By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ক্যানসারের যেসব আগাম সংকেত জানলে জীবন বাঁচানো সম্ভব
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
স্বাস্থ্য

ক্যানসারের যেসব আগাম সংকেত জানলে জীবন বাঁচানো সম্ভব

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৩, ২০২৫ ১:০০ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৩, ২০২৫
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ অনেক সময় হঠাৎ ওজন কমে যাওয়া, ক্লান্তি অবসান না হওয়া কিংবা শরীরে গাঁট বা ফোলার মতো লক্ষণগুলোকে আমরা তেমন গুরুত্ব দিই না। ব্যস্ত জীবনের চাপে এসবকে অনেকেই ‘সাধারণ অসুস্থতা’ ভেবে এড়িয়ে যাই। কিন্তু চিকিৎসকদের মতে, এসব ‘সাধারণ’ মনে হওয়া লক্ষণ ক্যানসারের মতো মারাত্মক রোগের প্রথম সতর্ক সংকেত হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৩০ থেকে ৫০ শতাংশ ক্যানসার প্রতিরোধযোগ্য। আরও গুরুত্বপূর্ণ, রোগটি যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তবে অনেক ক্ষেত্রেই পুরোপুরি নিরাময় সম্ভব। তাই শরীরের অস্বাভাবিক কোনো পরিবর্তন দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ভারতের অ্যাপোলো হাসপাতালের কনসালটেন্ট সার্জন অনকোলজিস্ট ডা. অজেশ রাজ সাক্সেনা বলেছেন, ক্যানসারের সফল চিকিৎসার জন্য দ্রুত ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিংয়ের মাধ্যমে বহু জীবন রক্ষা সম্ভব।

ক্যানসারের ৮টি প্রাথমিক সতর্ক সংকেত

১. অকারণে ওজন কমে যাওয়া: খাবার বা জীবনযাত্রায় বড় পরিবর্তন না হলে ৬ থেকে ১২ মাসে ৫ শতাংশ বা তার বেশি ওজন কমা অন্ত্র, অগ্ন্যাশয় বা ফুসফুসের ক্যানসারের সংকেত হতে পারে।

২. বিশ্রামেও কাটছে না ক্লান্তি: ঘুম বা বিশ্রামের পরও ক্লান্তি দূর না হলে লিউকেমিয়া, কোলন বা পাকস্থলীর ক্যানসার হতে পারে।

৩. শরীরের কোথাও গাঁট বা ফোলা: গাঁট বা ফোলাভাব যা দীর্ঘদিন ধরে থাকে বা বড় হয়, তা কখনোই উপেক্ষা করা উচিত নয়।

৪. ত্বক বা তিলের অস্বাভাবিক পরিবর্তন: তিলের রঙ, আকার বা সীমারেখায় পরিবর্তন ক্যানসারের লক্ষণ হতে পারে।

৫. দীর্ঘদিন ভালো না হওয়া ঘা: মুখ, ত্বক বা যৌনাঙ্গে শুকানো না এমন ঘা মুখগহ্বর বা ত্বকের ক্যানসারের ইঙ্গিত দেয়।

৬. মল-মূত্রের অভ্যাসে পরিবর্তন: দীর্ঘ সময় ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, মলে রক্ত বা প্রস্রাবে রক্ত দেখা ক্যানসারের লক্ষণ হতে পারে।

৭. অস্বাভাবিক রক্তপাত বা নিঃসরণ: মাসিকের বাইরে রক্তপাত, কাশির সঙ্গে রক্ত, অথবা স্তনবৃন্ত থেকে অস্বাভাবিক তরল নিঃসরণ সতর্ক সংকেত।

৮. তিন সপ্তাহের বেশি স্থায়ী কাশি বা কণ্ঠ ভাঙা: বিশেষ করে ধূমপায়ী হলে ফুসফুস বা গলার ক্যানসারের প্রাথমিক উপসর্গ হতে পারে।

চিকিৎসকরা বলছেন, যদি কোনো উপসর্গ ২ থেকে ৩ সপ্তাহের বেশি স্থায়ী হয় বা ধীরে ধীরে গুরুতর হয়, তবে তা ‘সাধারণ সমস্যা’ ভেবে নয়, তাত্ক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ক্যানসার নিরাময়ের নতুন আশা

ক্যানসার মানেই মৃত্যু নয়। সময়মতো শনাক্ত ও চিকিৎসার মাধ্যমে এটি নিয়ন্ত্রণযোগ্য ও অনেক ক্ষেত্রে পুরোপুরি নিরাময়যোগ্য। আধুনিক চিকিৎসা ও প্রযুক্তির কারণে আজকাল অনেক ধরনের ক্যানসার আগেভাগেই ধরা পড়ে। তাই শরীরের প্রতি সচেতন থাকা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং ঝুঁকি বিবেচনায় স্ক্রিনিং করানো অত্যন্ত জরুরি।

বিশেষ করে ৪০ বছর বয়সের বেশি যারা বা যাদের পরিবারের কারো ক্যানসারের ইতিহাস রয়েছে, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত। সময়মতো সঠিক ব্যবস্থা নেওয়া গেলে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।

কীভাবে চা খাওয়া ভালো
শিশুর বুকে কফ জমলে কী করবেন
হার্নিয়া অপারেশনে ল্যাপারোস্কপির সুবিধাগুলো কী
ওষুধ ছাড়াই কোলেস্টেরল নিয়ন্ত্রণের ৭টি প্রাকৃতিক কৌশল
কাশি অবহেলা করছেন? শীতে এই ভুলই ডেকে আনছে বিপদ
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, ফেব্রু ১০, ২০২৬

সর্বশেষ

ভারতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে
ডিসেম্বর ২১, ২০২৫
ইসরায়েলি আগ্রাসন
জানুয়ারি ৯, ২০২৬
না ফেরার দেশে ঢাকা কোচ
ডিসেম্বর ২৮, ২০২৫
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে দফায় দফায় সংঘর্ষ
ফেব্রুয়ারি ৭, ২০২৬
‘ক্রিকেট আর রাজনীতি এক করা যায় না’—মিশা সওদাগর
জানুয়ারি ২৮, ২০২৬
ওষুধ ছাড়াই কোলেস্টেরল নিয়ন্ত্রণের ৭টি প্রাকৃতিক কৌশল
জানুয়ারি ২৬, ২০২৬
আমাদের ধোঁকা দিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে: রেজাউল করিম
জানুয়ারি ২৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
ধর্ম

বদনজর সম্পর্কে কুরআন–হাদিসে কী বলা আছে?

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৬, ২০২৫
তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান
হাদির শেষ বিদায়ে আজহারীর আবেগঘন পোস্ট
‘অভিষেক-আরাধ্যা নিয়েই ব্যস্ত আমি’
ফ্যাসিস্টদের গোষ্ঠী এখনো ওত পেতে আছে: ফরিদা আখতার
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?