ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ বিএনপি”র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
রবিবার (২১শে ডিসেম্বর) বিকেল ৪টায় নগরীর খানপুর বরফকল মাঠ এলাকা থেকে শুরু হয়ে ১১ নম্বর ওয়ার্ড এলাকা প্রদক্ষিণ করে এ প্রচার কার্যক্রম মাসুদুজ্জামান এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মাসুদুজ্জামান বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে আমরা ঘরে ঘরে মানুষের কাছে যাচ্ছি, এই ৩১ দফার মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, নারীর অধিকার, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি এই কর্মসূচির মাধ্যমে কীভাবে রাষ্ট্র কাঠামো সংস্কার করা হবে।
তিনি আরও বলেন, আগামী ২৫ তারিখ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৮ বছর পর দেশে ফিরবেন, এই খবরে সারা বাংলাদেশ আজ কম্পমান। দেশের মানুষ অধীর আগ্রহে তার অপেক্ষায় রয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি বীরের বেশে দেশে ফিরে জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দেবেন। ভবিষ্যতে সরকার গঠনের সুযোগ পেলে তার নেতৃত্বেই বাংলাদেশকে একটি উন্নয়নমুখী রাষ্ট্রে পরিণত করা হবে।
প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য হাজী ফারুক হোসেন, অ্যাড, বিল্লাল হোসেন, মোঃ আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, অ্যাড, শরীফুল ইসলাম শিপলু, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, শওকত হাশেম শকু, সুলতান আহমেদ, হান্নান সরকার, এনায়েত হোসেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, স্বেচ্ছাসেবক দল সভাপতি শাখাওয়াত ইসলাম রানা, সহ প্রমূখ ।

