ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ মহানগর বিএনপির আহ্বায়ক এড.শাখাওয়াত হোসেন খান বলেছেন, দলের থেকে বিএনপির প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনে আমাকে নমিনেশন দিয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন ধানের শীষের জন্য দোয়া করবেন।
(২১ডিসেম্বর)রবিবার মিশনপাড়া হোসিয়ারি সমিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবতন স্বাগত জানানোর প্রস্তুতি কর্মী সভায় তিনি এ সকল কথা বলেন।
শাখাওয়াত হোসেন খান আরও বলেন, দল আমাকে মূল্যায়িত করেছে, মাঠে থাকবেন এক সময় না এক সময় মূল্যায়িত হবেনই। আমি অনেক সময় আপনাদের অনেক কথা বলি কিন্তু সেটা আমার জন্য না দলের স্বার্থে।আমরা সবাই মিলেমিশে আগামী নির্বাচনে ধানের শীষকে নির্বাচিত করবো। আমরা রাজ পথে ছিলাম, মামলা খেয়েছি হামলার শিকার হয়েছি, আমাদের বিভিন্ন ভাবে পনের বছর নির্যাতন করা হয়েছে। সে নির্যাতিত বিএনপির নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে।তারেক রহমান আমাদের চেয়ে বেশি নির্যাতিত সতের বছর বাংলাদেশে আলো বাতাস তিনি দেখেন নাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত পরিবার হচ্ছে খালেদা জিয়ার পরিবার।
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,মহানগর বিএনপি যুগ্ন আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ রেজা রিপন, শহর বিএনপির সভাপতি মাসুদ রানাসহ বিএনপি ও এর সহযোগি সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামন নির্বাচন থেকে সরে দাড়াঁনোর ঘোষণা দেন।
তিনি বলেন, আমি নির্বাচন করবো না। আমি মনোনয়ন কিনবে না। এজন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী।সবার আগে পরিবার ও নিরাপত্তা। আমার পরিবার আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিগত কিছুদিনের ঘটনায় পরিবারের সদস্যরা ব্যথিত। এছাড়া কিছু নিরাপত্তাজনিত ইস্যু আছে। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত না।
মাসুদ বলেন, গত ৫-৬ মাসে আমি অনেক জায়গাতে গিয়েছি। সেখানে সকলের সাড়া পেয়েছি। কিন্তু ব্যক্তিগত কারণ ও কিছু পারিপার্শ্বিক কারণে আমাকে এ কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমি সকল নেতাকর্মীর কাছে ক্ষমাপ্রার্থী। পরবতীর্তে নেতাকর্মীদের চাপে পুনরায় তার সিধান্ত পরিবর্ন করে নির্বাচনে থাকার ঘোষনা দেন ।

