By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: জুমার-ঊর্মি দারুণ পথচলা থামলো ফাইনালের হারে
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

জুমার-ঊর্মি দারুণ পথচলা থামলো ফাইনালের হারে

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২১, ২০২৫ ৩:৫০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২১, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ কোয়ার্টার ফাইনালে ভারতকে আর সেমিফাইনালে থাইল্যান্ডের জুটিকে উড়িয়ে আকাশ ছোঁয়ার  স্বপ্ন দেখেছিলেন তার পূর্ণতা দিতে পারলেন না আল আমিন জুমার-ঊর্মি আক্তার। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের ফাইনালে মালয়েশিয়ার জুটির কাছে হেরেছেন তারা। পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে গতকাল সেরা হওয়ার লড়াইয়ে ইসাক আনিফ-ক্লারিসা জান জুটির কাছে ২-০ সেটে হারেন জুমার-ঊর্মি। প্রথম সেটে অবশ্য ছিল দারুণ কিছুর আভাস। প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করে টাইব্রেকারে ২৭-২৫ পয়েন্টে হেরে যান জুমার-ঊর্মি। তবে দ্বিতীয় সেটে দাঁড়াতেই পারেননি বাংলাদেশের এই দুই শাটলার।  হেরেছেন ২১-১৪ পয়েন্টে। সোনা জয়ের স্বপ্ন পূরণের খুব কাছাকাছি এসে না পারার হতাশা ফুটে উঠলো ঊর্মির কণ্ঠে। মালয়েশিয়ার জুটির বিপক্ষে দ্বিতীয় সেটে নিজেদের মেলে ধরতে না পারার কারণও খুঁজে পেয়েছেন তার পার্টনার জুমার। ফাইনালে উঠে সাফল্য না পাওয়ার পেছনে লম্বা সময় ধরে অনুশীলন করতে না পারাকে দূষলেন ঊর্মি। প্রতিপক্ষের সঙ্গে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, ‘ওরা আসলে দীর্ঘ সময় ধরে প্র্যাকটিস করে, ভালো কোচের আন্ডারে থাকে এবং ওদের সুযোগ-সুবিধা অনেক বেশি। ওদের স্পন্সর, ট্রেনিং সব কিছুই আমাদের চেয়ে ভালো। আমরা সারা বছর ট্রেনিংয়ের সুযোগ পাই না, এই গ্যাপটুকুই আমাদের পিছিয়ে রেখেছে।’ সাফ গেমসকে সামনে রেখে তিন মাস ধরে বাংলাদেশের শাটলারদের প্রশিক্ষণ দেন ইন্দোনেশিয়ান কোচ। ওই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে প্রথমবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের ফাইনাল খেলে স্বাগতিকরা। ফাইনালে স্বর্ণ জিততে না পারলেও এ অর্জনে খুশি ঊর্মি। তিনি বলেন, ‘অবশ্যই আমরা অনেক সন্তুষ্ট, কারণ বাংলাদেশে এই প্রথম আমরা ইন্টারন্যাশনালে ফাইনালে উঠেছি। আমরা আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছি। হয়তো চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু ফাইনালে খেলেছি এটাতেই আমরা খুশি।’ জাতীয় পর্যায়ে রানার্সআপ হয়েও আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে খেলার অভিজ্ঞতা হয়েছে জুমার-ঊর্মি জুটির। চাপমুক্ত হয়ে খেলার মানসিকতাই দু’জনকে এই সাফল্য এনে দিয়েছে বলে জানান জুমার। তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই প্রেশার না নিয়ে রিল্যাক্সে আমাদের প্র্যাকটিস ম্যাচের মতো খেলার চেষ্টা করেছি।’ তবে সামনের দিনগুলোতে আরও সাফল্য পেতে ফেডারেশন থেকে পর্যাপ্ত সুযোগ-সুবিধার আশা করনে জুমার। তিনি বলেন, ‘এক বক্স শাটলের দাম এখন ৬০০০ টাকা, যা দিয়ে বড়জোর ২-৩ দিন প্র্যাকটিস করা যায়। এত এক্সপেনসিভ গেমে একা ট্রেনিং চালিয়ে যাওয়া সম্ভব নয়।’ আগামীতে সাফল্য পাওয়ার পথটাও বলে দেন জুমারের সতীর্থ ঊর্মি। তিনি বলেন, ‘ফেডারেশন আমাদের জন্য চেষ্টা করছে। ইন্দোনেশিয়ান কোচও অনেক পরিশ্রম করেছে। উনার মতো কোচ যদি সারা বছর পাই, তবে আমরা নেক্সট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারবো।’

সৌদি আরবে রোনালদোর গোলের রেকর্ড, পর্তুগালে পুড়ল তাঁর ভাস্কর্য
ঢাকা ক্যাপিটালস: গুরবাজ-হেলসের সঙ্গে অলরাউন্ডাররাই বড় শক্তি
‘বাবর টি–টুয়েন্টিতেও টেস্ট খেলে, সালমান আগা হলো বাবর ২.০’
ফুটবল ছাড়লেও মাঠ ছাড়ছেন না মেসি,জানালেন ভবিষ্যৎ পরিকল্পনা
‘অবশেষে’ হোবার্টের জার্সি রিশাদের গায়ে
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সর্বশেষ

অসুস্থতার গুজব উড়িয়ে প্রকাশ্যে আরব আমিরাতের প্রেসিডেন্ট
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান ড্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার
জানুয়ারি ১৮, ২০২৬
এ আবার কোন নয়নতারা
জানুয়ারি ১, ২০২৬
শীতে চোখ সুস্থ রাখতে কিছু সহজ অভ্যাস
ডিসেম্বর ২৯, ২০২৫
এনটিআরসিএর ৭ম বিজ্ঞপ্তি, ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনসংক্রান্ত যত নির্দেশনা
জানুয়ারি ১০, ২০২৬
সড়ক ও জনপথ অধিদপ্তরে বড় নিয়োগ, ১৮৮ জনের চাকরির সুযোগ
জানুয়ারি ২৮, ২০২৬
পরিবেশের ছাড়পত্র বিহীন ফুড ল্যান্ড বেকারিতে নিম্নমানের খাদ্য সামগ্রী উৎপাদন
ফেব্রুয়ারি ২৪, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
রাজনীতিসিদ্ধিরগঞ্জ

খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দোয়া

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
নভেম্বর ২৯, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৯ গ্রেডে চাকরির সুযোগ
চট্টগ্রামে ‘বেচারাম কেনারাম’
চাকরি করেও ঘুচছে না অভাব: সচ্ছলতা ফিরতে লাগবে ১৩৭ বছর!
সুর-কবিতার এক অন্তরঙ্গ যাত্রা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?