By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: জয়া, বাঁধন থেকে মেহজাবীন—২০২৫ সালে নজর কাড়লেন কারা
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

জয়া, বাঁধন থেকে মেহজাবীন—২০২৫ সালে নজর কাড়লেন কারা

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৯, ২০২৫ ৪:১৪ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৯, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ দেশের প্রেক্ষাগৃহে চলতি বছর বিভিন্ন ঘরানার সিনেমা মুক্তি পেয়েছে। এসব সিনেমায় শিল্পীদের দেখা গেছে নানা বৈচিত্র্যময় চরিত্রে। কেউ ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন, কোন অভিনীত আবার বিরতির পর ফিরছেন নতুনভাবে। ২০২৫ সালে আলোচিত ১০ অভিনেত্রীকে নিয়ে প্রতিবেদন।

জয়া আহসান
ঢালিউডে বছরের বড় চমক ছিলেন জয়া আহসান। কয়েক বছর ধরে কলকাতার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ২০২৫ সালে তাঁকে পাওয়া গেছে দেশের তিন সিনেমা ‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’ ও ‘উৎসব’–এ।

তিনটি ছবিতেই তিনি ছিলেন ভিন্ন মেজাজে—একটি করোনাকালে ঘরবন্দী অভিনেত্রী, সরকারের সমালোচনা করা দুঁদে সাংবাদিক; আরেকটিতে ভূত। অভিনয় দক্ষতা, ব্যক্তিক্রমী চরিত্র বাছাই মিলিয়ে বছরজুড়ে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রে।

তমা মির্জা
বছরে মাত্র একটি ছবি ‘দাগি’—কিন্তু তমা মির্জার আলোচনায় থাকার জন্য যেন এটাই যথেষ্ট। ‘জেরিন’ চরিত্রে পরিণত অভিনয় করেছেন তমা। প্রথম অংশে বেকার প্রেমিককে নিয়ে ত্যক্তবিরক্ত জেরিন থেকে দ্বিতীয়ার্ধের পরিণত জেরিন হিসেবে তাঁকে মনে রাখতেই হবে। তাঁর রাগ, ক্রোধ থেকে অসহায়ত্ব দর্শককে ছুঁয়ে গেছে।

ইধিকা পাল
২০২৩ সালে ‘প্রিয়তমা’ দিয়ে আলোচনায় আসা কলকাতার অভিনেত্রী ইধিকা পাল এ বছরেও নজর কেড়েছেন। শাকিব খানের বিপরীতে ‘বরবাদ’–এ সাধারণ চাকরিজীবী থেকে প্রতিশোধপরায়ণ তরুণীর চরিত্রে—তাঁকে নতুন করে পরিচিতি এনে দেয়। শাকিব–ইধিকার রসায়ন নিয়েও আলোচনা হয়েছে। বছরজুড়ে আরও কয়েকটি বাংলাদেশি সিনেমায় ইধিকার অভিনয়ের খবর শোনা যায়। কোনোটাই অবশ্য পরে সত্যি হয়নি।

শবনম বুবলী
শবনম বুবলীর বছরটি শুরু হয়েছিল মিশ্র অভিজ্ঞতা দিয়ে। একাধিক ছবির মুক্তি আটকে থাকলেও শেষে প্রেক্ষাগৃহে আসে ‘জংলি’। ইন্টার্ন চিকিৎসক তিথির চরিত্রে তাঁর স্বচ্ছ, সাবলীল অভিনয় দর্শকের কাছে প্রশংসা কুড়ায়। পরে নতুন একাধিক ছবির শুটিং করেছেন। চুক্তিবদ্ধও হয়েছেন একাধিক ছবিতে। তবে কাজের সঙ্গে বছরজুড়ে ব্যক্তিগত জীবন ঘিরেও আলোচনায় ছিলেন তিনি।

পূজা চেরী
শিশুশিল্পী হিসেবে শুরু থেকে পূজা এখন ঢালিউডের প্রতিষ্ঠিত মুখ। চলতি বছরে মুক্তি পাওয়া ‘টগর’–এ জয়িতা চরিত্রে তাঁর অভিনয় ছিল বাস্তবধর্মী। কয়েক বছরে তাঁর ক্যারিয়ারে ওঠানামা থাকলেও এ সিনেমা তাঁকে নতুন করে আলোচনায় আনে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উপস্থিতি আর নতুন ছবির শুটিং মিলিয়ে বছরজুড়েই আলোচনায় ছিলেন তিনি।

