ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ নারায়ণগঞ্জ-৫ আসেন বিএনপির চুড়ান্ত মনোনয়ন পেয়ে সাবেক ছাত্রদলের সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাত করলেন মহানগর বিএনপির আহ্বায়ক এড.শাখাওয়াত হোসেন খান।
শনিবার (২০ ডিসেম্বর) রাত নয়টায় মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৫ আসেন বিএনপির প্রার্থী এড.শাখাওয়াত হোসেন খান সৌজন্য সাক্ষাত করতে দেওভোগ জাকির খানের বাড়িতে যান এ সময় জাকির খান তাকে স্বাগত জানান এবং নির্বাচনে তার জন্য কাজ করার আশ্বাস দেন ।সে সময় এড. শাখাওয়াত হোসেন জাকির খান কে মিষ্টি মুখ করান।এ সময় নেতাকর্মীরা শাখাওয়া জাকির খান দুই ভাই ধানের শীষে ভোট চাই বলে স্লোগান দেন । এ সময় উপস্থিত ছিলেন শহর থানা বিএনপির সাধারন সম্পাদক এড. আনোয়ার প্রধান,মহানগর বিএনপি নেতা মনির হোসেন খান, এড,শেখ আনজুম আহম্মেদ রিফাত সহ বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা
উল্লেখ্য গত (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়ে সরে দাড়াঁলেন মাসুদুজ্জামান মাসুদ।মহানগর বিএনপির আহ্বায়ক এড. শাখাওয়াত হোসেন খান।
তিনি বলেন, গত ৫-৬ মাসে আমি অনেক জায়গাতে গিয়েছি। সেখানে সকলের সাড়া পেয়েছি। কিন্তু ব্যক্তিগত কারণ ও কিছু পারিপার্শ্বিক কারণে আমাকে এ কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমি সকল নেতাকর্মী ও সদর বন্দরবাসীর কাছে ক্ষমাপ্রার্থী।
মাসুদ বলেন, আমি নির্বাচন করবো না। আমি মনোনয়ন কিনবে না। এজন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী।সবার আগে পরিবার ও নিরাপত্তা। আমার পরিবার আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিগত কিছুদিনের ঘটনায় পরিবারের সদস্যরা ব্যথিত। এছাড়া কিছু নিরাপত্তাজনিত ইস্যু আছে। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত না।
তিন দিন পরে পুনরায় নির্বাচন করার ইচ্ছে পোষন করলে প্রাথমিক তালিকা থেকে বাদ পড়ে যান মাসুসুজ্জামান।চুড়ান্ত প্রার্থী দেওয়া হয় এড. শাখাওয়াত হোসেন খান কে।

