By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: স্টারলিংক স্যাটেলাইটে বিস্ফোরণ, মহাকাশে ছড়িয়েছে ধ্বংসাবশেষ
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
তথ্য প্রযুক্তি

স্টারলিংক স্যাটেলাইটে বিস্ফোরণ, মহাকাশে ছড়িয়েছে ধ্বংসাবশেষ

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২১, ২০২৫ ১:০০ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২১, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ  মহাকাশে একটি স্টারলিংক স্যাটেলাইট বিস্ফোরিত হওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিস্ফোরণ হয়েছে।

ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেসএক্স এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, ত্রুটির ফলে স্যাটেলাইটটির প্রোপালশন ট্যাংক বা জ্বালানি আধার ক্ষতিগ্রস্ত হয়। এতে স্যাটেলাইটটি নিজস্ব কক্ষপথ থেকে প্রায় চার কিলোমিটার নিচে নেমে আসে। এ সময় স্যাটেলাইট থেকে ছোট ছোট বেশ কয়েকটি টুকরা মহাকাশে ছড়িয়ে পড়ে। তবে এসব ধ্বংসাবশেষের গতি তুলনামূলকভাবে কম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কক্ষপথ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান লিওল্যাবস জানিয়েছে, অন্য কোনো মহাকাশ বর্জ্য বা বস্তু সঙ্গে সংঘর্ষের ফলে এ ঘটনা ঘটেনি। তাদের ভাষ্য অনুযায়ী, স্যাটেলাইটটির ভেতরে থাকা কোনো শক্তির উৎস থেকেই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।

স্পেসএক্স জানিয়েছে, স্যাটেলাইটটির অবশিষ্টাংশ পর্যবেক্ষণের জন্য তারা নাসা এবং যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, স্যাটেলাইটটি পুরোপুরি অক্ষত না থাকলেও এটি বর্তমানে মহাকাশে নিয়ন্ত্রণহীনভাবে ঘুরছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে সম্পূর্ণভাবে পুড়ে ধ্বংস হয়ে যাবে।

স্পেসএক্সের পক্ষ থেকে বলা হয়েছে, ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষগুলোর কক্ষপথ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অনেক নিচে অবস্থান করছে। ফলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা সেখানে কর্মরত নভোচারীদের জন্য এ ঘটনায় কোনো ঝুঁকি তৈরি হয়নি। তবে ঠিক কতটি টুকরা শনাক্ত ও ট্র্যাক করা হয়েছে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

এর কয়েক দিন আগেই প্রতিদ্বন্দ্বী চীনা কোম্পানি ‘সিএএস স্পেস’-এর একটি স্যাটেলাইটের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি থেকে অল্পের জন্য রক্ষা পায় একটি স্টারলিংক স্যাটেলাইট। এর মধ্যেই নতুন এই ঘটনা ঘটল।

এ প্রসঙ্গে স্টারলিংকের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস বলেছেন, সংশ্লিষ্ট স্যাটেলাইট কোম্পানিগুলোর মধ্যে সমন্বয়ের অভাব থেকেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অনেক সময় স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো নিজেদের স্যাটেলাইটের সঠিক অবস্থান সংক্রান্ত তথ্য অন্যদের সঙ্গে সময়মতো ভাগ করে না। এতে কক্ষপথে থাকা বিভিন্ন স্যাটেলাইট একে অপরের খুব কাছে চলে আসে এবং সংঘর্ষের ঝুঁকি বেড়ে যায়।

বর্তমানে প্রায় ৯ হাজার ৩০০টি সচল স্যাটেলাইট নিয়ে স্টারলিংকের নেটওয়ার্ক গড়ে উঠেছে। অকেজো ইউনিটগুলো বাদ দিলে কক্ষপথে থাকা মোট স্যাটেলাইটের প্রায় ৬৫ শতাংশই স্টারলিংকের দখলে।

এক বছরে স্টারলিংক স্যাটেলাইটের সংখ্যা তিন হাজারেরও বেশি বেড়েছে। এই স্যাটেলাইটগুলো স্পেসএক্সের ১২১টি পৃথক মিশনের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে, অর্থাৎ গড়ে প্রতি তিন দিনে একটি করে উৎক্ষেপণ অভিযান পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্বের বিরলতম এক রক্তের গ্রুপের সন্ধান! মাত্র ৩ জনের শরীরে মিলল নতুন টাইপ ‘B(A)’
২০২৬ সাল কেন এআই–এর জন্য গুরুত্বপূর্ণ হবে, কী বলছেন মাইক্রোসফটের সিইও
ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে হটলাইন চালু
মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি
বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি কোম্পানি,অ্যাপলের বাজার মূল্য পৌঁছাল ৪ ট্রিলিয়ন ডলারে
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

‘মৃত্যুর পর জাভেদের সম্মাননা’ প্রত্যাখ্যান করলেন স্ত্রী
জানুয়ারি ২৩, ২০২৬
ফারজানার ক্যামিওতে থাইল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা
ফেব্রুয়ারি ১৬, ২০২৬
 ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেফতার ২
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
ফতুল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
ডিসেম্বর ১, ২০২৫
জামায়াতের সঙ্গে সমঝোতা করতে গিয়ে সংকটে এনসিপি
ডিসেম্বর ২৮, ২০২৫
যুদ্ধবিরতি হলে ইউক্রেনের সুরক্ষায় বহুজাতিক বাহিনী পাঠাবে ইউরোপীয় মিত্ররা
জানুয়ারি ৭, ২০২৬
বিজয় এবার ফুটবলেরই হবে: মাকসুদ
জানুয়ারি ২১, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
স্বাস্থ্য

ওলকপির তিনটি বড় উপকারিতা—রোগ প্রতিরোধী, হজমে সহায়ক ও হার্টের জন্য ভালো

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৫, ২০২৬
যুদ্ধ কখন ও কীভাবে শেষ হবে তা ইরানই ঠিক করবে: আব্বাস আরাগচি
২০২৬ সালে অনানুষ্ঠানিক খাতে কাজ করবেন ২১০ কোটি শ্রমিক: আইএলও
নারায়ণগঞ্জে  বিএনপির প্রার্থীদের সামনে স্বতন্ত্র আতঙ্ক
করোনা হয়েছিল বলেই কি এখন অ্যালার্জি, অ্যাজমার প্রকোপ বাড়ছে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?