By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ভারতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

ভারতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২১, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২১, ২০২৫
Share
SHARE

বাঁ পায়ের হাড় ভেঙে যাওয়া রোগীর ডান পায়ে অপারেশন করলো ডাক্তার!

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ভারতের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসায় চরম গাফিলতির এক বিস্ময়কর অভিযোগ উঠেছে ডাক্তারের বিরুদ্ধে। রোগীর বাঁ পায়ের হাড় ভাঙার অপারেশন করতে গিয়ে সুস্থ ডান পায়ে অস্ত্রোপচার করেছেন ডাক্তাররা।

গত ১৭ ডিসেম্বর ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদের সুতি-২ ব্লকের মালোপাড়া এলাকার ৭৫ বছর বয়সী রেণু বিবি বাড়ির সিঁড়িতে পা পিছলে পড়েন। এতে তার বাঁ দিকের ‘হিপ জয়েন্টে’ গুরুতর চোট লাগে এবং বাঁ পায়ের হাড় ভেঙে যায়।

পরিবারের তৎপরতায় রেণুকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক পরীক্ষার পর ডাক্তাররা জানান, অস্ত্রোপচার ছাড়া কোনো বিকল্প নেই। পরিবারের সম্মতি পাওয়ার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

কিন্তু বিপত্তি ঘটে অপারেশনের শেষে। রোগীকে অপারেশন থিয়েটার (ওটি) থেকে বের করার সময় দেখা যায়, বাঁ পায়ের বদলে ডান পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। জ্ঞান ফেরার পর রোগী নিজেই চিৎকার করে জানান, ‘ভুল হয়েছে… ভুল!’ অভিযোগ ওঠে, নার্স ও ওটি সহকারীর উপস্থিতিতে অর্থোপেডিক সার্জন সুস্থ ডান পায়েই অস্ত্রোপচার সম্পন্ন করেছেন।

ভুলটি নজরে আসার সঙ্গে সঙ্গে তাকে পুনরায় অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং ভাঙা বাঁ পায়ে দ্রুত ট্রাকশন দেওয়ার ব্যবস্থা করা হয়।

যদিও হাসপাতালের কিছু কর্মকর্তা দাবি করেছেন যে বৃদ্ধার দুই পায়েই চোট ছিল, পরিবারের প্রশ্ন থাকল, ‘যদি কথা ছিল বাঁ পায়ে অস্ত্রোপচার করার, তাহলে ডান পায়ে কেন করা হলো?’ এক্স-রে রিপোর্ট এবং শারীরিক পরীক্ষার পরও অভিজ্ঞ চিকিৎসকরা কীভাবে এমন ভুল করতে পারেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন রোগীর আত্মীয় সেলিম মালিক।

তিনি জানান, অপারেশন করার আগে তো খালি চোখেও দেখা যায় কোন পায়ে সমস্যা। এক্স-রে প্লেট দেখেও কেন এই ভুল হলো, তা কোনোভাবেই বোধগম্য হচ্ছে না।

এই ঘটনায় শোরগোল শুরু হতেই মুখ খুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত মেডিক্যাল সুপার অনাদি রায় চৌধুরী জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত লিখিত কোনো অভিযোগ জমা পড়েনি, তবে মৌখিক অভিযোগ পেয়েছি। গোটা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারও গাফিলতি বা দায়িত্বজ্ঞানহীনতা প্রমাণিত হলে যথাযথ ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যুদ্ধবিরতি হলে ইউক্রেনের সুরক্ষায় বহুজাতিক বাহিনী পাঠাবে ইউরোপীয় মিত্ররা
যৌনতার দ্বীপে অভিজাতদের ক্ষমতা–চরিত্রের নগ্ন চেহারা
বাংলাদেশকে সুখবর দিল কুয়েত
ইরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
এপস্টেইনের সাবেক প্রেমিকা ম্যাক্সওয়েলকে কী লিখেছিলেন মেলানিয়া ট্রাম্প
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

নারায়ণগঞ্জ-৫ আসনে চুড়ান্ত মনোনয়ন পাচ্ছেন এড. শাখাওয়াত হোসেন খান
ডিসেম্বর ২০, ২০২৫
২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কোথায় কে প্রার্থী হচ্ছেন
জানুয়ারি ১৮, ২০২৬
পরিবার সঞ্চয়পত্রে এক লাখ টাকা বিনিয়োগে মাসে মুনাফা কত, কীভাবে কিনবেন?
জানুয়ারি ৬, ২০২৬
হাজারো মানুষের রিজিকের প্রশ্নে ‘মানবতার ফেরিওয়ালা’ হয়ে এসেছিলেন টিপু ভাই: মনির
জানুয়ারি ২০, ২০২৬
প্রথম আলো-ডেইলি স্টারে হামলার প্রতিবাদে মানববন্ধন
ডিসেম্বর ২৩, ২০২৫
আজ রাজধানীতে যেসব কর্মসূচি
জানুয়ারি ১২, ২০২৬
পাবনা ১ ও ২ আসনের আগের সীমানা পুনর্বহাল করে ইসির সংশোধিত গেজেট স্থগিত
জানুয়ারি ৫, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

বিএনপি সব সময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে: রিজভী

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৭, ২০২৬
২০০ পিস ইয়াবা সহ একজন কে গ্রেফতার
সাংবাদিক শওকত আলী সৈকতের বাবার মৃত্যুতে প্রেস ক্লাবের শোক
বিশ্ববিদ্যালয় পাস করে শখের ছাদবাগান, বছরে আয় চার লাখ
নতুন লুকে চমকে দিলেন তাহসানের স্ত্রী রোজা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?