By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আমি স্বতন্ত্র নির্বাচন করবো — শাহ আলম
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
প্রচ্ছদফতুল্লামহানগররাজনীতি

আমি স্বতন্ত্র নির্বাচন করবো — শাহ আলম

Dailynarayanganj 24 .com
Last updated: ডিসেম্বর ২৪, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ
Dailynarayanganj 24 .com
Published: ডিসেম্বর ২৪, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপি ও জোটের হিসেবে নারায়ণগঞ্জ- ৪ (ফতুল্লা) আসনে জেলা জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সভাপতি মুফতি মনির হোসেন কাসেমীর নাম ঘোষণা করা হয়েছে। তবে এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ আলম। তিনি দাবি করেন, ফতুল্লার জনগণ তার প্রত্যাবর্তন চাইছে এবং তার প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই তাদের প্রত্যাশা পূরণ হবে।

গতকাল মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক নারায়ণগঞ্জ-৪ আসনে জোটের প্রার্থী হিসেবে জমিয়তের নেতা মুফতি মনির হোসাইন কাসেমীকে মনোনয়নের ঘোষণা দেন। সমঝোতা অনুযায়ী, কাসেমী খেজুর গাছের মার্কায় নির্বাচনে লড়বেন।

কিন্তু এ চুক্তির ঘোষণার পরও শাহ আলম স্পষ্ট জানিয়ে দেন, তিনি নিজেই এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, এ আসনে জোটের যে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেটা জনগনের আকাঙ্খার প্রতিফলন ঘটেনি। জনগন ও নেতাকর্মীরা চাইছে আমি যেনো নির্বাচন করি। তাদের দাবিকে সম্মান জানিয়ে আমি স্বতন্ত্র নির্বাচন করবো। আশাকরি তারা আমার পাশে দাঁড়াবে এবং নারায়ণগঞ্জের আসন থেকে আমি বিজয়ী হয়ে ফিরবো।

শাহ আলমের এই দৃঢ় অবস্থান বিএনপির জোটের মধ্যে তৈরি হওয়া আসন বিনিময় চুক্তির ওপর প্রশ্নের জন্ম দিয়েছে। এটি এখন দেখার বিষয়, দলীয় শৃঙ্খলা নাকি স্থানীয় জনসমর্থন— কোন দিকে ভারসাম্য বজায় থাকে। অন্যদিকে, জমিয়তের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী আনুষ্ঠানিকভাবে জোটের মনোনয়ন পেয়ে প্রস্তুতি শুরু করেছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শাহ আলমের এই বিবৃতি আসন্ন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের অভ্যন্তরীণ সমন্বয় ও ঐক্য চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। নারায়ণগঞ্জ-৪ আসনে এখন চূড়ান্ত প্রার্থী নির্ধারণে দলীয় নেতৃত্বকে বিভ্রান্তিতে ফেলছে।

এদিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূইয়া জোট প্রার্থী মনির কাসেমীকে সমর্থন জানিয়ে তার পক্ষে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন।       

দুদক’র তদন্ত শামীম ওসমানের আয়কর নথি জব্দ
সকল প্রস্তুতি সম্পন্ন, টানটান উত্তেজনা ভোটের অপেক্ষায় নারায়ণগঞ্জ
বিএনপিতে ফিরছেন তৈমূর আলম খন্দকার
আবু জাফর আহম্মেদ বাবুলের উদ্দ্যেগে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া
ভোটারদের নজরদারি ও প্রতিশোধের হুমকি ফৌজদারি অপরাধ দাবি – অঞ্জন দাস
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

প্রাইভেট ক্লিনিক মালিকদের প্রতি সপ্তাহ একজন করে বিনামূল্যে চিকিৎসা সেবার আহ্বান এড. টিপুর
ডিসেম্বর ২০, ২০২৫
দেশজুড়ে উৎসবের আমেজ, কঠোর নিরাপত্তা বলয়ে রাজধানী
ডিসেম্বর ২৪, ২০২৫
চাকরি করেও ঘুচছে না অভাব: সচ্ছলতা ফিরতে লাগবে ১৩৭ বছর!
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
‘মাঝে মাঝে মনে হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে’
ডিসেম্বর ২৩, ২০২৫
নারী এশিয়ান কাপ শুরু আজ, এবার মেয়েদের হাতে বাংলাদেশের পতাকা
মার্চ ১, ২০২৬
খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন
ডিসেম্বর ২৮, ২০২৫
শরীরে ক্যানসারের বিষ ছড়াতে পারে এই অভ্যাসগুলো!
মার্চ ৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

দেশ রক্তাক্ত যুদ্ধে, মাঠে ইরানের মেয়েদের অন্য এক লড়াই

Dailynarayanganj24
Dailynarayanganj24
মার্চ ২, ২০২৬
শ্রীলঙ্কার মেয়েদের হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে জয়ে শুরু বাংলাদেশের
আচমকা রক্তচাপ কমলে যেসব লক্ষণ দেখলেই সতর্ক হবেন
খালেদা জিয়ার জন্য দলিল লিখক সমিতির আয়োজনে দোয়া 
নেপালে প্রধানমন্ত্রী হচ্ছেন একজন র‍্যাপার!
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?