By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ডিসেম্বরে সিনেমা মুক্তি কম কেন
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

ডিসেম্বরে সিনেমা মুক্তি কম কেন

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২২, ২০২৫ ৪:৪৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২২, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বছরের শেষটা সাধারণত সিনেমা মুক্তির মৌসুম হিসেবেই ধরা হয়। সেই ধারাবাহিকতায় ঢালিউডেও এ সময়ে সপ্তাহে দুই থেকে তিনটি সিনেমা মুক্তি পেত। গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল আট সিনেমা, তার আগের বছরগুলোতে সংখ্যাটা ছিল আরও বেশি। সেখানে এবার সিনেমা মুক্তি নিয়ে নেই কোনো তোড়জোড়। বাজার পরিস্থিতি নাকি হলে সিনেমার সংকট, নাকি দর্শকের পরিবর্তিত অভ্যাস? হঠাৎ সিনেমা মুক্তি না পাওয়ার কারণ কি রাজনৈতিক? ঘুরেফিরে এসব প্রশ্নই সামনে আসছে।

বেশ কদিন আগের কথা। সে সময় আজাদ সিনেমা হলে চলছিল প্রয়াত নায়ক মান্নার তেজি সিনেমা। কথা হয় হলের এক কর্মকর্তার সঙ্গে। তিনি জানান, সিনেমার সংকটে তাঁরা দর্শক ধরে রাখতে আগের সিনেমা চালাতে বাধ্য হচ্ছেন। এদিকে সিনেমার সংকটে স্টার সিনেপ্লেক্সেও নেই বাংলা সিনেমা। কেউ কেউ সেপ্টেম্বরে মুক্তি পাওয়া সাবা আবার চালাচ্ছেন, কোথাও চলছে ঈদে মুক্তি পাওয়া উৎসব সিনেমা।

প্রযোজক ও পরিবেশক সমিতির তথ্যমতে, ডিসেম্বরে এখন পর্যন্ত মুক্তি পেয়েছে একটিমাত্র সিনেমা—খিলাড়ি। বছর শেষ হচ্ছে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ দিয়ে। আহমেদ হাসান পরিচালিত সিনেমাটি ২৬ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। আরও জানা গেল, ডিসেম্বরে মুক্তির তালিকায় দুটি সিনেমা থাকলেও শেষ মুহূর্তে এগুলোর প্রযোজক ও পরিচালক সিদ্ধান্ত বদল করেছেন। নাম প্রকাশ না করার শর্তে একটি সিনেমার পরিচালক প্রথম আলোকে বলেন, ‘এখন সিনেমা মুক্তি দিয়ে কোনো লাভ নেই। প্রথমত, এখন সিনেমা দর্শক দেখবে না। তা ছাড়া আমার সিনেমা মুক্তিযুদ্ধের পটভূমি। এ সিনেমা দেখানোর মতো পরিবেশ পাচ্ছি না।’

ঈদে মুক্তি পাওয়া ইনসাফ সিনেমার প্রযোজক খোরশেদ আলম জানান, পরিবেশ নেই সত্য। তবে সিনেমার সংকট নেই। অনেক সিনেমা প্রস্তুত আছে। সেগুলোর প্রযোজকদের সঙ্গে কথাও হচ্ছে তাঁর। কিন্তু সিনেমাগুলোর প্রযোজকেরা এ মুহূর্তে সিনেমা মুক্তি দিতে চান না।

খোরশেদ বলেন, ‘এ বছরের দীর্ঘ একটা সময় ধরে নির্বাচন নিয়ে কথা হচ্ছিল। রাজনৈতিক পরিস্থিতি সিনেমা মুক্তির জন্য অনুকূলে ছিল না। এ সময়ে হল আরও বন্ধ হয়েছে। এমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সবাই সিনেমা নিয়ে দোটানায় ছিলেন। এ ছাড়া এ সময় দর্শক হলে যাবে না। ব্যবসায়িকভাবেও কেউ ক্ষতির মুখোমুখি হতে চান না।’

