By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: যে আমলে মিলবে জীবনের প্রকৃত শান্তি
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
ধর্ম

যে আমলে মিলবে জীবনের প্রকৃত শান্তি

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২১, ২০২৫ ৪:৩৬ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২১, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ সুখ ও শান্তি মানবজীবনের পরম কাঙ্ক্ষিত অর্জন। দুর্দশা ও হতাশায় জর্জরিত জীবনে আমরা পার্থিব বস্তুর মাঝেই তা খুঁজি এবং বারবার ব্যর্থ হই। কারণ প্রকৃত প্রশান্তির উৎস তো স্রষ্টার সান্নিধ্য ও তাঁর বিধান। ইসলামই আমাদের দেখায় সুন্দর ও শান্তিময় জীবনযাপনের পথ।

নিম্নে কোরআন ও হাদিসের আলোকে জীবনকে শান্তিময় করার কিছু আমল উপস্থাপন করা হলো।

১. আল্লাহর ওপর দৃঢ় ঈমান ও বিশ্বাস
ঈমান হলো মুমিনের সবচেয়ে বড় সম্পদ। আল্লাহর ওপর অগাধ বিশ্বাস হতাশা ও অশান্তিকে দূরে রাখে। মহান আল্লাহ বলেন, ‘যে মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক বা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তারা যা করত তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব। ’ (সুরা নাহল: ৯৭)

২. সর্বাবস্থায় আল্লাহর ওপর তাওয়াক্কুল
প্রয়োজনীয় উপায় অবলম্বন করে ফলাফল আল্লাহর ওপর সঁপে দেওয়াই তাওয়াক্কুল। এটি ঈমানের পরিপূর্ণতা আনে; প্রশান্তি আনে। আল্লাহ বলেন, ‘যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, তার জন্য আল্লাহ যথেষ্ট।’ (সুরা তালাক: ৩)

৩. নিম্নস্তরের লোকদের প্রতি দৃষ্টি দেওয়া
নিজের চেয়ে কম নেয়ামতপ্রাপ্তদের দেখলে আল্লাহর দান অনুধাবন করা সহজ হয়, যা অন্তরে তৃপ্তি আনে। রাসূলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমাদের চেয়ে নিম্নস্তরের লোকেদের প্রতি দৃষ্টি দাও। তোমাদের চেয়ে উঁচুস্তরের লোকেদের দিকে লক্ষ্য করো না। কেননা আল্লাহর নেয়ামাতকে তুচ্ছ না ভাবার এটাই উত্তম পন্থা।’ (সহিহ মুসলিম: ৭৩২০)

৪. আল্লাহর জিকিরে অন্তরের প্রশান্তি
আল্লাহর স্মরণই হৃদয়ের প্রকৃত শান্তির উৎস। তিনি বলেন, ‘যারা ঈমান আনে এবং তাদের হৃদয় আল্লাহর জিকির দ্বারা শান্তি পায়। জেনে রেখো, আল্লাহর জিকির দ্বারাই হৃদয় শান্তি পায়।’ (সুরা রাদ: ২৮)ণ

৫. সৎকাজে পরস্পরের সহযোগিতা
সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন সমাজকে শান্তিময় করে। আল্লাহ নির্দেশ দেন, ‘তোমরা সৎকর্ম ও তাকওয়ায় একে অপরের সহযোগিতা করো, পাপ ও শত্রুতায় সহযোগিতা করো না।’ (সুরা মায়েদা: ২)

রাসূলুল্লাহ (স.) বলেন, ‘মুমিন মুমিনের জন্য একই দেহের মতো; যখন তার কোনো অঙ্গ ব্যথা পায়, সমস্ত দেহই অনিদ্রা ও জ্বরে অংশ নেয়।’ (সহিহ বুখারি ও মুসলিম)

৬. হিংসা পরিহার করা
হিংসা অন্তরের শান্তি কেড়ে নেয় ও নেক আমল নষ্ট করে। রাসূলুল্লাহ (স.) সতর্ক করেছেন, ‘হিংসা থেকে সাবধান থাকো, কারণ হিংসা নেক আমলকে এমনভাবে ভক্ষণ করে, যেভাবে আগুন কাঠকে ভক্ষণ করে।’ (সুনান আবু দাউদ: ৪৯০৩)

৭. সবার সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ
ভালোবাসা ও ভ্রাতৃত্বের সম্পর্ক পার্থিব ও পারলৌকিক সুখের কারণ। রাসূলুল্লাহ (স.) বলেন, ‘কেয়ামতের দিন আল্লাহ বলবেন, ‘আমার মহত্ত্বের কারণে একে অপরের প্রতি ভালবাসা স্থাপনকারীরা কোথায়? আজ আমি তাদেরকে আমার বিশেষ ছায়ায় ছায়া দেব। আজ এমন দিন, যেদিন আমার ছায়া ব্যতীত অন্যকোনো ছায়া নেই।’ (সহিহ মুসলিম: ২৫৬৬)

প্রকৃত সুখ ও শান্তি আল্লাহর নৈকট্য, তাঁর বিধান মেনে চলা এবং পারস্পরিক সুসম্পর্কের মধ্যেই নিহিত। মহান আল্লাহ আমাদেরকে তাঁর প্রদর্শিত পথে চলার ও শান্তিময় জীবন লাভের তাওফিক দান করুন। আমিন।

ইসলামের সূচনায় খাদিজা (রা.)–এর ভূমিকা
রজব মাসের অনন্য ফজিলত
ধীরে ধীরে প্রকাশ হচ্ছে কেয়ামতের যেসব আলামত
২০৩৯ সালে বিরল যে ঘটনার সাক্ষী হতে পারে মুসলিম বিশ্ব
তাহাজ্জুদে নবীজি (সা.) যে দোয়া পড়তেন
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

সোনারগাঁও গণসংযোগ  করেন গোলাম মসীহ্
ফেব্রুয়ারি ২, ২০২৬
বাণিজ্য মেলার মিনি পার্কে শিশুদের উচ্ছ্বাস
জানুয়ারি ১১, ২০২৬
বিএনপি নেতা ডাঃ মাসুদ করিমের মায়ের জানাজা অনুষ্ঠিত
ডিসেম্বর ১২, ২০২৫
সূচকের উত্থানে পুঁজিবাজারে স্বস্তি: ডিএসইর বাজার মূলধন বাড়ল ১ হাজার ৭ কোটি টাকা
ডিসেম্বর ২৬, ২০২৫
১ হাজার কোটি টাকা আয় করা ‘ধুরন্ধর’, ওটিটিতে আরও যা দেখবেন
জানুয়ারি ৩১, ২০২৬
পৃথিবী ধ্বংস হতে কতক্ষণ!
জানুয়ারি ২৯, ২০২৬
আবারো বড় পর্দায় শাকিব-অপু? জুটি বাঁধার ইচ্ছা প্রকাশ করলেন অপু বিশ্বাস
জানুয়ারি ১০, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

আজ ঢাকায় যেসব গুরুত্বপূর্ণ কর্মসূচি 

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২২, ২০২৫
বাংলাদেশের পঞ্চাশ বছরে কতদূর গিয়েছে কবিতা শীর্ষক আলোচনা
‘ধুরন্ধর’ নিয়ে ধুন্ধুমার, কেন এত বিতর্ক এই সিনেমা নিয়ে
কৃষি মন্ত্রণালয় নেবে ২৬ জন, আবেদন শেষ ২৮ ডিসেম্বর
গোল পাচ্ছেন না আর্জেন্টাইন তারকা, দুশ্চিন্তা বাড়ছে স্কালোনির
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?