিয়েছেন চমৎকার এক গোল। হান্সি ফ্লিক তো এরই মধ্যে বলে দিয়েছেন, ‘ও দারুণ এক খেলোয়াড়, দিন দিন আরও ধারালো হচ্ছে।’

হোয়ান গ্যাম্পার সেন্টারের স্কাউটদের মতে, দ্রোর ড্রিবলিং আর ওয়ান-টু-ওয়ান লড়াইয়ে প্রতিপক্ষকে বোকা বানানোর দক্ষতা দেখার মতো। ছোটবেলায় ফুটসাল খেলেছেন বলে বলের ওপর তার নিয়ন্ত্রণ দুর্দান্ত। তবে বয়সের কারণে শারীরিক শক্তি আর ফিনিশিং নিয়ে আরও কাজ করার জায়গা আছে তার।
গত মৌসুমে বার্সার হয়ে ইয়ুথ লিগ জেতা দ্রো এত জলদি মূল দলে জায়গা করে নেবেন, সেটা নিজেও ভাবেননি। তবে তাঁর কোচদের কিন্তু বরাবরই তাঁকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল। তাঁর প্রথম কোচ লুইস পেরেজ স্মৃতিচারণা করতে গিয়ে বললেন, ‘শুরুতে ও খুব লাজুক ছিল। বড়দের সঙ্গে খেলতে নামলে প্রথমে খুঁজেই পাওয়া যেত না, কিন্তু একবার বল পায়ে পেলে ওর ওপর থেকে চোখ ফেরানো যায় না!’

মাঝমাঠে ‘নাম্বার এইট’ হিসেবে খেলতে পারেন, আবার অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা উইঙ্গার হিসেবেও বেশ স্বচ্ছন্দ। অবশ্য দ্রোর নিজের পছন্দ উইং। সেখানে স্বাধীনতা বেশি থাকে বলে মনে করেন তিনি। এরই মধ্যে অনেকে তাঁকে কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে তুলনা করা শুরু করেছেন। তবে দ্রোর নিজের পছন্দ পেদ্রি। পেদ্রির ফুটবল–মস্তিষ্ক দেখে তিনি মুগ্ধ।

স্পেনের বয়সভিত্তিক সব দলে খেললেও ফিলিপাইনের ফুটবলপ্রেমীরা এখনো আশা করে আছেন, দ্রো তাঁদের হয়ে জাতীয় দলে খেলবেন। যদিও সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে লা মাসিয়া থেকে মূল দলের এই দীর্ঘ পথে দ্রো যেভাবে ডানা মেলছেন, তাতে মনে হচ্ছে খুব শিগগিরই স্পেনের জাতীয় দলেও তাঁর ডাক পড়বে।
ফিলিপিনোরা তখনো মনে হয় না তাঁকে নিয়ে গর্ব কম করবেন।

ঠিক হয়ে গেল সেমিফাইনালের চার দল, কে কার মুখোমুখি, ম্যাচ কবে
পাকিস্তান–ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা কতটা
বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে, বাংলাদেশকে জানিয়ে দিয়েছে আইসিসি
বিপিএলের দ্বাদশ আসরের টিকিট বিক্রি শুরু রোববার
ভারতের বিপক্ষে কোথায় হারল বাংলাদেশ
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

জাগ্রত যুব সংসদের শীতবস্ত্র বিতরণ
ডিসেম্বর ১৫, ২০২৫
মান্না বেঁচে থাকলে শাকিবের এতটা ওপরে ওঠা কষ্টকর ছিল: সোহেল রানা
ফেব্রুয়ারি ৭, ২০২৬
গাজায় ‘শান্তি পর্ষদে’ এরদোয়ান ও সিসিকে চান ট্রাম্প
জানুয়ারি ১৮, ২০২৬
৮ ঘণ্টার বৈঠকে হঠাৎ কীভাবে এলেন সাকিব
জানুয়ারি ২৬, ২০২৬
ইউটিউবে কোন নাটক দেখছেন দর্শক
জানুয়ারি ৯, ২০২৬
আন্তর্জাতিক নারী দিবস আজ
মার্চ ৮, ২০২৬
ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ
ফেব্রুয়ারি ১৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগরসদর

নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনঃ বিপুল ভোটে জয়ী এম সোলায়মান  

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ২০, ২০২৫
আজ টিভিতে যা দেখবেন (২ ফেব্রুয়ারি ২০২৬)
নামাজের সময়সূচি: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলন ২৭নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন
নারায়ণগঞ্জে বিজয় দিবসে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?