ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ পরিচালনা করে পরিবহন সন্ত্রাসী ও্ চাঁদাবাজ হাজী রিপন (৫২) ও তার ছেলে রাফি (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল মান্নান জানান,ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনের অংশ হিসেবে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী চাত্র আন্দোলনের সময় হত্যা মামলার ঘটনায় পলাতক আজমেরি ওসমানের অস্ত্রধারী ক্যাডার তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে।

