By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: উদ্বেগের মধ্যেই যথাসময়ে বিপিএল শুরুর আশা বিসিবি’র
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

উদ্বেগের মধ্যেই যথাসময়ে বিপিএল শুরুর আশা বিসিবি’র

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২১, ২০২৫ ৩:৫৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২১, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আর মাত্র পাঁচদিন পর মাঠে গড়ানোর কথা বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর ১২তম আসর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের সকল প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই কাউন্টডাউন চলছে উৎকণ্ঠা আর নানা রকম শঙ্কা নিয়ে। বিপিএল মাঠে গড়াবে তো! এ প্রশ্ন এখন খোদ বিসিবি কর্তাদের মুখেই। জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, তত উদ্বেগ বাড়ছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন। নির্বাচনের দিন যত এগোচ্ছে রাজনৈতিক পরিস্থিতি তত অস্থির হচ্ছে। বিশেষ করে আততায়ীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা বেড়েছে ভীষণভাবে। সব বিবেচনা করে বিসিবি যেমন বিপিএল আয়োজনের সব প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে, তেমনি বিকল্প ভাবনাও ভাবছে তারা। বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এ বিষয়ে মানবজমিনকে বলেন, ‘দেখেন দেশের বর্তমান যে পরিস্থিতি- তাতে উৎকণ্ঠাতো থাকছেই। তবে আমরা বিপিএল বন্ধ করবো এখনো এমন কোনো চিন্তা করিনি। আমরা আয়োজনের জন্য সব রকম প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আশা করি সময়মতোই বিপিএল মাঠে গড়াবে। সেই সঙ্গে পরিস্থিতি বুঝে সরকারের নির্দেশনা অনুসারে যেকোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছি। আমরা তো পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটাও বাতিল করেছি।’ আগামী ২৬শে ডিসেম্বর থেকে সিলেটে বিপিএল মাঠে গড়ানোর কথা রয়েছে। ২২ ও ২৩শে ডিসেম্বর দলগুলো ঢাকা ছাড়বে বলে জানা গেছে। অন্যদিকে গুঞ্জন রয়েছে নির্বাচনের কারণে এবার ঢাকার বাইরেই পুরো বিপিএল আয়োজন হবে। সিলেটের পর বিপিএলের দ্বিতীয় পর্ব হবে চট্টগ্রামে। এরপর ঢাকায় শেষ পর্বটি হওয়ার কথা জানুয়ারিতে। কিন্তু ততদিনে ঢাকায় বাড়বে নির্বাচনের প্রচার-প্রচারণা। যে কারণে শেষ পর্যন্ত সিলেট বা চট্টগ্রামেই হতে পারে শেষ পর্বটি। তবে এমন বিষয় অস্বীকার করে ইফতেখার মিঠু বলেন, ‘দেখেন কারা যে এমন সব সংবাদ ছড়িয়ে দিচ্ছে তা আমরা জানি না। ঢাকায় শেষ পর্ব হবে না এমন আলোচনা আমরা করিনি। তবে বলেছি তো পরিস্থিতি দেখে বুঝে ক্রিকেটের স্বার্থে আমরা যেকোনো সিদ্ধান্ত নিতে পারি। কাল কী হবে দেশের পরিস্থিতি তা আমরা আজ বলতে পারছি না। ঘণ্টায় ঘণ্টায় পরিস্থিতি বদলাচ্ছে।’
 

