ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃএলিট শ্রেনীর ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট গ্রহন শেষে চলছে গণনা। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৫ বারের সভাপতি এম. সোলায়মানের ও হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু।
শনিবার (২০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এর ভোট গ্রহন শুরু হয় সকাল আটটায় এক টানা বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহন চলে। ভোট গ্রহন শেষে চলছে গণনা ।
এবারের নির্বাচনে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি ও এই ক্লাবের ৫ বারের সভাপতি ও বর্তমান সভাপতি এম. সোলায়মানের সাথে হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদুর প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে।
সিনিয়র সহ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ব্যবসায়ী নেতা মাহফুজুর রহমান খান (মাহফুজ) ও মো. মাহাবুবুর রহমান মারুফ। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান ও সৈয়দউল্লাহ হৃদয়।
৮ পরিচালক পদের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীরা হলেন, অজিত কুমার সাহা, মো. আরিফ হোসেন, দিলারা মাসুদ ময়না, হারুণ অর রশিদ, অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা (দিপক), মো. জাহিদ হাসান, খান আব্দুল কাদির মাহবুব (বাবু), কাজী আব্দুস সাত্তার, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ গোলাম মোর্শেদ ও উজ্জল হোসেন।

