By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বাংলাদেশের ‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’ যাচ্ছে ইউরোপে, কী আছে এই তিন সিনেমায়
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

বাংলাদেশের ‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’ যাচ্ছে ইউরোপে, কী আছে এই তিন সিনেমায়

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২১, ২০২৫ ৪:০৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২১, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ এবার রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিন বিভাগে জায়গা পেয়েছে তিন বাংলাদেশি সিনেমা—‘দেলুপি’, ‘রইদ’ ও ‘মাস্টার’। এই প্রথম গুরুত্বপূর্ণ কোনো উৎসবে একসঙ্গে জায়গা পেল দেশি তিন সিনেমা। ২০২৬ সালের ২৯ জানুয়ারি নেদারল্যান্ডসের রটারড্যামে শুরু হবে উৎসব, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

খুলনা থেকে রটারড্যাম
২০২৪ সালে সারা দেশের অনেক জায়গার মতো খুলনার দেলুটি ইউনিয়নেও বন্যা হয়। মোহাম্মদ তাওকীর ইসলাম ওখানে গিয়ে গল্প খুঁজতে শুরু করেন। পরিকল্পনা ছিল ফিচার ফিল্ম বানানোর। যাওয়ার পর গল্প খুঁজেছেন, গল্প দাঁড় করিয়েছেন—এভাবেই তৈরি হয়েছে ‘দেলুপি’; সেই ‘আঞ্চলিক’ গল্প এবার পৌঁছে গেল ইউরোপে। সিনেমাটি জায়গা করে নিয়েছে রটারড্যাম উৎসবের ব্রাইট ফিউচার বিভাগে। এ বিভাগে নির্মাতাদের বানানো প্রথম ও দ্বিতীয় সিনেমা নির্বাচিত হয়।

নির্মাতা জানালেন, গত নভেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সিনেমাটির বিশ্ব প্রিমিয়ারের আগ্রহ দেখিয়েছিল রটারড্যাম উৎসব কর্তৃপক্ষ। ‘রটারড্যাম থেকে আমরা যখন প্রথম মেইল পেয়ে জানতে পারি তারা সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চায়, তখন একটু বিপাকেই পড়ে গিয়েছিলাম। কেননা আমরা সিনেমা বানানোর সময় দেলুটি ইউনিয়নের মানুষদের কথা দিয়েছিলাম যে সিনেমাটা তাঁদেরই প্রথমে দেখাব। আমাদেরও ইচ্ছা ছিল আগে বাংলাদেশের মানুষদের সিনেমাটা দেখানোর। এ ইচ্ছা উৎসব কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তারাও রাজি হয়। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মানুষেরা দেলুপি দেখবে, যা নিয়ে আমরা আনন্দিত,’ বলেন তাওকীর।

খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, ভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং মানুষের প্রতিদিনকার সংগ্রামকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন চিরঞ্জিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, জাকির হোসেনসহ অনেকে।

মায়ের গল্প ‘রইদ’
আলোচিত সিনেমা ‘হাওয়া’ মুক্তির তিন বছর পর নতুন সিনেমা রইদ নিয়ে আসছেন মেজবাউর রহমান সুমন। নির্মাতা জানান, এ সিনেমার গল্পের সূত্র তাঁর শৈশবে। ছোটবেলায় তাঁর পরিচিত দুটি চরিত্রকে ঘিরেই সিনেমার জন্ম। গল্পের অর্ধেক অংশীদার তাঁর মা—শৈশব থেকেই এই গল্প শুনে শুনে বড় হয়েছেন তিনি। সেই স্মৃতি, অনুভূতি আর লোকজ আখ্যানের মিশেলেই তৈরি হয়েছে ‘রইদ’।

সুমন বলেন, ‘হাওয়া’ ছিল সমুদ্রযাত্রার সিনেমা—জল আর অনিশ্চয়তার গল্প। সেখানে স্থলভাগে দাঁড়িয়ে ‘রইদ’ নির্মাণ ছিল সম্পূর্ণ ভিন্ন ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। গল্প আবর্তিত হয়েছে সাদু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের একটি তালগাছকে কেন্দ্র করে। হাজার বছরের পুরোনো লোকজ আখ্যানকে বর্তমান সময়ের ভাষায় নতুন করে নির্মাণ করার চেষ্টা করেছেন তিনি।

