By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: তারেক রহমানের আগমন ঘিরে ৩০০ ফিট এলাকায় জনসমুদ্র; স্লোগানে উত্তাল রাজধানী
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
জাতীয়

তারেক রহমানের আগমন ঘিরে ৩০০ ফিট এলাকায় জনসমুদ্র; স্লোগানে উত্তাল রাজধানী

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৫, ২০২৫ ৪:০০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৫, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আজ দুপুরে বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর ঐতিহাসিক এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট এলাকা) জনসমুদ্রে পরিণত হয়েছে। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে গণসংবর্ধনাস্থলে জড়ো হতে শুরু করেছেন।

তারেক রহমানকে বহনকারী বিমানটি আজ বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি পূর্বাচলের সংবর্ধনা মঞ্চে যোগ দেবেন। প্রিয় নেতাকে স্বাগত জানাতে কুড়িল মোড় থেকে ৩০০ ফিট সড়ক পর্যন্ত রাস্তার দুই পাশে বর্ণিল ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। নেতাকর্মীদের কণ্ঠে এখন ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ এবং ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’ স্লোগানে মুখরিত পুরো এলাকা।

গণসংবর্ধনা অনুষ্ঠানের জন্য কুড়িল সংলগ্ন সড়কে ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। বিশাল এই জনসমাগমের সুবিধার্থে পুরো এলাকায় শতাধিক মাইক এবং বেশ কিছু বড় ইলেকট্রনিক স্ক্রিন বসানো হয়েছে, যাতে দূর থেকে আসা নেতাকর্মীরা মূল মঞ্চের অনুষ্ঠান সরাসরি দেখতে পারেন। উপস্থিত নেতাকর্মীরা বলছেন, দীর্ঘ অপেক্ষার পর নেতার ফিরে আসায় তাঁরা উদ্বেলিত এবং তাঁর নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে তাঁরা বিশ্বাস করেন।

নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় পুলিশ, র‍্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ) এবং দলের স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলার দায়িত্বে কাজ করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং গোয়েন্দা নজরদারি বজায় রাখতে মঞ্চের দুই পাশে অস্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখানে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। জনদুর্ভোগ এড়াতে সাপ্তাহিক ছুটির দিনে দেশে ফেরার এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আজ ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি 
আওয়ামী লীগের শাসনামলে গুম হওয়া অন্তত ২৫১ জন এখনো নিখোঁজ
সিলেটে তারেক রহমানের ঐতিহাসিক নির্বাচনী ভাষণ
পে স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বড় পদক্ষেপ!
পৃথিবী ধ্বংস হতে কতক্ষণ!
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

মনোনয়নপত্র সংগ্রহ, ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান
ডিসেম্বর ২৮, ২০২৫
গুরুত্বপূর্ণ আসন নারায়ণগঞ্জ-৪, থাকছে না বিএনপির প্রার্থী
ডিসেম্বর ১২, ২০২৫
শামীম ওসমানের দোসরদের নিয়ে কাজ করবেন, কাসেমীকে রনি
জানুয়ারি ৪, ২০২৬
আনন্দধামের নবম  প্রতিষ্ঠাতা বার্ষিক ও এওয়ার্ড বিতরণ
ডিসেম্বর ১০, ২০২৫
ভেনেজুয়েলায় হামলা বন্ধ ও মাদুরোর মুক্তির দাবিতে বাসদের বিক্ষোভ
জানুয়ারি ৪, ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি রুখে দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের
জানুয়ারি ৭, ২০২৬
বাজার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের দ্বিমুখী হস্তক্ষেপ নিয়ে বিতর্ক
জানুয়ারি ১৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
আড়াইহাজাররাজনীতি

নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিতদের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তিকামনায় দোয়া

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ৪, ২০২৫
খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এটি এম কামাল
নারায়ণগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতা হুমায়নের মৃত্যু
বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে: পিসিবি চেয়ারম্যান
আমি সব সময় ধৈর্য ধরেছি, তখনো, এখনো
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?