By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আল্লাহর কঠোর বিধান: এই ১৪ নারীর সঙ্গে বিয়ে করলে হারাম হবে সম্পর্ক
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
ধর্ম

আল্লাহর কঠোর বিধান: এই ১৪ নারীর সঙ্গে বিয়ে করলে হারাম হবে সম্পর্ক

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২৩, ২০২৫ ১:১২ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২৩, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিয়ে কেবল সামাজিক আনুষ্ঠানিকতা নয়; এটি একটি বৈধ ও পবিত্র বন্ধন, যার মাধ্যমে একজন পুরুষ ও একজন নারীর মধ্যে দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। চারিত্রিক পবিত্রতা রক্ষা এবং বংশধারা সংরক্ষণের জন্য ইসলামে বিয়ের বিকল্প নেই। পরিস্থিতি ও সক্ষমতার ভিত্তিতে কারও জন্য বিয়ে ফরজ, আবার কারও জন্য সুন্নত হিসেবে গণ্য হয়।
মহান আল্লাহতায়ালা মুসলমানদের জন্য বিয়েকে হালাল করেছেন এবং ব্যভিচার তথা জেনাকে কঠোরভাবে হারাম ঘোষণা করেছেন। ইসলামের নির্দেশিত বৈধ পদ্ধতিতে একজন পুরুষ ও একজন নারীর মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমেই সুস্থ ও শালীন পারিবারিক সমাজব্যবস্থা গড়ে ওঠে। তবে ইসলাম যেকোনো ব্যক্তিকে বিবাহের অনুমতি দেয়নি; কিছু নির্দিষ্ট সম্পর্কের নারীদের সঙ্গে বিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
বিয়ে সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন—
“নিশ্চয়ই আপনার পূর্বে অনেক রাসুলকে প্রেরণ করেছি। আমি তাদের স্ত্রী ও সন্তান-সন্ততি দান করেছি।”
(সুরা রাদ: ৩৮)
ইসলামে যেসব ১৪ শ্রেণির নারীকে বিয়ে করা হারাম
পবিত্র কোরআনের সুরা নিসা ২৩ থেকে ২৫ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা স্পষ্টভাবে ১৪ শ্রেণির নারীর সঙ্গে বিবাহ হারাম ঘোষণা করেছেন। তারা হলেন—
১. নিজের মা
২. দাদি, নানি এবং তাদের ঊর্ধ্বতন নারীরা
৩. নিজের মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের বংশধর কন্যাসন্তান
৪. সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন
৫. বাবার সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন (ফুপু)
৬. যে স্ত্রীর সঙ্গে দৈহিক সম্পর্ক হয়েছে—তার মা, নানি, দাদি এবং স্ত্রীর পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর ঔরসজাত কন্যাসন্তান
৭. মায়ের সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোন (খালা)
৮. ভাতিজি—সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় ভাইয়ের মেয়ে এবং তাদের বংশধর
৯. ভাগ্নি—সহোদর, বৈমাত্রেয় ও বৈপিত্রেয় বোনের মেয়ে এবং তাদের বংশধর
১০. দুধ-সম্পর্কে কন্যা, তার কন্যা, দুধ-ছেলের কন্যা ও তাদের বংশধর এবং দুধ-ছেলের স্ত্রী
১১. দুধ-মা এবং তার দিকের খালা, ফুপু, নানি, দাদি ও ঊর্ধ্বতন নারীরা
১২. দুধবোন, দুধবোনের মেয়ে, দুধভাইয়ের মেয়ে এবং তাদের বংশধর কন্যাসন্তান
১৩. নিজের ছেলের স্ত্রী
১৪. অন্যের বৈধ স্ত্রী
ইসলামে দুধ-সম্পর্ককে রক্ত-সম্পর্কের মতোই গণ্য করা হয়েছে। তাই এই সম্পর্কগুলোর ক্ষেত্রেও বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ।

সমাজে একটি বড় সমস্যা হলো—ক্যারিয়ার গঠনের অনিশ্চয়তায় পড়ে সময়মতো বিয়ে না করা। এতে বয়স বেড়ে যায়, বিয়ে কঠিন হয়ে ওঠে এবং মানসিক চাপ ও হতাশা বাড়তে থাকে। অনেক ক্ষেত্রে মানুষ অনৈতিক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়ে। তাই ইসলাম সময়মতো বিয়ের প্রতি গুরুত্ব দিয়েছে এবং এটিকে নৈতিক ও সামাজিক সুরক্ষার অন্যতম মাধ্যম হিসেবে বিবেচনা করেছে।

তাহাজ্জুদে নবীজি (সা.) যে দোয়া পড়তেন
ধীরে ধীরে প্রকাশ হচ্ছে কেয়ামতের যেসব আলামত
যে আমলে মিলবে জীবনের প্রকৃত শান্তি
২০৩৯ সালে বিরল যে ঘটনার সাক্ষী হতে পারে মুসলিম বিশ্ব
থার্টি ফার্স্ট নাইট আনন্দের আড়ালে যে ক্ষতি
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

‘ধুরন্ধর’–ঝড় চলছেই, ২১ দিনে কত আয় করল রণবীরের ছবি
ডিসেম্বর ২৬, ২০২৫
এই তারকাদের বিচ্ছেদের নেপথ্যে আসল কারণ কী ছিল
জানুয়ারি ১৭, ২০২৬
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান নিয়ে মুখ খুললেন জাতিসংঘ
জানুয়ারি ৪, ২০২৬
শহীদ রবিউলের শাহাদাৎ বার্ষিকী পালিত
ডিসেম্বর ১, ২০২৫
স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ডাকসুর
জানুয়ারি ৯, ২০২৬
ইরান বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে আসবে: ট্রাম্প
জানুয়ারি ২, ২০২৬
ডিক্যাপ্রিওকে হারিয়ে দিলেন শ্যালামে
জানুয়ারি ১২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

বাংলাদেশ অংশ না নিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ১৯, ২০২৬
বাস্তবতা টের পেয়েছেন নাসরিন এফসি’র ফুটবলাররা
পাহাড়ে হলুদ সংগ্রহ
ক্ষোভ ঝাড়লেন নুসরাত
ভাঙল ২৩২ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?