By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: দাম তো ৯ কোটির বেশি, নিয়মিত একাদশে জায়গা মিলবে কি মোস্তাফিজের
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
বিনোদন

দাম তো ৯ কোটির বেশি, নিয়মিত একাদশে জায়গা মিলবে কি মোস্তাফিজের

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৮, ২০২৫ ২:৩০ পূর্বাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৮, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: ৯ কোটি ২০ লাখ রুপি—আইপিএল নিলামের টেবিলে এবার বড় দানই মেরেছেন মোস্তাফিজুর রহমান। অনেকেরই কৌতূহল, যে মোস্তাফিজকে আগে কেউ তিন কোটি রুপিতেও কেনেনি, এবার কলকাতা নাইট রাইডার্স তাঁর জন্য তিন গুণের বেশি অর্থ কেন খরচ করেছে?

এককথায় উত্তর হতে পারে—নিশ্চয়ই বিশেষ পরিকল্পনা আছে। মোস্তাফিজকে পেয়ে কলকাতা কোচ অভিষেক নায়ারের মুখের হাসিই ইঙ্গিত দিচ্ছিল, মোস্তাফিজকে তাঁদের কত প্রয়োজন! তবে কি বাংলাদেশের দর্শক আশা করতে পারেন, এবারের আইপিএলে নিয়মিতই খেলবেন মোস্তাফিজ? এই উত্তরটা এককথায় দেওয়া মুশকিল।

দলে ভালো ক্রিকেটার না থাকা যেমন সমস্যা, তেমনি অনেক ভালো ক্রিকেটার থাকাও সমস্যা। এবার দুবাইয়ের মিনি নিলাম থেকে একের পর এক ক্রিকেটার কিনে কলকাতা তারকাবহুল দলই গড়েছে। আর এই দলের একাদশে সুযোগ পেতে মোস্তাফিজকে লড়াই–ই করতে হবে। কারণ, এক ম্যাচে বিদেশি খেলতে পারেন চারজনই।

প্রথমে দেখে নেওয়া যাক, কলকাতায় বিদেশি ক্রিকেটার কারা। দলটি ওপেনার হিসেবে নিয়েছে ফিন অ্যালেন, টিম সাইফার্ট, রাচিন রবীন্দ্রকে। নিউজিল্যান্ডের এই তিন ক্রিকেটারই অনেকটা একই ধরনের খেলোয়াড়। তিনজনই উইকেটে এসে দ্রুত রান তুলতে পারেন। তবে রবীন্দ্রকে একাদশে নিলে তাঁর কাছ থেকে বাঁহাতি স্পিনে দু–একটা ওভারও পাওয়ার সুযোগ আছে দলের।

নাইট রাইডার্স অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনকে কিনেছে ২৫ কোটি ২০ লাখ রুপিতে। এবারের নিলামে এটি সর্বোচ্চ দাম। এ ছাড়া ফিনিশার হিসেবে আগে থেকেই আছেন রোভম্যান পাওয়েল, তাঁকে গত মৌসুম থেকে রিটেইন করা হয়েছিল।

মোস্তাফিজের পাশাপাশি দলটি নিলাম থেকে শ্রীলঙ্কার পেসার মাতিশা পাতিরানাকেও দলে নিয়েছে। তাঁকে কিনতে কলকাতার খরচ হয়েছে ১৮ কোটি রুপি। সঙ্গে সুনীল নারাইন তো আছেনই।

প্রতি ম্যাচের একাদশ গড়তে বিদেশিদের মধ্যে সবার আগে নারাইনের নামই লেখা হওয়ার কথা। ব্যাটিং-বোলিং—দুই জায়গাতেই নাইট রাইডার্সের অপরিহার্য নাম এই ক্যারিবীয়। গ্রিনও থাকারই কথা। তাঁকে কিনতে নিলামে অতি আগ্রহই যার বড় প্রমাণ।

কলকাতার একাদশে পাতিরানাকেও প্রয়োজন। কারণ, কলকাতার ভারতীয় দুই পেসার হর্ষিত রানা ও বৈভব অরোরা ডেথ বোলিংয়ের জন্য খুব একটা পরীক্ষিত নন। আন্দ্রে রাসেল আইপিএল থেকে অবসর নেওয়ায় ডেথ ওভারে তাঁর বোলিং মিস করবে কলকাতা।

