By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: একের পর এক খুন, সিরিয়াল কিলারের খোঁজে পুলিশ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

একের পর এক খুন, সিরিয়াল কিলারের খোঁজে পুলিশ

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২২, ২০২৫ ৪:৩৫ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২২, ২০২৫
Share
SHARE


ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নেটফ্লিক্সে সদ্য মুক্তি পাওয়া স্প্যানিশ সিরিজ ‘সিটি অব শ্যাডোজ’ মুক্তির পরেই দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। বার্সেলোনার পটভূমিতে দুর্দান্ত গল্পের জন্যই দর্শকদের এই আগ্রহ। আজ এটি রয়েছে নেটফ্লিক্সের বিদেশি ভাষার সিরিজের তালিকার পাঁচে।

কী আছে সিরিজটিতে
১২ ডিসেম্বর মুক্তি পাওয়া সিরিজটি ছয় পর্বের। সিরিজটির গল্প এক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যকে নিয়ে। তবে একের পর এক হত্যাকাণ্ডের পর তাকে চাকরিতে ফিরতে হয়। এক নারী সহকর্মীর সঙ্গে তাকে নেমে পড়তে হয় সিরিয়াল কিলারের খোঁজে। কারণ, বেপরোয়া খুনি একের পর এক হত্যাকাণ্ড চালিয়েই যাচ্ছে, যা নিয়ে আতঙ্কে শহরের মানুষ। পুলিশ কি পারবে সেই সিরিয়াল কিলারকে ধরতে? এভাবেই এগিয়ে যায় সিরিজটির গল্প।

‘সিটি অব শ্যাডোজ’–তে অভিনয় করেছেন ইসাক ফের্রিজ, ভেরোনিকা ইচেগুই, আনা ওয়াগেনার, মানোলো সোলো, আইনা ক্লোটেট, মার্ক ক্লোটেটসহ আরও অনেকে। প্রধান অভিনেত্রী ভেরোনিকা ইচেগুই সিরিজটি মুক্তির আগেই চলতি বছরের আগস্টে ৪২ বছর বয়সে ক্যানসারে মারা যান।

সমালোচকদের প্রতিক্রিয়া
নতুন স্প্যানিশ ক্রাইম থ্রিলারটি মুক্তির পরই সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছে। মুক্তির পরেই রটেন টমেটোজে সমালোচকদের কাছ থেকে ১০০% রেটিং পেয়েছে। মোটের ওপর সমালোচকেরা এটিকে উপভোগ্য এক ক্রাইম ড্রামা হিসেবে প্রশংসা করেছেন। যদিও গল্প নতুন কোনো ধারার সৃষ্টি করে না, তবে এর গতিই দর্শককে ধরে রাখে। এ ছাড়া অভিনয়শিল্পীদেরও প্রশংসা করেছেন সমালোচকেরা।
সিরিজটি কি সত্যি ঘটনা নিয়ে নির্মিত

মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, সিরিজটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। কিন্তু ঘটনা হলো, এটা কোনো সত্যিকারের ঘটনা নয়; সম্পূর্ণ কাল্পনিক। সিরিজের গল্প তৈরি হয়েছে সাইনজ দে লা মাজার স্প্যানিশ উপন্যাসের ওপর ভিত্তি করে, যা বার্সেলোনার ইতিহাস বা হত্যাকাণ্ডের নথি থেকে অনুপ্রাণিত নয়।

জেনিফার লোপেজের সঙ্গে প্রেম করতে চান? মানতে হবে এই শর্ত
‘সিনার্স’ নিয়ে কেন এত আলোচনা
গ্রামে প্রেম করিনি…
নেটফ্লিক্সের সিনেমায় ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা
ডিভোর্স ছাড়াই দ্বিতীয় বিয়ের অভিযোগ, থানায় অভিনেতার প্রথম স্ত্রী
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

ইসলামী ব্যাংকের আমানত বেড়ে এক লাখ ৮৩ হাজার কোটি টাকা
জানুয়ারি ১৮, ২০২৬
রাজধানী তেহরানেই এক রাতে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত
জানুয়ারি ১০, ২০২৬
ইরানে বিক্ষোভে ২০০০ মানুষ নিহত: সরকারি কর্মকর্তা
জানুয়ারি ১৩, ২০২৬
বন্দরে কিশোরী গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
ডিসেম্বর ৬, ২০২৫
ট্রাম্পের চাওয়ায় রাশিয়ার তেল কেনা ছেড়ে দিলে কী মূল্য দিতে হবে ভারতকে
ফেব্রুয়ারি ৬, ২০২৬
বহুবার প্রাণবাজি রেখেছি, শহর-বন্দরে প্রাণ প্রতিষ্ঠা করার আশায় : তরিকুল সুজন
ডিসেম্বর ২৯, ২০২৫
নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব
জানুয়ারি ৭, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
চাকুরী

নিয়োগ

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ১৭, ২০২৫
ঢাকায় ‘অ্যাভাটার’
এটিএম কামালের মায়ের ইন্তেকাল
মহানগর ছাত্রশক্তির নতুন কমিটি গঠন
মাথাল মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের আহ্বান: অঞ্জন দাসের
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?