By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: অভিনয় ছেড়ে কাঠমিস্ত্রি হতে চাওয়া সেই মেয়েটিই এখন অস্কার-দৌড়ে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

অভিনয় ছেড়ে কাঠমিস্ত্রি হতে চাওয়া সেই মেয়েটিই এখন অস্কার-দৌড়ে

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৪, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৪, ২০২৫
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ একসময় অভিনয় ছেড়ে কাঠমিস্ত্রি হওয়ার কথা ভেবেছিলেন তিনি। সেই অভিনেত্রীই এখন কিনা অস্কার-দৌড়ে। হচ্ছিল রেনাতে রেইন্সভের কথা। ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ ছবিতে অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন নরওয়ের এই অভিনেত্রী।

রিভিউ পড়ে বমি
২০২১ সালের জুলাইয়ের একদিন। সকালে ঘুম থেকে উঠে রেনাতে ‘দ্য গার্ডিয়ান’ পড়লেন এবং সঙ্গে সঙ্গেই বমি করলেন। নরওয়ের এই অভিনেত্রী তখন কানে ছিলেন; আগের রাতে সেখানে প্রিমিয়ার হয়েছে ‘দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ সিনেমার।

ইয়েকিম ত্রিয়ার পরিচালিত ছবিটিতে জুলির চরিত্রে এক তরুণীর খামখেয়ালি অথচ আপসহীন যাত্রা দেখানো হয়; সেটিই ছিল প্রধান চরিত্রে রেনাতে প্রথম সিনেমা। প্রদর্শনী চলাকালেই তাঁর মনে হয়েছিল, ‘এই ছবিটা দারুণ; কিন্তু আমি ভীষণ বাজে!’ কয়েক ঘণ্টা পরই গার্ডিয়ানে সিনেমার রিভিউয়ে তাঁর সম্পর্কে লেখা হয়—সম্ভবত রেনাতে তাঁর প্রজন্মের সেরা অভিনেত্রীদের একজন। ‘এতটাই অতিরিক্ত মনে হয়েছিল যে মানতে পারিনি, তাই বমি করতে শুরু করলাম। তবে খুশিও হয়েছিলাম বৈকি। নিজের সম্পর্কে সব ধারণাই মুহূর্তে বদলে গেল’, বলেন তিনি।

এরপর কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন রেনাতে রেইন্সভে। তাঁর অভিনয় পরে বাফটাসহ  নানা পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় আসে (ছবিটি নিজেও পায় দুটি অস্কার মনোনয়ন)। এই স্বীকৃতিগুলো আত্মবিশ্বাস বাড়ালেও ৩৮ বছর বয়সী রেনাতে জানতেন—প্রশংসা মাথায় তোলা যাবে না। ‘আমি খুব অভিভূত হয়ে পড়েছিলাম। তারপর ভাবলাম, ঠিক আছে, এটা থেকে একটু দূরত্ব রাখতে হবে। সমালোচনাকে যেমন অতিরিক্ত নেওয়া যায় না, তেমনি প্রশংসাকেও নয়’, বলেন তিনি। এমন স্বীকৃতি নিশ্চয়ই নেশার মতো লাগে? প্রশ্নের উত্তরে রেনাতে বলেন, ‘জীবনে সবই ক্ষণস্থায়ী। তাই লক্ষ্য ছিল—সবকিছু একটু সমান রাখব, নিজের যে ছবি নিজের মনে আছে সেটাকে অক্ষুণ্ন রাখব।’

খ্যাতি থেকে দূরে
রেনাতে রেইন্সভে যতটা সম্ভব তারকাখ্যাতির প্রচলিত রূপ থেকে দূরে থাকেন। ‘দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’-এর সাফল্যের পর যুক্তরাষ্ট্রে যে দ্রুতই ডাক পাবেন, সেটি অনুমিতই ছিল। সেটি হয়ও।  রেনাত অভিনয় করেন সেবাস্তিয়ান স্ট্যানের বিপরীতে ‘আ ডিফারেন্ট ম্যান’-এ।

চলতি বছরের মে মাসে ত্রিয়ার ও রেনেতে নির্মাতা-অভিনেত্রী জুটি আবার কানে ফেরেন ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ নিয়ে; পরিবার, শিল্প ও ভালোবাসার টানাপোড়েন নিয়ে এক উচ্চাকাঙ্ক্ষী ছবি। এখানে তিনি নোরা, এক বিষণ্ন অভিনেত্রী—যার বিচ্ছিন্ন চলচ্চিত্রকার বাবা (স্টেলান স্কারসগার্ড) হঠাৎ জীবনে ফিরে এসে তাঁর জন্য লেখা আধা আত্মজীবনী চিত্রনাট্য সামনে ধরেন। ক্ষুব্ধ নোরা প্রস্তাব প্রত্যাখ্যান করলে বাবা সেই চরিত্রে নেন উঠতি আমেরিকান তারকা র‍্যাচেলকে (এল ফ্যানিং), আর নিজের বিচিত্র উপস্থিতিতে নোরা ও তার বোন আগনেসকে অস্বস্তিতে রাখতেই থাকেন।

ছবিটির শুটিং চলাকালেই রেনাতে নিজেকে বোঝান—এই ছবি কখনোই ‘দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’-এর সমকক্ষ হবে না। কানে উৎসবে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সত্যি বলতে, “সেন্টিমেন্টাল ভ্যালু” ততটা তাৎক্ষণিকভাবে মনকাড়া নয়। তবে এটি সুন্দর, বিধ্বংসী, থিমে সমৃদ্ধ এক প্রজন্মান্তরের শক্তিশালী কাজ।’ পরে ছবিটি গ্রাঁ প্রি জেতে, এখন তো ছবিটি অস্কার দৌড়ে আছে। পেয়েছে গোল্ডেন গ্লোবে মনোনয়নও। কানে ছবিটি পেয়েছে ১৯ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন—উৎসবে ইতিহাসে তৃতীয় দীর্ঘতম।