নির্মাণে সবচেয়ে চমকপ্রদ দিকগুলোর একটি হলো সেট নির্মাণ। সিনেমার প্রয়োজনে ফাঁকা জায়গায় প্রায় ৫০ হাজার গাছ লাগানো হয়েছে। অন্তত ছয় মাস ধরে সেই গাছগুলোর যত্ন নেওয়া হয়েছে, যাতে লোকেশনটি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। শুধু তা–ই নয়, গল্পের কেন্দ্রীয় যে বাড়ি, সেটিও শুটিংয়ের জন্য নতুন করে নির্মাণ করা হয়েছে। নির্মাতার ভাষায়, ‘লোকেশনকে কেবল ব্যবহার নয়, গল্পের অংশ করে তুলতেই এত পরিশ্রম।’

রটারড্যাম উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার কম্পিটিশনে অফিশিয়ালি নির্বাচিত হয়েছে রইদ। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।

এক শিক্ষককে নিয়ে রাজনৈতিক সিনেমা
‘নোনাজলের কাব্য’র পর দ্বিতীয় ছবি ‘মাস্টার’ নির্মাণ করছেন তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। দৃশ্যধারণ শেষে ছবিটি এখন আছে সম্পাদনার টেবিলে। দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত স্টুডিওতে শেষ হয়েছে এর কালার ও সাউন্ডের কাজ। এ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের শিল্পীরা।

সিনেমায় দেশের তৃণমূল পর্যায়ের রাজনীতির নানা দিক উঠে আসবে। ছবিটি ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পায়। পরিচালনার পাশাপাশি সিনেমার প্রযোজকও রেজওয়ান। সাব্বির হোসেনের সঙ্গে যৌথভাবে সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন তিনি।

সময়ের প্রয়োজনে একজন শিক্ষকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তৈরি হয় নানা সংকট। নির্বাচনে তাঁর পেছনে যাঁরা সময়, শ্রম ও অর্থ ব্যয় করেন, পরবর্তী সময়ে তাঁদের প্রায় সবাই শিক্ষকের কাছে অন্যায্য সাহায্য প্রত্যাশা করেন। সেই সাহায্যপ্রত্যাশীদের এড়িয়ে যাওয়াও সম্ভব হয় না, আবার নিজের ব্যক্তিত্ব ও বিবেক তাঁকে বাধাগ্রস্তও করে। এই দ্বন্দ্ব তাঁকে পরিণত করে ভিন্ন এক মানুষে—এমন গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ।
‘মাস্টার’ জায়গা করে নিয়েছে রটারড্যামের প্রতিযোগিতা বিভাগ বিগ স্ক্রিন কম্পিটিশনে।

কোন ২১ ডিসেম্বর বিয়ে করব…
সুনেরাহ, বুশরা থেকে পূজা—বছরজুড়ে পার্শ্বচরিত্রে আলোচনায় ১০ তারকা
১ হাজার কোটি টাকা আয় করা ‘ধুরন্ধর’, ওটিটিতে আরও যা দেখবেন
সত্যিই কি ‘স্ট্রেঞ্জার থিংস’–এ কাজল অভিনয় করেছেন, ভিডিও নিয়ে তোলপাড়
ওটিটিতে আলোচিত সেই সিনেমা, আরও যা দেখবেন
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

সৌদি বাদশাহ সালমানের স্বাস্থ্য ‘স্বস্তিদায়ক’
জানুয়ারি ১৭, ২০২৬
তারেক রহমানের গণসংবর্ধনায়ঃ শক্তির জানান দিবে জাকির খান
ডিসেম্বর ২৪, ২০২৫
রাশিয়ার ৩৫টি ক্রুজ মিসাইলের ৩৪টিই ভূপাতিত করার দাবি ইউক্রেনের
ডিসেম্বর ২৪, ২০২৫
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ
জানুয়ারি ২২, ২০২৬
দেশজুড়ে উৎসবের আমেজ, কঠোর নিরাপত্তা বলয়ে রাজধানী
ডিসেম্বর ২৪, ২০২৫
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবারও গুলি
জানুয়ারি ৬, ২০২৬
বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি
ডিসেম্বর ১৬, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

‘সবাই চাইবে বিশ্বকাপ খেলতে, কিন্তু বিসিবি-সরকার যা বলবে সেটাই করা উচিত’

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২২, ২০২৬
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
এত ফুল, এত রং, এত গন্ধ
মায়ের দোয়া কেন কখনো খালি ফেরে না?
খালেদা জিয়ার জানাজায় স্মরণকালের রেকর্ড মানুষের অংশগ্রহণ
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?