By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ঢাকা ক্যাপিটালস: গুরবাজ-হেলসের সঙ্গে অলরাউন্ডাররাই বড় শক্তি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

ঢাকা ক্যাপিটালস: গুরবাজ-হেলসের সঙ্গে অলরাউন্ডাররাই বড় শক্তি

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৩, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৩, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দরজায় কড়া নাড়ছে বিপিএল। নানা শঙ্কা, আলোচনা আর সমালোচনা পেছনে ফেলে ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে মাঠের লড়াই। দলগুলোও কয়েক দিন ধরে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে। প্রস্তুতি নিচ্ছে নিজেদের মতো করে। আজ–কালের মধ্যেই যোগ দিতে শুরু করবেন বিদেশি ক্রিকেটাররাও।

Contents
  • আজকের দল: ঢাকা ক্যাপিটালস
  • শক্তি: টপ অর্ডারের বারুদ আর অলরাউন্ডারের ভিড়
  • দুর্বলতা: মিডল অর্ডার আর ফর্মহীনতা
  • নজর রাখতে পারেন যাঁদের ওপর

বিপিএল শুরুর আগে দলগুলোর শক্তি আর দুর্বলতা খোঁজার চেষ্টা এই ধারাবাহিক প্রতিবেদনে।

আজকের দল: ঢাকা ক্যাপিটালস

শক্তি: টপ অর্ডারের বারুদ আর অলরাউন্ডারের ভিড়

ঢাকার টপ অর্ডার বেশ শক্তিশালী। রহমানউল্লাহ গুরবাজ আর অ্যালেক্স হেলস যদি শুরুতেই ঝড় তুলতে পারেন, তবে ঢাকার কাজ অর্ধেক সহজ হয়ে যাবে। হেলসের তো ঝড় তুলতে ফর্ম লাগে না। স্বীকৃত টি-টোয়েন্টিতে ক্রিস গেইলের (১৪,৫৬২ রান) রেকর্ড ভাঙার খুব কাছে ইংলিশ এই ওপেনার (১৪,৪১৩ রান)। যদিও এই দুই বিদেশি তারকা ঠিক কত ম্যাচ খেলবেন, তা এখনো পরিষ্কার নয়।

ঢাকার আসল শক্তি তাদের অলরাউন্ডাররা। স্থানীয়দের মধ্যে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন, নাসির হোসেন, তোফায়েল আহমেদ। বিদেশিদের মধ্যে দাসুন শানাকা ও ইমাদ ওয়াসিমের মতো তারকা অলরাউন্ডারও আছেন। প্রয়োজন হলে হাত ঘোরাতে পারবেন সাইফ হাসান ও শামীম হোসেনও।

বোলিংয়ে ঢাকার তুরুপের তাস ‘স্পিডস্টার’ তাসকিন আহমেদ। সাকিব আল হাসানের (১৪৯ উইকেট) পর বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। পেসারদের মধ্যে ১২৭ উইকেট নিয়ে তিনিই সবার ওপরে। গতবার রাজশাহীর হয়ে ২৫ উইকেট নেওয়া তাসকিন এবারও সেই আগুনে ফর্মে থাকলে সাকিবের সিংহাসন কেড়ে নেওয়া শুধু সময়ের ব্যাপার।

তাসকিনের সঙ্গে পেস আক্রমণে আছেন সাইফউদ্দিন ও অনূর্ধ্ব-১৯ থেকে উঠে আসা তরুণ মারুফ মৃধা। স্পিন বিভাগে অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গী ইমাদ ওয়াসিম ও আফগান জুবায়েরউল্লাহ আকবারি।

দুর্বলতা: মিডল অর্ডার আর ফর্মহীনতা

মিডল অর্ডার নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে ঢাকার। মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও নাসির হোসেনরা ঘরোয়া ক্রিকেটে চেনা মুখ হলেও জাতীয় দল থেকে অনেক দিন ধরেই দূরে।

তোফায়েল বা মারুফদের মতো তরুণদের এখনো শীর্ষ পর্যায়ে বড় পরীক্ষা দেওয়া বাকি। ফিনিশার হিসেবে দলের বড় ভরসা শামীম হোসেন। কিন্তু তাঁর ব্যাটে এখন রানের আকাল। জাতীয় দলের হয়ে সর্বশেষ ৭ টি-টোয়েন্টির ৫টিতেই আউট হয়েছেন ০ বা ১ রানে।

