By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সৌদিতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

সৌদিতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৩, ২০২৫ ৪:৪০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৩, ২০২৫
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সৌদি আরবে এক বছরে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এটি গত বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এ ঘটনায় মানবাধিকার কর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন রিপ্রিভ জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত অন্তত ৩৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা ২০২৪ সালের মোট ৩৪৫ জনকে ছাড়িয়ে গেছে। সংগঠনটি একে ‘পর্যবেক্ষণ শুরুর পর থেকে সৌদি আরবে সবচেয়ে রক্তক্ষয়ী বছর’ বলে উল্লেখ করেছে। দেশটিতে সর্বশেষ দুজন পাকিস্তানির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারা মাদকসংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত ছিলেন।

রিপ্রিভের তথ্য অনুযায়ী, চলতি বছরে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন একজন সাংবাদিক, এবং এমন দুই তরুণ যাদের অপরাধের সময় তারা নাবালক ছিলেন। এ ছাড়া পাঁচজন নারীও রয়েছেন। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—মোট মৃত্যুদণ্ডের প্রায় দুই-তৃতীয়াংশই অপ্রাণঘাতী মাদকসংক্রান্ত অপরাধের জন্য, যা জাতিসংঘের মতে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অর্ধেকেরও বেশি ছিলেন বিদেশি নাগরিক। মানবাধিকার কর্মীদের মতে, এটি সৌদি আরবের তথাকথিত ‘মাদকবিরোধী যুদ্ধের অংশ।

রিপ্রিভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মৃত্যুদণ্ড বিষয়ক প্রধান জিদ বাসিউনি বলেন, সৌদি আরব এখন কার্যত সম্পূর্ণ দায়মুক্তির সঙ্গে কাজ করছে। এটি মানবাধিকার ব্যবস্থাকেই উপহাসে পরিণত করছে। তিনি সৌদি বিচার ব্যবস্থায় নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তিকে ‘প্রাতিষ্ঠানিক’ বলে বর্ণনা করেন এবং একে একটি ‘নিষ্ঠুর ও নির্বিচার দমনপীড়ন’ আখ্যা দেন।

চলতি বছরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৌদি নাগরিকদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ আল দেরাজি ও জালাল আল লাব্বাদ নামের দুজন রয়েছে। তারা গ্রেপ্তারের সময় নাবালক ছিলেন। ২০১১-১২ সালে শিয়া সংখ্যালঘুদের প্রতি সরকারের আচরণের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দেওয়া হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, তাদের বিচার ছিল মারাত্মকভাবে অন্যায্য।

এ ছাড়া জুন মাসে সাংবাদিক তুর্কি আল জাসের-এর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাও আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়। ইউনেসকোর মহাপরিচালক অড্রে আজুলে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড মতপ্রকাশ ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর ভয়াবহ আঘাত।

মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের স্বজনরা বিবিসিকে জানিয়েছেন, তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। একজন বলেন, শুক্রবার ও শনিবার ছাড়া আমি ঘুমোতে পারি না, কারণ ওই দুই দিনে সাধারণত মৃত্যুদণ্ড কার্যকর করা হয় না।

রিপ্রিভের দাবি, অনেক ক্ষেত্রে পরিবারের সদস্যদের আগাম জানানো হয় না, এমনকি মরদেহও হস্তান্তর করা হয় না বা কোথায় দাফন করা হয়েছে তাও জানানো হয় না।

এই অভিযোগগুলোর বিষয়ে বিবিসির প্রশ্নে সৌদি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। তবে ২০২৫ সালের জানুয়ারিতে জাতিসংঘের বিশেষ প্রতিনিধিদের কাছে পাঠানো এক চিঠিতে সৌদি সরকার দাবি করে, তারা মানবাধিকার ‘রক্ষা ও সমুন্নত’ রাখে এবং দেশটির আইন নির্যাতন নিষিদ্ধ করে।

চিঠিতে আরও বলা হয়, মৃত্যুদণ্ড কেবলমাত্র সবচেয়ে গুরুতর অপরাধে এবং অত্যন্ত সীমিত পরিস্থিতিতে দেওয়া হয়। সব স্তরের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তা কার্যকর করা হয় না।

হাড়কাঁপানো শীতে কিয়েভে হামলা বন্ধে রাজি হয়েছেন পুতিন: ট্রাম্প
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার
গাজায় ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ রুবিও, ব্লেয়ারসহ আরও কারা থাকছেন
গ্রিস উপকূলে নৌকা থেকে উদ্ধার ৪৩৭ বাংলাদেশি অভিবাসী
নিজ নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র 
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

৯ মাসের কঠোর পরিশ্রমের পর সিয়ামের ‘রাক্ষস’
ডিসেম্বর ১৯, ২০২৫
ওটিটিতে আলোচিত সেই সিনেমা, আরও যা দেখবেন
ফেব্রুয়ারি ৭, ২০২৬
খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন
ডিসেম্বর ২৮, ২০২৫
কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৪ হাজার, সময়সীমা শেষ আজ
ডিসেম্বর ৩১, ২০২৫
তিন গোলরক্ষক নামিয়ে ৩ গোল হজম উগান্ডার, তাঞ্জানিয়ার ইতিহাস
ডিসেম্বর ৩১, ২০২৫
কথা বলতে পারেন না, শোনেন না কানেও, সেই শাহরিয়ার এখন মা-বাবার গর্ব
ফেব্রুয়ারি ৫, ২০২৬
‘আরাধনা’ করতে চাননি রাজেশ, সত্যজিতের জন্য চলে যান শর্মিলা
জানুয়ারি ১৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
ধর্ম

রজবের আগমনে শুরু রমজান গণনা, ৬০ দিনের মধ্যেই কি রমজান?

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২১, ২০২৫
খ্রিষ্টানদের ওপর হামলার নিন্দায় ভারতের দুই প্রভাবশালী দৈনিক, মোদি–বিজেপি নীরব
রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী জিয়াউর রহমানের পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন
বিশ্বকাপের সময় কী করবেন বাংলাদেশের ক্রিকেটাররা
কোন ২১ ডিসেম্বর বিয়ে করব…
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?