By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সাকিবুলের ৩২ বলে সেঞ্চুরিতে সূর্যবংশীও ম্লান, ৫০ ওভারের ম্যাচে ৫৭৪ রানের ইতিহাস
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

সাকিবুলের ৩২ বলে সেঞ্চুরিতে সূর্যবংশীও ম্লান, ৫০ ওভারের ম্যাচে ৫৭৪ রানের ইতিহাস

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৪, ২০২৫ ১২:০৬ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৪, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ রেকর্ডের পর রেকর্ড!

রাঁচিতে আজ বিজয় হাজারে ট্রফির প্লেট লিগ ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেন বিহারের হয়ে খেলা বৈভব সূর্যবংশী। এটি লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি।

বাঁহাতি এ ওপেনার গড়েন লিস্ট এ ক্রিকেটে দ্রুততম দেড় শ রানের রেকর্ডও। একই ইনিংসে বিহারের অধিনায়ক সাকিবুল গনি ৩২ বলে করেন অপরাজিত সেঞ্চুরি। লিস্ট এ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এটি দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। লিস্ট এ ক্রিকেটে সব মিলিয়ে এটি তৃতীয় দ্রুততম সেঞ্চুরি।

এখানেই শেষ নয়! সূর্যবংশী, সাকিবুল ও আয়ুশ লোহারুকার সেঞ্চুরিতে বিহার অরুণাচলের বিপক্ষে তুলেছে ৫৭৪ রান। লিস্ট এ ক্রিকেটে এক ইনিংসে যা সর্বোচ্চ রান তোলার রেকর্ড। লিস্ট এ ক্রিকেটে এর আগে সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল তামিলনাড়ুর—২ উইকেটে ৫০৬ রান।

সেটিও বিজয় হাজারে ট্রফিতে, ২০২২ সালে অরুণাচলের বিপক্ষেই। সাকিবুলের আগে ভারতের হয়ে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল আনমোলপ্রীত সিংয়ের। গত বছর এই টুর্নামেন্টে অরুণাচলের বিপক্ষেই ৩৫ বলে সেঞ্চুরি করেন আনমোলপ্রীত।

সূর্যবংশী যখন সেঞ্চুরি করেন তখন সেটি ছিল যৌথভাবে লিস্ট এ ক্রিকেটে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। ঘণ্টাখানেকের মধ্যেই সেটা ছয়ে নেমেছে। সাকিবুল তো ৩২ বলে সেঞ্চুরি করেছেনই, এই টুর্নামেন্টেই অন্য ম্যাচে ভারতের ওপেনার ইশান কিষান ঝাড়খণ্ডের হয়ে কর্ণাটকের বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেন। এটি ভারতীয়দের মধ্যে লিস্ট এ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

সাকিবুল আজ ৪০ বলে ১২৮ রান করে অপরাজিত ছিলেন। আয়ুশ করেন ৫৬ বলে ১১৬ রান। সূর্যবংশীর আউট হন ৮৪ বলে ১৯০ রান করে। বিহার তাদের ইনিংসে ছক্কা মেরেছে ৩৮টি। মানে ২২৮ রানই তুলেছে ছক্কা মেরে! কী ঝড়টাই না গেছে অরুণাচলের বোলারদের ওপর!

আজ টিভিতে যা দেখবেন (২ ফেব্রুয়ারি ২০২৬)
তারকায় ঠাসা রংপুরের হঠাৎ কী হয়
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কট: ক্রিকেটারদের আলটিমেটাম
বিশ্বকাপ: প্রথম ২৪ ঘণ্টায় ৫০ লাখ টিকিটের আবেদন পেয়েছে ফিফা
জাহানারার অভিযোগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

হাজারো মানুষের রিজিকের প্রশ্নে ‘মানবতার ফেরিওয়ালা’ হয়ে এসেছিলেন টিপু ভাই: মনির
জানুয়ারি ২০, ২০২৬
প্রয়াত খালেদা জিয়ার মাগফেরাত কামনা করেছেন সোহেল ও তার বন্ধু মহল 
জানুয়ারি ৬, ২০২৬
হলফনামা ও আয়কর রিটার্নে অনিচ্ছাকৃত ভুল ছিল, সংশোধন করেছি: সারজিস আলম
জানুয়ারি ৭, ২০২৬
বাংলাদেশ ইস্যুতে আইসিসিকে যে সতর্কবার্তা দিলেন গাভাস্কার
ফেব্রুয়ারি ৫, ২০২৬
সাংবাদিক শওকত আলী সৈকতের বাবার মৃত্যুতে প্রেস ক্লাবের শোক
ডিসেম্বর ৪, ২০২৫
এখন কি সোনা বিক্রি করবেন
জানুয়ারি ২৭, ২০২৬
এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার
জানুয়ারি ১৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
চাকুরী

শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ : প্রশ্নপত্র ফাঁস ও ‘কেন্দ্র কন্ট্যাক্টের’ শঙ্কা

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৯, ২০২৬
এবার রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান
তারেক রহমানের সিলেট সফর নিয়ে প্রস্তুতি সভা, লাখো মানুষের সমাগম ঘটাতে চায় বিএনপি
বার্সেলোনার ‘নতুন ইনিয়েস্তা’ খ্যাতি পাওয়া কে এই ফিলিপাইনের ফুটবলার
ময়মনসিংহে দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?