গুরবাজ-হেলস চলে যাওয়ার পর টপ অর্ডারের হাল কে ধরবেন, সেটাও একটা বড় দুশ্চিন্তা। তখন টপ অর্ডার সামলানোর চাপ পড়বে সাইফ হাসানের ওপর। বোলিংয়ে তাসকিন-সাইফউদ্দিন বাদে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাবেন, এমন কোনো ‘এক্স ফ্যাক্টর’ দেখা যাচ্ছে না। স্পিন আক্রমণে ইমাদ ও তাইজুল দুজনই বাঁহাতি। ফলে অফ স্পিনের জন্য নাসির ও সাইফের ওপরই ভরসা করতে হবে ঢাকাকে। গত আসরে সাত দলের মধ্যে ষষ্ঠ হয়েছিল ঢাকা।

নজর রাখতে পারেন যাঁদের ওপর

তোফায়েল আহমেদ: সিলেটের এই পেস বোলিং অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে বেশ ধারাবাহিক। ২০২৪ সালের এনসিএল টি-টোয়েন্টিতে ১৪২ রানের পাশাপাশি নিয়েছিলেন ৮ উইকেট। চোটের কারণে সবশেষ ইমার্জিং এশিয়া কাপে খেলতে না পারলেও বিপিএলে নিজের প্রথম সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে থাকবেন তিনি।

মারুফ মৃধা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজর কেড়েছিলেন এই তরুণ পেসার। তবে তাঁকে লড়তে হচ্ছে চোটের সঙ্গেও। গতবার চিটাগং কিংসের হয়ে এক ম্যাচ খেলে তেমন কিছু করতে না পারলেও এবার নিশ্চয়ই চাইবেন সেই আক্ষেপ ঘোচাতে।

ঢাকা ক্যাপিটালস স্কোয়াড
অধিনায়ক: মোহাম্মদ মিঠুন।

স্থানীয় ক্রিকেটার: তাসকিন আহমেদ, সাইফ হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আবদুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম।

বিদেশি ক্রিকেটার: অ্যালেক্স হেলস, উসমান খান, রহমানউল্লাহ গুরবাজ, ওডিন স্মিথ, ইমাদ ওয়াসিম, জিয়ার রহমান শারিফি, আরিফ হোসেন, চৌধুরী শের আলি, দাসুন শানাকা, জুবায়েরউল্লাহ আকবারি।

আইসিসি কেন পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না, বললেন সাবেক চেয়ারম্যান
বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতি
এক বছরে রেকর্ড ৭৭৬৬ ছক্কা, সবচেয়ে বেশি কোন দলের, সবচেয়ে বেশি মেরেছেন কে
‘সিলোটি জামাই’ মঈন আলীর ‘বাংলাদেশ ভাবনা’
নতুন উচ্চতায় কোহলি, হয়ে গেল ১৬ হাজার রান
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

যে কারণে বাতিল হতে পারে পোস্টাল ব্যালট
ফেব্রুয়ারি ৬, ২০২৬
সাবস্ক্রাইবার বাড়াতে ৫ কৌশল
জানুয়ারি ৬, ২০২৬
ঘাড়ের ব্যথার অন্যতম কারণ সারভাইক্যাল মাইলোপ্যাথি, লক্ষণ ও প্রতিকার জানুন
জানুয়ারি ২২, ২০২৬
টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জানুয়ারি ১৮, ২০২৬
ফিরছেন তমা, সঙ্গী মোশাররফ ও রাজ
জানুয়ারি ১৭, ২০২৬
নারায়ণগঞ্জ – ৩ এর হাতপাখার প্রার্থীর মনোনয়ন বৈধ 
জানুয়ারি ৩, ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িতরা ভারতে পালিয়েছে, যা জানালো বিএসএফ
ডিসেম্বর ২৯, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
ধর্ম

যখন মনে হবে ‘আর পারছি না’, এই ৪ আমলই খুলে দেবে নতুন দুয়ার

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৬, ২০২৫
মাঠের সাবিনাকে যেমন দেখছেন, মাঠের বাইরেও সাবিনা তেমনই
আবুল কালামের নির্বাচনী প্রচারনায় গণজোয়ার
মতাদর্শ রক্ষার নামে মানুষ হত্যার বিরুদ্ধে কথা বলে যাবেন গার্দিওলা
আফ্রিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোয় কে কার মুখোমুখি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?