By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বাস্তবতা টের পেয়েছেন নাসরিন এফসি’র ফুটবলাররা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

বাস্তবতা টের পেয়েছেন নাসরিন এফসি’র ফুটবলাররা

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৩, ২০২৫ ৫:১৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৩, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের ট্রফিটি প্রথম দেখেই স্বপ্ন বুনতে শুরু করেছিলেন বাংলাদেশের ক্লাব নাসরিন স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। মনে হয়েছিল, সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরাই হয়তো ট্রফিটি নিয়ে দেশে ফিরবে। কিন্তু পাঁচ দলের এই প্রতিযোগিতায় অভিজ্ঞতাহীন দল নিয়ে মাঠে নামার পর খুব দ্রুতই বাস্তবতার কঠিন ধাক্কা খেতে হয় নাসরিন এসসিকে। নেপালের কাঠমান্ডুতে শনিবার শেষ হওয়া আসরের শিরোপা জিতে নেয় ভারতের ইস্ট বেঙ্গল এফসি। আর বাংলাদেশের লীগ চ্যাম্পিয়ন নাসরিন এসসি দু’টি ড্র ও দু’টি হার নিয়ে টুর্নামেন্ট শেষ করে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে। জয়হীনই থেকে যায় সানজিদাদের দল। বাস্তবতা মেনে নাসরিন এসসির অধিনায়ক সানজিদা আক্তার বলেন, ‘প্রথম ট্রফিটা দেখেই মনে হয়েছিল, লীগ জেতা পূর্ণ শক্তির দল নিয়ে এলে আমরা ট্রফিটি দেশে আনতে পারতাম। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আমাদের দলে বেশির ভাগই ছিল অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বয়সভিত্তিক খেলোয়াড়। যে কারণে আসলে ভালো ফুটবল খেলা সম্ভব হয়নি।’ ২৪ বছর বয়সী এই উইঙ্গার, যিনি বর্তমানে জাতীয় দলের বাইরে, তিনিই ছিলেন নাসরিন এসসির একমাত্র নিয়মিত অভিজ্ঞ মুখ। সাবিনা খাতুন, মাসুরা পারভিন ও কৃষ্ণা রানী সরকার খেলতে অনাগ্রহী ছিলেন। কিন্তু কোচ পিটার বাটলারের অনীহার কারণে তারা দলের সঙ্গে যেতে পারেননি। আর মারিয়া মান্ডা, মনিকা চাকমা, ঋতুপর্না চাকমা, রূপনা চাকমা, শামসুন্নাহার সিনিয়র, তহুরা খাতুন ও শিউলি আজিমের মতো তারকা, যারা গত মৌসুমে শিরোপা জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এএফসি উইমেন্স এশিয়ান কাপের প্রস্তুতির কারণে জাতীয় দলের ক্যাম্পে থাকায় নাসরিন এসসির হয়ে খেলতে পারেননি। অন্য দলের সঙ্গে তুলনা টেনে সানজিদা বলেন, ‘খুব খারাপ লেগেছে এটা দেখে যে পাকিস্তানের ক্লাবটি তাদের প্রায় ৯০ শতাংশ জাতীয় দলের খেলোয়াড় নিয়ে এসেছে। তাদের অধিনায়কের বয়সই ৩২। ইস্ট বেঙ্গল আবার সাতজন উগান্ডান খেলোয়াড়ের সঙ্গে তিন-চারজন জাতীয় দলের খেলোয়াড় খেলিয়েছে। ভুটান ও নেপালের ক্লাবগুলোতেও ছিল সিনিয়র আন্তর্জাতিক ফুটবলার। সেখানে আমরা কাউকে পাইনি’। চার মাস মাঠের বাইরে থেকে এএফসি ‘বি’ লাইসেন্স কোচিং কোর্সে ব্যস্ত থাকার কারণে টুর্নামেন্টের আগে সানজিদা নিজেও মাত্র ১০-১২ দিন দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পান। তবে ফলাফল যাই হোক, তরুণদের পারফরম্যান্সে হতাশ নন জানিয়ে এই অধিনায়ক বলেন, ‘ফল ভালো হয়নি ঠিকই, কিন্তু মেয়েরা খারাপ খেলেনি। আমাদের দলে বেশির ভাগই ছিল অনূর্ধ্ব-১৭ ফুটবলার। অভিজ্ঞ ও মানসম্মত খেলোয়াড়দের বিপক্ষে খেলে তারা দারুণ অভিজ্ঞতা অর্জন করেছে।’ শেষে আক্ষেপের সুরেই নিজের বিশ্বাসের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, পাঁচজন অভিজ্ঞ খেলোয়াড় থাকলেই যেকোনো ম্যাচের ভাগ্য বদলে যেতে পারে। আমাদের সেই সুযোগটা থাকলে সাফের ইতিহাসে নাসরিন এসসির নাম লেখা যেত।’

কানাডার সব পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
টানা ২৫ বছর গোল করলেন রোনালদো, কোন বছরে কত গোল
শ্রীলঙ্কার মেয়েদের হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে জয়ে শুরু বাংলাদেশের
২৯ ম্যাচে ২৬ হার—বিপিএল যেন খালেদ মাহমুদের দুঃস্বপ্ন
রোহিঙ্গা শিবিরে ফুটবল নিয়ে মাতলেন ওজিল
Share This Article
Facebook Email Print
রবিবার, মার্চ ১৫, ২০২৬

সর্বশেষ

২০২৫ সালের সেরা কোরীয় সিরিজ কোনগুলো
ডিসেম্বর ২১, ২০২৫
রূপগঞ্জে তরুণীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবক গ্রেফতার
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
আজ টিভিতে যা দেখবেন (৩১ জানুয়ারি ২০২৬)
জানুয়ারি ৩১, ২০২৬
বিচ্ছেদের পর নতুন ভূমিকায় পর্দায় ফিরছেন তাহসান
জানুয়ারি ১৯, ২০২৬
১০ কোটি টাকার চাঁদা, নইলে হত্যা
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
এমপিওভুক্তি নিয়ে সরকারের বড় সুখবর
জানুয়ারি ৮, ২০২৬
যক্ষ্মা ও ম্যালেরিয়া নির্মূলে মাঠপর্যায়ে কাজ: জেলা ব্যবস্থাপক খুঁজছে ব্র্যাক
জানুয়ারি ১০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য জরুরি নির্দেশনা

Dailynarayanganj24
Dailynarayanganj24
মার্চ ৫, ২০২৬
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন: উপদেষ্টা
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী কে ?
জাতীয় শহীদ সেনা দিবস আজ
পরিবহন চাঁদাবাজ হাজী রিপন পুত্রসহ গ্রেপ্তার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?