গত তিন বছরের অভিজ্ঞতা থেকে মাল্টিপ্লেক্সগুলোতে বাংলা সিনেমা এগিয়ে চলছিল। সেখানে হঠাৎ গত বছরের জুলাই অভ্যুত্থানের পর সিনেমার সংখ্যা কমতে থাকে। তারপরও গত বছরের আগস্টের পর ১৮টি সিনেমা মুক্তি পেয়েছিল। সে সংখ্যা এবার কমে গেছে। এতে বিপাকে পড়েছে মাল্টিপ্লেক্সগুলো।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গত ঈদুল আজহার পর তাঁরা ব্যবসা করার মতো কোনো সিনেমাই পাননি। বছর শেষে সেই সংকট আরও বেড়েছে। যে কারণে একসঙ্গে হলিউডের চারটি সিনেমা মুক্তি দিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের কাছে বলার মতো কোনো সিনেমা নেই। সর্বশেষ দেলুপি সিনেমাটি পেয়েছিলাম। ডিসেম্বর মাসজুড়েই কোনো সিনেমা পাইনি। এভাবে আমাদের টিকে থাকা কঠিন। দর্শক এভাবে ধরে রাখা যায় না। আমরা সিনেমা চালিয়ে আয় করতে পারছি না।’

বছরের এই শেষ সময়ে অনেক প্রযোজক বড় বাজেটের সিনেমা মুক্তি দিতেন। ২০২১ সালের ডিসেম্বরে রায়হান রাফীর ‘দামাল’ মুক্তি পায়। গত বছর শঙ্খ দাশগুপ্তর ‘প্রিয় মালতী’, আকরাম খানের ‘নকশীকাঁথার জমিন’সহ বেশ কিছু সিনেমা মুক্তি পায়।
নির্মাতা ও শিক্ষক মতিন রহমান বলেন, ‘ডিসেম্বর মাসে উৎসবমুখর থাকত সিনেমা অঙ্গন। এখন সেটা দেখা যাচ্ছে না। অনেকেই নানা রকম গল্পের সিনেমা তৈরি করেছেন কিন্তু সেগুলো পরিস্থিতির কারণে মুক্তি দিচ্ছেন না। এটা নতুন করে ঢালিউডে একটা সংকট তৈরি করল। কারণ, সিনেমা মুক্তির ধারাবাহিকতা না থাকলে দর্শক একসময় আমাদের সিনেমা থেকে মুখ ফিরিয়ে নেবে, শুধু ঈদের ছবির জন্যই অপেক্ষা করবে। যা সিনেমার জন্য সুফল বয়ে আনবে না।’

‘খেয়েছো?’ প্রশ্নে লুকানো প্রেমের গল্প
প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ববিতার
নতুন বছরে ভক্তদের উদ্দেশে পিয়া জান্নাতুলের বার্তা
পুনমকে বিয়ের দুই দিন আগেই লন্ডনে অন্য প্রেমিকার সঙ্গে ছিলেন শত্রুঘ্ন…
নেপালে বাংলাদেশের দুই সিনেমা
Share This Article
Facebook Email Print
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

সর্বশেষ

তথ্যের সুরক্ষায় যেভাবে কাজ করে ইমোর এন্ড-টু-এন্ড এনক্রিপশন 
ডিসেম্বর ২৮, ২০২৫
মহিলা পরিষদের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের ৬ষ্ঠ প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা 
জানুয়ারি ৪, ২০২৬
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
মার্চ ১, ২০২৬
বিএনপির জয়ে নতুন মোড়ে বাংলাদেশ, সমর্থকের আশা দেশ আরও ভালো হবে
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
দ্রুত ছড়িয়ে পড়ে যে ৫ ধরনের পেটের ক্যান্সার!
ডিসেম্বর ১৯, ২০২৫
পিছনে তাকানোর বা একে অপরকে কামড়াকামড়ি করার সময় আর নেই
ফেব্রুয়ারি ৪, ২০২৬
মহানাটকীয়তার ফাইনালে জিতে আফ্রিকায় আবার চ্যাম্পিয়ন সেনেগাল
জানুয়ারি ১৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ‘পরিকল্পনা নেই’ জাতিসংঘের

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৬, ২০২৬
কল রেকর্ড ফাঁস, বিবাহবহির্ভূত সম্পর্ক? গায়ক বললেন…
ক্ষমতার অন্ধকার দিক উঠে এল যে সিরিজে, বিশ্বজুড়ে আলোচনা
নারায়ণগঞ্জ- ৩ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন অঞ্জন দাস
সরকার একটা সুষ্ঠু, নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে: প্রেস সচিব
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?