By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: রুপার দামে লাগাতার ঊর্ধ্বগতি: ভরিতে দাম কত বাড়ল?
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
অর্থনীতি

রুপার দামে লাগাতার ঊর্ধ্বগতি: ভরিতে দাম কত বাড়ল?

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৪, ২০২৫ ৪:০৩ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৪, ২০২৫
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দেশের বাজারে রুপার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সবশেষ ১০ দফা মূল্য সমন্বয়ের মধ্যে ৮ বারই বেড়েছে এই ধাতুর দাম। এর মধ্যে টানা তিন দফা বাড়ানোর ফলে রুপার ভরিপ্রতি দাম মোট বেড়েছে ৮৮৬ টাকা। সবশেষ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা তৃতীয়বারের মতো রুপার দাম বাড়ানোর ঘোষণা দেয়। এবার ভরিতে দাম বাড়ানো হয়েছে ১৭৫ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে রুপার কাঁচামালের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রাখা হয়েছে ৩ হাজার ১৪৯ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুপার নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
এর আগে চলতি বছরের ২২ ডিসেম্বর রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩৮৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৪ হাজার ৯৫৭ টাকা, যা ২৩ ডিসেম্বর থেকে কার্যকর ছিল। তখন ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ছিল ৪ হাজার ৭২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ছিল ৩ হাজার ৩৩ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম সমন্বয় করা হয়েছে মোট ১২ বার। এর মধ্যে ৯ বার দাম বেড়েছে এবং মাত্র ৩ বার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় করা হয়েছিল মাত্র তিনবার।
এদিকে, রুপার পাশাপাশি স্বর্ণের বাজারেও ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে মোট ৮৯ বার। এর মধ্যে ৬২ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে। তুলনায় ২০২৪ সালে স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল ৬২ বার, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

একদিনের ব্যবধানে সোনার দামে ফের রেকর্ড, ভরি কত?
বিশ্ববাজারের ডলারের দাম কমছেই, ২০ বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ার শঙ্কা
গ্যাস–সংকটে হঠাৎ বেড়েছে বৈদ্যুতিক চুলার বেচাকেনা
১০ কোটি টাকা ঋণ পাবেন নারী উদ্যোক্তারা, ব্র্যাক ব্যাংকের ‘তারা’ সেবায় যা আছে
নতুন বছরে স্বর্ণের দামে সুখবর, মূল্য জানাল বাজুস
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

কুমিল্লার ১১ আসন
জানুয়ারি ৮, ২০২৬
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২ জন
নভেম্বর ২, ২০২৫
নারায়ণগঞ্জ-৫ বিএনপির চুড়ান্ত প্রার্থী এড. আবুল কালাম
ডিসেম্বর ২৪, ২০২৫
ফুটবলের রাজা মেসির দেখা পেলেন বলিউডের বাদশা শাহরুখ
ডিসেম্বর ১৩, ২০২৫
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত: বিসিবির ‘কঠোর বার্তা’র মধ্যেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
জানুয়ারি ৫, ২০২৬
শীতের শাক
জানুয়ারি ১০, ২০২৬
নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন
জানুয়ারি ২১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়ফতুল্লাবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতি

আমি কোন মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী কিংবা চাদাঁবাজ নই: মুফতি মনির হোসাইন কাসেমী

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ২৯, ২০২৫
বড়দিন উদযাপন  নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই: পুলিশ সুপার
এই সিনেমা ভুলবেন কীভাবে
বেগম রোকেয়ার ১৪৫ তম জন্ম ও ৯৩ তম মৃত্যুবার্ষিকী সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত
কৃষি ও কর্মসংস্থান খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি তারেক রহমানের
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?