আজমেরী হক বাঁধন
‘রেহানা মরিয়ম নূর’-এর পর বাঁধনের বড় পর্দায় ফেরা হলো এ সিনেমা দিয়ে। ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্র লিনা ছিল নন–গ্লামারাস। তাড়া করে বেড়ানো অতীত, কর্মক্ষেত্রে একের পর এক প্রতিকূলতা, বসের পুরুষতান্ত্রিক মনোভাব, বিশ্বাসভঙ্গ এবং শেষ দিকে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন—সবটাই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন বাঁধন।

মেহজাবীন চৌধুরী
বিদেশের বিভিন্ন উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে সেপ্টেম্বরে মুক্তি পায় ‘সাবা’। ছবির কেন্দ্রীয় চরিত্র সাবা হিসেবে মনে রাখার মতো অভিনয় করেন মেহজাবীন। সাবার প্রতিদিনের সংগ্রাম, একটু মুক্তির আশা, দিনের পর দিন অসুস্থ মায়ের সেবা করতে করতে ভেঙে পড়া—সবই মেহজাবীন ফুটিয়ে তুলেছেন চমৎকারভাবে।

এ ছাড়া বছরের শুরুতে নির্মাতা ও প্রযোজক প্রেমিক আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের খবর ঘিরে এই তারকা ছিলেন আলোচনায়।

তাসনিয়া ফারিণ
‘ইনসাফ’ দিয়ে প্রথম মূলধারার বাণিজ্যিক ছবিতে নাম লেখান ফারিণ। সিনেমাটি তেমন বাণিজ্যিক সাফল্য না পেলেও তাঁর গ্লামারাস উপস্থিতি, শরীফুল রাজের সঙ্গে রসায়ন মিলিয়ে ছিল আলোচনায়।

এ ছাড়া চলতি বছর প্রযোজনা শুরু, নতুন গান আর বছর শেষে শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় ছিলেন ফারিণ।

শিক্ষা-সংস্কৃতি অনির্বাণে মুকিত জাকারিয়া
শ্রীলঙ্কায় ‘রাক্ষস’ টিম
‘তখন মায়ের সঙ্গে গিয়েছিলাম, এবার মেয়েকে নিয়ে এলাম’
এশিয়ার সেরা সিনেমার তালিকায় বাংলাদেশের তিন সিনেমা
হামলায় পণ্ড জেমসের কনসার্ট, ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন শ্রাবণ্য
Share This Article
Facebook Email Print
শুক্রবার, ফেব্রু ৬, ২০২৬

সর্বশেষ

একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
জানুয়ারি ৫, ২০২৬
যুদ্ধবিরতি হলে ইউক্রেনের সুরক্ষায় বহুজাতিক বাহিনী পাঠাবে ইউরোপীয় মিত্ররা
জানুয়ারি ৭, ২০২৬
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
জানুয়ারি ১১, ২০২৬
হার্ট অ্যাটাক বয়স দেখেনা! প্রতিদিনের এই অভ্যাস হার্টকে সুস্থ রাখে
ডিসেম্বর ১২, ২০২৫
ইরানে হামলার আশঙ্কায় উত্তেজনা
জানুয়ারি ২৮, ২০২৬
জাকির খানের উদ্দ্যেগে খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া 
ডিসেম্বর ১৩, ২০২৫
এত ফুল, এত রং, এত গন্ধ
জানুয়ারি ১৩, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

নতুন যে নাটকগুলো এখন বেশি দেখছে দর্শক

Dailynarayanganj24
Dailynarayanganj24
ফেব্রুয়ারি ৪, ২০২৬
তারেক রহমানের গণসংবর্ধনায়ঃ নারায়ণগঞ্জ জেলা যুবদল ইতিহাস গড়বে-রনি
পে স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বড় পদক্ষেপ!
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
প্রবাসী আয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল কৃষি ব্যাংক, তিন ব্যাংকই এনেছে ৩৭%
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?