ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির প্রাথমিক প্রার্থী মাসুদুজ্জামান বলেন, আমি এখনো পর্যন্ত জাতীয়তাবাদী দলের প্রার্থী।আমি কোন কোন্দল দেখছি না, এটা কোন একটা ইসু হয়তো হয়েছে। আমি এখন পর্যন্ত কোথাও থেকে এমন কোন র্বাতা আমি পাইনি। আমি এখনো পর্যন্ত জাতীয়তাবাদী দলের প্রার্থী সে আলোকে কাজ করে যাচ্ছি।
(২১ডিসেম্বর)রবিবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে সকল কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের এখন কর্মসূচি ঘরে ঘরে ভোট চাওয়া এবং ৩১ দফা বিলি করা। আমরা সেটা করছি এবং করে যাচ্ছি। এখন আমাদের জনসভা কম হবে আমরা ঘরে ঘরে গিয়ে ৩১ দফা পৌছে দিয়ে ধানের শীষের জন্য ভোট চাইবো।
মাসুদুজ্জামান আরও বলেন, আগামী ২৫ ডিসেম্বর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৮ বছর পর দেশে ফিরবেন।সে অপেক্ষায় এখন প্রতিটি মিনিট গুনছি আমার তারেক রহমান বীরের বেশে আসবেন ফিরে বাংলাদেশে।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সদস্য হাজী ফারুক হোসেন, অ্যাড, বিল্লাল হোসেন, মোঃ আলমগীর হোসেন, মনোয়ার হোসেন শোখন, অ্যাড, শরীফুল ইসলাম শিপলু, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, শওকত হাশেম শকু, সুলতান আহমেদ, হান্নান সরকার, এনায়েত হোসেন, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, স্বেচ্ছাসেবক দল সভাপতি শাখাওয়াত ইসলাম রানা, সহ প্রমূখ ।

