ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, আগামীকাল বাংলাদেশের ইতিহাসে একটি গুরুপূণ দিন । র্দীঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে মাটিতে পা রাখবে তাও আবার নারায়ণগঞ্জ। আমরা জেলা যুবদল স্মরণকালে সবচেয়ে বড় গণজমায়েত করবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, ইতিমধ্যে প্রিয় নেতাকে স্বাগত জানাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় যুবদলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত আছেন। আগামী কাল দেশ ও জাতির জন্য একটি আনন্দের দিন। আমাদের পক্ষ থেকে সবোচ্চ প্রস্ততি নেওয়া হয়েছে।
সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসা ও রাজনৈতিক কারণে লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন তারেক রহমান। দীর্ঘদিন পর তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল গণসংবর্ধনায়।
তারেক রহমানের গণসংবর্ধনায়ঃ নারায়ণগঞ্জ জেলা যুবদল ইতিহাস গড়বে-রনি

