By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: আইএমএফ’র ঋণ নিয়ে রিজার্ভ বাড়ানোর দরকার নেই: গভর্নর
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

আইএমএফ’র ঋণ নিয়ে রিজার্ভ বাড়ানোর দরকার নেই: গভর্নর

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৯, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৯, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিয়ে রিজার্ভ বাড়ানোর দরকার নেই; বরং নিজেদের সক্ষমতাতেই রিজার্ভ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ ছাড়া ব্যাংকিং খাতে সুশাসন ও আস্থা ফেরাতে ২০ কোটি টাকার উপরে নেয়া প্রতিটি ঋণ সরেজমিন যাচাই করতে উদ্যোগ নেয়ার পরিকল্পনা জানিয়েছেন গভর্নর।

বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ব্যাংকিং খাত সংস্কার: চ্যালেঞ্জ উত্তরণের উপায়’- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। গভর্নর বলেন, বাংলাদেশের খেলাপি ঋণ প্রায় ৩৬ শতাংশ, যা হয়তো পৃথিবীর সবচেয়ে বেশি। আমরা কোনো তথ্য গোপন করিনি। দুঃসময় থেকে কিছুটা উন্নতির দিকে যাচ্ছে ব্যাংক খাত। ব্যাংকিং খাতে মানুষের আস্থা ধরে রাখতে পেরেছি। পুরো বিশ্ব অবাক বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা রান (সচল) করছে। তবে, ডিসেম্বরে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের অর্থনীতি ভেঙে পড়ার কোনো সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, ধার করে বা আইএমএফ থেকে অর্থ নিয়ে রিজার্ভ বাড়ানোর দরকার নেই। আমাদের রিজার্ভ আমাদেরই বাড়াতে হবে। আমাদের লক্ষ্য চলতি বছরে ৩৪-৩৫ বিলিয়নে রিজার্ভ নিয়ে যাওয়া। 

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, গত ১৭ই ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩২ হাজার ৪৮২.৮৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৭ হাজার ৮১৭.৮৬ মিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ২০ কোটি টাকার বেশি সব ঋণ নতুন করে যাচাই করা হবে। এ সব ঋণের জামানত ঠিক আছে কিনা, তা দেখা হবে। না থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যাংক পরিচালকদের জবাবদিহি করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা দরকার। ভালো নেতা দরকার। এজন্য সরকারের কাছে আইন প্রস্তাব করা হয়েছে। এই সরকার এই আইন পাস করে দিলে সব করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরও বলেন, পাঁচ ব্যাংক একীভূত করার পাশাপাশি ৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের সব সাধারণ আমানতকারী পুরো টাকা ফেরত পাবেন। প্রাতিষ্ঠানিক আমানতকারী একটা অংশ ফেরত পাবে। একই অনুষ্ঠানে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, আসন্ন নির্বাচন একটি সন্ধিক্ষণ। রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে ব্যাংকিং খাতকে কীভাবে সুশৃঙ্খল ও শক্তিশালী করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ ও সুনির্দিষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে। ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের পরিষ্কার করতে হবে যে, তারা কি আগের মতো ক্ষমতাশালী পুঁজিপতিদের হাতে ব্যাংকিং খাতকে ব্যবহার করতে দেবেন, নাকি জনগণের কল্যাণে, কর্মসংস্থান সৃষ্টিতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পুঁজি জোগানের জন্য এই খাতকে ব্যবহার করবেন। ফাহমিদা খাতুনের মতে, দিনের শেষে অর্থনৈতিক নীতি বাস্তবায়িত হয় রাজনৈতিক অর্থনীতির কবলের মধ্যে পড়ে। বরং সেই চেহারা ভালো না হলে তা জনগণের কল্যাণে আসে না।

বিশেষ অতিথির বক্তব্যে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের মাধ্যমে ব্যাংক খাত ভঙ্গুর হয়ে পড়ে। এজন্য এখন খেলাপি ঋণ ৩৬ শতাংশ পৌঁছে গেছে। এখন যে সংস্কার হচ্ছে, তা রাজনৈতিক সরকার কতটা এগিয়ে নেবে-তা গুরুত্বপূর্ণ। সেমিনারে সভাপতিত্ব করেন- ইআরএফ সভাপতি দৌলত আক্তার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।

নতুন বছরে বড় পদক্ষেপ নিলেন কিম জং উন
মিয়ানমারে প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন, তরুণ ভোটারের উপস্থিতি কম
‘ইরানকে স্বাধীনতা এনে দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত’
এপস্টেইনকে বাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানিয়েছিলেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ডু
নিহত বেড়ে ৫৩৮
Share This Article
Facebook Email Print
সোমবার, ফেব্রু ৯, ২০২৬

সর্বশেষ

এমবিবিএস-বিডিএসে ভর্তি কার্যক্রম পিছিয়েছে, নতুন তারিখ
ডিসেম্বর ২৯, ২০২৫
বিবিএস জরিপ
ডিসেম্বর ২১, ২০২৫
নির্বাচন কেন্দ্রিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা  জানালেন জামায়াত আমির
ডিসেম্বর ৩১, ২০২৫
নতুন বছরে স্বর্ণের দামে সুখবর, মূল্য জানাল বাজুস
ডিসেম্বর ৩১, ২০২৫
গণমাধ্যমে ‘ভয়ানক’ খবর প্রকাশ নিয়ে এপস্টেইনকে পরামর্শ দিয়েছিলেন চমস্কি
ফেব্রুয়ারি ৬, ২০২৬
নির্বাচনের আগে সিম কার্ড নিয়ে ‘নতুন সিদ্ধান্ত’ নিয়েছে সরকার
ডিসেম্বর ৩১, ২০২৫
থার্টি ফার্স্টের সন্ধ্যা থেকে বন্ধ মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন
ডিসেম্বর ৩১, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
প্রচ্ছদবিশেষ প্রতিবেদনমহানগররাজনীতিসদর

যোগ্য পিতার যোগ্য সন্তান

Dailynarayanganj 24 .com
Dailynarayanganj 24 .com
ডিসেম্বর ২৪, ২০২৫
টিভির পর্দায় আজকের যত খেলা
মহানগর যুবলীগের দুই নেতা গ্রেফতার
সোনারগাঁওয়ে আলহাজ্ব গোলাম মসিহের গণসংযোগ, ভোটারদের ব্যাপক সাড়া
আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না, মানবিক বাংলাদেশ দেখতে চাই: জামায়াতের আমির
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?