By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: সেমিফাইনালে ‘পাকিস্তান চ্যালেঞ্জ’ বাংলাদেশের
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
খেলাধুলা

সেমিফাইনালে ‘পাকিস্তান চ্যালেঞ্জ’ বাংলাদেশের

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৯, ২০২৫ ৪:৪৯ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৯, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও লাল-সবুজ প্রতিনিধিরা শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবে টিকে রয়েছে। ‘বি’ গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে পা রেখেছে আজিজুল হাকিম তামিমের দল। ফাইনালে ওঠার লড়াইয়ে দ্য সেভেন্স স্টেডিয়ামে আজ বেলা ১১টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে টানা তৃতীয়বার যুব এশিয়া কাপের ফাইনাল খেলার কৃতিত্ব অর্জন করবে টাইগার যুবারা। গত টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এর আগে যুব এশিয়া কাপ এশিয়ার সেরা দলগুলোর জন্য প্রস্তুতির বড় মঞ্চ। এ মঞ্চে টানা তিন জয়ে বিশ্বকাপে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে ব্যাটিং ও বোলিং- দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্সে গ্রুপ সেরা হওয়ার পর এবার সেমিফাইনালে পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখছে। তবে গ্রুপ পর্বের পথটা সহজ ছিল না। আফগানিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই কঠিন পরীক্ষায় পড়ে বাংলাদেশ। ২৮৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জাওয়াদ আবরার ও রিফাত বেগের ১৫১ রানের উদ্বোধনী জুটিতে জয় পায় দলটি। ৯৬ রানের ঝড়ো ইনিংস খেলা আবরার সাজঘরে ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে শাহরিয়ার হাসানকে নিয়ে যুবাদের ৩ উইকেটের জয় নিশ্চিত করেন রিজান হোসেন। 

এটি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। বাংলাদেশের আগে এই রেকর্ডটি ভারতের দখলে ছিল। ২০২১ সালে যুব এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে লক্ষ্য তাড়ায় ২৬০ করে ভারত। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পরের নেপালের বিপক্ষে ব্যাটের পাশাপাশি বল হাতে আধিপত্য দেখায় বাংলাদেশ। প্রতিপক্ষকে মাত্র ১৩০ রানে আটকে রেখে সহজ জয় নিশ্চিত করে যুব টাইগাররা। ওই ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার আবরার। খেলেন ৭০ রানের ইনিংস। এরপর গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষেও জয় পায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২২৫ রান সংগ্রহ করে লাল-সবুজ প্রতিনিধিরা। জবাবে ১৮৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। 

৩৯ রানের জয়ে ‘বি’ গ্রুপের সেরা হয় বাংলাদেশ। অন্যদিকে ‘এ’ গ্রুপে রানার্সআপ হওয়া পাকিস্তান ভারত ছাড়া বাকি দুই দলের বিপক্ষে দাপুটে খেলা উপহার দেয়। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন পাকিস্তান যুব দলের দুই ওপেনার সামির মিনহাস ও আহমেদ হুসাইন। সামির মিনহাস অপরাজিত ১৭৭ রান এবং আহমেদ হুসাইনের ১৩২ রানে ভর করে তারা ৩৪৫ রানের সংগ্রহ পায়। পরে বোলাররা দারুণ পারফরম্যান্স দেখিয়ে মালয়েশিয়াকে মাত্র ৪৮ রানে গুটিয়ে দেয়। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বোলাররা ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতায় হারে পাকিস্তান। তবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে তারা ঘুরে দাঁড়ায়। আগে ব্যাট করে ২৪১ রান তুলে আমিরাতকে ১৭১ রানে অলআউট করে সেমিফাইনালে উঠে পাকিস্তান। পাকিস্তান যুবাদের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচে দুটি জয় আছে বাংলাদেশের। বিপরীতে হার তিনটি। তবে এবারের যুব এশিয়া কাপে দুর্দান্ত ফর্মে আছে আজিজুল হাকিম তামিমের দল। 

‘অবশেষে’ হোবার্টের জার্সি রিশাদের গায়ে
নারী ফুটবলে বিদ্রোহ–ইতিহাস এবং প্রবাসী-ঢেউয়ে হামজা–আলো
সাকিবুলের ৩২ বলে সেঞ্চুরিতে সূর্যবংশীও ম্লান, ৫০ ওভারের ম্যাচে ৫৭৪ রানের ইতিহাস
আরেকটি বর্ষসেরার খেতাব পেয়ে যেখানে সবার আগে মেসি
কোহলির সঙ্গে পর্ন তারকার ছবি ভাইরাল: নেপথ্যে কী!
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

চিনি কারখানার কর্মী গড়ে তুলেছেন ২০ লাখ বইয়ের বিশাল পাঠাগার
ফেব্রুয়ারি ৮, ২০২৬
গণসংযোগ এখন গণজোয়ার হয়ে যায় — আবুল কালাম
ফেব্রুয়ারি ২, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের বিষয় পছন্দক্রমের আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
ফেব্রুয়ারি ২, ২০২৬
সমুদ্রের নিচে থাকা মিসাইলের সুড়ঙ্গ উন্মোচন করল তেহরান
জানুয়ারি ৩০, ২০২৬
খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ড বিএনপির দোয়া
ডিসেম্বর ২, ২০২৫
ভোটের গানের কোটি টাকার বাজার
ফেব্রুয়ারি ৫, ২০২৬
ডিক্যাপ্রিওকে হারিয়ে দিলেন শ্যালামে
জানুয়ারি ১২, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
শিক্ষা

প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে আবার ফিরল পরীক্ষা, মূল্যায়ন হবে কীভাবে

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ৫, ২০২৬
বিএনপি সব সময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে: রিজভী
খালেদা জিয়ার জানাজায় নারায়ণগঞ্জ বিএনপির অংশ গ্রহণ
আজ সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বির্তকিত সেই  সেন্টু ফিরলেন বিএনপিতে
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?