ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, জিয়াউর রহমান কি ভাবে রাষ্ট্র মেরামত করেছেন, তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি ভাবে রাষ্ট্র মেরামত করেছেন।মেরামত করার ক্ষেতে কি কি সমস্যা ছিল, সে সমস্যা গুলো আইডেন্টিফাই করে আমাদের নেতা তারেক রহমান ইউ হ্যাভ প্লান যে বিষয়টি তিনি সর্বশেষে বক্ত্যবে তিনি বলেছেন।
(২৫ ডিসেম্বর) বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত ৩০০ ফিটে বিএনপির গণসংবর্ধনা বিশাল শো-ডাউন করে যোগ দিয়ে এ সকল কথা বলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাধারন সম্পাদক মশিউর রহমান ।
তিনি আরও বলেন, বাংলাদেশ কে কি ভাবে সুন্দর করা যা,কি ভাবে বাংলাদেশকে বহিঃবিশ্বে এশিয়া মহাদেশে সুন্দর এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আগামী বাংলাদেশ কেমন হবে ইতির্পূবে প্রকাশ হয়ে গেছে। সাধারন মানুষ কি চায় তারেক রহমানকে কি ভাবে গ্রহন করতে চায় সেটা তারেক রহমানের আজকের স্বদেশ প্রত্যাবর্তনে মাধ্যমে আমরা দেখতে পেরেছি।ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনে আমরা তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের মানুষ সে আস্থা অজন করবো।
মশিউর রহমান রনি আরও বলেন, আমাদের নেতা র্দীঘ ১৮ বছর পর দেশের মাটিতে পা রেখেছেন আজ বাংলাদেশের ইতিহাসের নতুন একটি দিন। আমরা আগামীতে তারেক রহমানের নেতৃত্বে নতুন এবং শক্তিশালী বাংলাদেশ গড়বো।

