ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা বিশাল শো-ডাউন করে যোগ দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
শাখাওয়াত হোসেন খান বলেন, র্দীঘ ১৮ বছর পর দেশের মাটিতে পা রেখেছেন বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশে হবে উন্নত বাংলাদেশ।
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আজ বাংলাদেশের ইতিহাসের স্বাক্ষী হলে থাকলো নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। আজ সারা বাংলাদেশের মানুষ আনন্দ করছে।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, সদস্য ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, শাহিন আহমেদ, ফারুক হোসেনসহ মহানগর যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং বিকেল পৌনে ৫টার দিকে গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করেন।