দেশি-বিদেশি সব ক্রিকেটারের জন্য সর্বোচ্চ নিরাপত্তা
২৩শে  ডিসেম্বর থেকে দেশে আসতে শুরু করবে এবারের বিপিএলে অংশ নিতে যাওয়া ৬টি দলের বিদেশি ক্রিকেটাররা। তবে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিদেশি ক্রিকেটারদের জন্য ভিন্ন নিরাপত্তা ব্যবস্থার কথা শোনা যাচ্ছে। যদিও ইফতেখার মিঠু মনে করেন এখানে দেশি বা বিদেশি ক্রিকেটার হিসেবে নিরাপত্তার কথা ভাবা ঠিক হবে না। তিনি বলেন, ‘আমরা শুধু বিদেশি ক্রিকেটারদের কথা বলতে চাই না। সব দল ও প্রতিটি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা করবো। এক চুলও যেন নিরাপত্তা বিঘ্নিত না হয় সেটি খেয়াল রাখা হবে।’ 
মিরপুরে বিসিবি একাডেমি মাঠে ইতিমধ্যে ঘাম ঝরানো শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। বাকি পাঁচটি ফ্র্যাঞ্চাইজি- রংপুর রাইডার্স, সিলেট টাইটান্স, নোয়াখালী এক্সপ্রেস, ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালসও পর্যায়ক্রমে অনুশীলনে নামবে। ফ্র্যাঞ্চাইজিগুলো জানিয়েছে, খেলোয়াড়দের চুক্তি ও সরঞ্জামের কাজ শেষ। পাকিস্তান থেকে ভাড়া করা হয়েছে উন্নত টিভি প্রোডাকশন টিম। বিসিবি কর্মকর্তারা দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনে চূড়ান্ত সিদ্ধান্তে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের মতামত নেয়া হতে পারে। রাজনৈতিক উত্তাপ ও দু’টি জাতীয় দৈনিকে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে বিসিবি কিছুটা উদ্বিগ্ন। তবে টুর্নামেন্ট সিলেট থেকে শুরু হওয়ায় বোর্ড আশাবাদী। ২৬শে ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি পর্যন্ত সিলেটে টানা ম্যাচ অনুষ্ঠিত হবে। ক্রিকেট-সংশ্লিষ্টরা মনে করছেন, এই মুহূর্তে লীগ স্থগিত করা হলে আন্তর্জাতিকভাবে নেতিবাচক বার্তা যাবে। ফ্র্যাঞ্চাইজিগুলো বিপুল অর্থ বিনিয়োগ করায় তারা টুর্নামেন্ট শুরুর পক্ষে। সবমিলিয়ে উৎসব ও উৎকণ্ঠার মিশেলে বিপিএলের এবারের কাউন্টডাউন এক ভিন্ন প্রেক্ষাপটে শুরু হতে যাচ্ছে।

আজকের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হবে ১০ বছর: তামিম
এশিয়ান কাপে কম গোল খাওয়াই বড় চ্যালেঞ্জ বাংলাদেশের
আরেকটি বর্ষসেরার খেতাব পেয়ে যেখানে সবার আগে মেসি
যুদ্ধবিধ্বস্ত গাজায় স্টেডিয়াম নির্মাণে ৬১২ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি ফিফার
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ
Share This Article
Facebook Email Print
শনিবার, মার্চ ১৪, ২০২৬

সর্বশেষ

বন্দরে গোয়াল ঘরের দরজা ভেঙে রাখালের ঝুলন্ত লাশ উদ্ধার
ডিসেম্বর ১৩, ২০২৫
১১ দিনে ১৬ নেতার পদত্যাগ
জানুয়ারি ৭, ২০২৬
ফতুল্লার সাইনবোর্ড যানজটের অন্যতম কারণভাসমান হকার, অবৈধ অটো, সিএনজি ও লেগুনা স্ট্যান্ড
ডিসেম্বর ১৫, ২০২৫
পে স্কেল ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তী সরকার
জানুয়ারি ১৩, ২০২৬
টক অফ দ্যা টাউনঃ মাসুদুজ্জামান  “না” এড. শাখাওয়াত হোসেন খান
ডিসেম্বর ২০, ২০২৫
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
নারায়ণগঞ্জ-৩ আসনে মান্নানের মনোনয়নপত্র সংগ্রহ
ডিসেম্বর ২২, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় আইসিসির ওপর ক্ষোভ আফ্রিদির

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ২৫, ২০২৬
বিসিএলের স্কোয়াড-সূচি ঘোষণা
ওয়ার্ড কমিশনারের নির্দেশে ওসমান হাদিকে হত্যা, শুটার ফয়সালসহ আসামি ১৭
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করছে বাংলাদেশ
বছর শেষে আলোচনার শীর্ষে ৩ ধারাবাহিক
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?