ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ তারেক রহমান আমাদের দলের জন্য সব চেয়ে বড় সম্পদ সে সম্পদ আগামী ২৫ ডিসেম্বর ১৭ বছর পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে সেটা আমাদের জন্য আনন্দের, আমরা তার জন্য সতের বছর পরিশ্রাম করেছে। তারেক রহমানের জন্য আরেকটি দিন কষ্ট পরিশ্রম করতে পারবো না, আমরা পরিশ্রম করবো কষ্ট করবো পঁচিশ তারিখে আমরা মুখে নয় কাজে প্রমাণ দিয়ে দিব ইনশাআল্লাহ্।
(২১ডিসেম্বর)রবিবার মিশনপাড়া হোসিয়ারি সমিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্বাগত জানানোর প্রস্তুতি কর্মী সভায় তিনি এ সকল কথা বলেন।
শাখাওয়াত হোসেন খান আরও বলেন, তারেক রহমান আমাদের চেয়ে বেশি নির্যাতিত সতের বছর বাংলাদেশের আলো বাতাস তিনি দেখেন নাই, বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত পরিবার হচ্ছে খালেদা জিয়ার পরিবার।
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,মহানগর বিএনপি যুগ্ন আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ রেজা রিপন, শহর বিএনপির সভাপতি মাসুদ রানাসহ বিএনপি ও এর সহযোগি সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, আপনারা এ মিটিং শেষ করে যার যার এলাকায় গিয়ে প্রতিটি ওর্য়াড, ইউনিয়ন, থানা কমিটি মিটিং করবেন কি ভাবে লোক সমাগম বাড়ানো যায় সেটার চেষ্টা করবেন।

