By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: ‘আপনি জিতে গেছেন হাদি’
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

‘আপনি জিতে গেছেন হাদি’

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ২০, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ২০, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আপনি জিতে গেছেন হাদি।’

অভিনেতা ইরফান সাজ্জাদ হাদির উদ্দেশে লিখেছেন, ‘আপনি বলেছিলেন, সংসদ নির্বাচনে ৫০০ ভোটও যদি পান, তাহলে সেটাই আলহামদুলিল্লাহ! আর আজ লাখ লাখ মানুষ আপনাকে নিয়ে সংসদ ভবনের সামনে! বছরের পর বছর রাজনীতি করা কোনো রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবেন, আপনি মরে গেলে আপনার জানাজায় এমন উপস্থিতি হবে বা আপনাকে এত মানুষ মনে রাখবেন?’

বাংলাদেশের রাজনীতি নিয়ে নতুন করে স্বপ্ন দেখেছিলেন হাদি। তিনি বলতেন তরুণ প্রজন্মের কথা, দেশের কথা। তাঁর রাজনীতি প্রসঙ্গে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘রাজনীতি হোক মানুষের অধিকারের জন্য, দেশের জন্য! আবার বলি, আপনি জিতে গেছেন হাদি—দেশকে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। হাদির জানাজায় অংশ নেন লাখো মানুষ। আজ শনিবার বেলা ৩টা ৫০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ–সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদির দাফন সম্পন্ন হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান। তাঁর মরদেহ গতকাল সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। রাখা হয় জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালের মর্গে। শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

পূজা চেরির গায়ে হলুদের ভিডিও ফাঁস
১০ ব্যান্ডের নতুন গান নিয়ে উৎসব
আমি সব সময় ধৈর্য ধরেছি, তখনো, এখনো
সংগ্রাম, প্রত্যাখ্যান আর নিজের প্রতি বিশ্বাস—বিদ্যার গল্পটা যেমন
সুর-কবিতার এক অন্তরঙ্গ যাত্রা
Share This Article
Facebook Email Print
শনিবার, ফেব্রু ৭, ২০২৬

সর্বশেষ

দায়িত্ব ছাড়ার পর যে ৩ কাজ করবেন প্রধান উপদেষ্টা
জানুয়ারি ১২, ২০২৬
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দোয়া
নভেম্বর ২৯, ২০২৫
দেওভোগ নাগবাড়ি যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
জানুয়ারি ১, ২০২৬
সরকারকে বেকায়দায় ফেলতে মুছাব্বির হত্যা
জানুয়ারি ৮, ২০২৬
বিপিএলে বিদেশিরা কেমন করছেন, কেউ কি ছাপ রাখতে পারলেন
জানুয়ারি ১৩, ২০২৬
এবার তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
জানুয়ারি ৯, ২০২৬
নারায়ণগঞ্জের ৭ থানায় নতুন ওসি
ডিসেম্বর ২, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
জাতীয়

জামায়াত-এনসিপি আসন সমঝোতার আলোচনায়, আছে ভিন্নমতও

Dailynarayanganj24
Dailynarayanganj24
ডিসেম্বর ২৬, ২০২৫
ওষুধ ছাড়াই কোলেস্টেরল নিয়ন্ত্রণের ৭টি প্রাকৃতিক কৌশল
কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান
বরফঢাকা পাহাড়ে হাত কেটেও থামেননি নিশো—কাজাখস্তানে ঝুঁকি নিয়েই শুটিং
সিলেটে তারেক রহমানের নির্বাচনী জনসভা ২২ জানুয়ারি
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?