জুলি ও নোরা
‘দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’-এর জুলি ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’র নোরা—দুটি চরিত্রই নির্মাতা ত্রিয়ের রেনেতের কথা ভেবেই লিখেছেন। তাহলে কি চরিত্রগুলো আসলে তাঁরই প্রতিচ্ছবি? জুলির সঙ্গে কিছু মিল ছিল—খুশিখুশি, বিষণ্ন কিন্তু সরল। নোরার ক্ষেত্রে পরিচালক তাঁকে ‘আরও গভীর আবেগের ভারে ভারী করেছেন।’

বড় হওয়ার গল্প
নরওয়ের এক প্রত্যন্ত এলাকায় রেনেতের বেড়ে ওঠা—বনের মধ্যে কিছু বাড়ি আর একটি রাস্তা। নিজেকে সব সময় বেমানান মনে হতো। তিনি বন্ধুদের ব্যাকস্ট্রিট বয়েজে মগ্ন থাকতেন, আবার  গোপনে পিঙ্ক ফ্লয়েডও শুনতেন।

বাস্তব জীবনে বারবার প্রত্যাখ্যাত হয়েছেন। এত ভুল করতেন যে স্কাউটস থেকে বেরিয়ে যেতে বলা হয়; পারিবারিক নির্মাণ ব্যবসা করতে পারেননি কারণ নিয়ম মানতে পারতেন না। ১৬ বছর বয়সে একাই থাকতেন। ১৪ বছরে কেউ এসে বলেছিল—থিয়েটার স্কুলে আবেদন করতে। পেশা হিসেবে অভিনয়ের ভাবনায়—নিজেকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখেন।

তারপর রেনাতে সবকিছু থেকে পালালেন। ১৭ বছরে এডিনবরায় পৌঁছান। হোস্টেল-রেস্তোরাঁ-বারে ডাবল শিফট কাজ; নানা সংস্কৃতির মানুষের সান্নিধ্য, পার্টি—সবই ভালো লেগেছে। তবে ব্রিটিশ রসিকতা বোঝা কঠিন ছিল। নরওয়েতে ফিরে নাট্যশিক্ষা নিয়ে এক দশক মঞ্চে কাজ করেন। নরওয়েজিয়ান থিয়েটার উচ্চমানের হলেও তিনি নিজেকে শেষ প্রান্তে মনে করেন। ছবির প্রস্তাবও মনমতো আসছিল না। তাই কাঠমিস্ত্রি হওয়ার কথাও ভেবেছিলেন, একটি জরাজীর্ণ বাড়ি সংস্কার করতে ভালো লেগেছিল বলে।

রেনাতের অজান্তেই ত্রিয়ের তাঁকে ভেবেই লিখছিলেন। ২০১১-এর ‘অসলো, অগাস্ট ৩১’-এ ক্ষণিকের উপস্থিতি থেকেই তিনি নির্মাতা তাঁর সম্ভাবনায় নিশ্চিত ছিলেন। অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার এক-দুদিনের মধ্যেই ত্রিয়ের ফোন করেন জুলি চরিত্রের জন্য। এভাবেই জীবন বদলে যায়।
শৈশবের বিচ্ছিন্নতার পর আজ তিনি আলোচনার কেন্দ্রে। ‘এই অনুভূতিটা কী—আমি জানি না,’ বলেন তিনি।

দ্য গার্ডিয়ান অবলম্বনে

সালমান খানের ঘটনার সঙ্গে মিল! রোহিতের বাসায় গুলির নেপথ্যে কী
কোন ২১ ডিসেম্বর বিয়ে করব…
ইমরান হাশমির উড়োজাহাজ দুবার অবতরণ করতে ব্যর্থ, এরপর যা হলো
যৌনতা নিয়ে অজ্ঞতা, আলোচিত সিরিজে ‘নিষিদ্ধ’ সময়ের গল্প
মানুষকে বিশ্বাস করাটা কত কঠিন
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

নতুন করে যেসব নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
ডিসেম্বর ৩১, ২০২৫
সোনারগাঁয়ে সংঘর্ষ চলাকালে গুলি করা যুবক আটক
জানুয়ারি ৩১, ২০২৬
নারায়ণগঞ্জ-৫ বিএনপির চুড়ান্ত প্রার্থী এড. আবুল কালাম
ডিসেম্বর ২৪, ২০২৫
ইসলামী আন্দোলনে যোগ দিলেন বিএনপি-জামায়াত-খেলাফতের ১৫ নেতাকর্মী
জানুয়ারি ২৮, ২০২৬
দীপিকার পাশেই কিয়ারা
ডিসেম্বর ২৬, ২০২৫
জেনিফার লোপেজের সঙ্গে প্রেম করতে চান? মানতে হবে এই শর্ত
জানুয়ারি ৬, ২০২৬
২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কোথায় কে প্রার্থী হচ্ছেন
জানুয়ারি ১৮, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদমহানগররাজনীতিসদর

নির্বাচন না করার ঘোষণায় মাসুদ শিবিরে হতাশা

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ১৬, ২০২৫
নারায়ণগঞ্জের রাজনীতিতে শামীম ওসমানের পথে জাকির খান
নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর ও দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির ওপর ক্ষোভ আফ্রিদির
সালাহউদ্দিন আহমদের পেশা আইন ও ব্যবসা, বছরে আয় ৬ কোটি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?