পাতিরানাকে তাই ইনিংসের শেষ দিকে দরকার হবে কলকাতার। বিশেষ করে ১০ থেকে ২০ ওভারের মধ্যে তাঁকে ৪ ওভার করানো হতে পারে। নতুন বল সামলানোর দায়িত্বটা থাকবে বৈভব ও হর্ষিতের ওপর। এরপর স্পিনে নারাইন ও বরুণ চক্রবর্তী তো আছেনই।

সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, তিনজন বিদেশি খেলোয়াড়ের নাম একাদশে অনেকটা নিশ্চিত—নারাইন, গ্রিন ও পাতিরানা। তিন ওপেনার অ্যালেন, সাইফার্ট, রবীন্দ্র, পাওয়েল ও মোস্তাফিজ থেকে খেলবেন একজন। রাসেল না থাকায় কলকাতা দলে পাওয়েলের গুরুত্ব বাড়ার কথা। কারণ, গ্রিন আর রাসেল ঠিক একই ধরনের ক্রিকেটার নন। গ্রিন একজন নিখাদ ব্যাটসম্যান আর রাসেল তো শেষে নেমে শুধু ঝড় তুলতেন।

এই দলে রাসেলের মতো শেষে ঝড় তোলার মতো সামর্থ্যবান হচ্ছেন পাওয়েল।
কলকাতা সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০২৪ সালে। সেবার ওপেনিংয়ে নেমে ফিল সল্ট ১৮২ স্ট্রাইক রেটে ৪৩৫ রান করেছিলেন। পুরো মৌসুমে তিনিই ছিলেন কলকাতার অন্যতম এক্স ফ্যাক্টর। সেই কৌশলেও যেতে পারে কলকাতা। সে ক্ষেত্রে অ্যালেন, সাইফার্ট ও রবীন্দ্রর কাউকে খেলাতে হতে পারে তাদের।

তাহলে মোস্তাফিজের জায়গা কোথায়?

নারাইন যদি ওপেন করেন, তাহলে মোস্তাফিজের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সে ক্ষেত্রে বিদেশি তিন ওপেনারের কাউকেই সুযোগ দিতে হবে না কলকাতার। ওপেনিংয়ে নারাইনের সঙ্গে থাকবেন রাহুল ত্রিপাঠি।

এরপর অজিঙ্কা রাহানে, গ্রিন, অংকৃষ রঘুবংশী, রমণদীপ সিং, রিংকু সিংরা আছেন। দ্রুত শুরুর কাজ নারাইন ও ত্রিপাঠি করে দিলে আর শেষ ঝড় তোলার কাজটা যদি রমণদীপ, রিংকুরা করতে পারেন, তাহলে পাওয়েল নন, সুযোগ পাওয়ার দাবিদার মোস্তাফিজই। সে ক্ষেত্রে চার বিদেশি হবেন নারাইন, গ্রিন, পাতিরানা ও মোস্তাফিজ। বোলিং আক্রমণ হবে ভয়ানক!

আবার একাদশ গঠনে উইকেটের ভূমিকাও থাকবে ব্যাপক। ধীরগতির উইকেটে মোস্তাফিজের একাদশে থাকা অনেকটাই নিশ্চিত, যেমন চেন্নাইয়ের উইকেট। আর পাতিরানার ফিটনেস নিয়েও প্রশ্ন আছে। লাগাতার অনেক ম্যাচ হয়তো তিনি খেলতে পারবেন না। চোটপ্রবণ এই ক্রিকেটার চলতি বছরে টি-টোয়েন্টিই খেলেছেন মাত্র ২টি।

তবে ঐতিহাসিকভাবে কলকাতার ‘মিস্টেরিয়াস’ বোলারদের প্রতি বাড়তি আকর্ষণ আছে। নারাইন, বরুণ যার বড় উদাহরণ। রহস্যময়ী বোলারদের কাছ থেকে অনেকবারই ভালো কিছু পেয়েছে কলকাতা। অবশ্য রহস্য তো মোস্তাফিজেরও আছে!
কাটারের রহস্য!

আসলে কলকাতা এবার বিভিন্ন কম্বিনেশন গড়ার মতো দল গড়েছে। এই দলের পেস-ভান্ডারে আকাশ দীপ, উমরান মালিক, কার্তিক তিয়াগির মতো পেসাররাও আছেন। এ ছাড়া অঙ্কুল রয়, মনীশ পান্ডেরাও আছেন। তাঁদের নিয়েও তৈরি হতে পারে বিকল্প কম্বিনেশন। তাই অনেক কিছুই আসলে ‘যদি কিন্তুর’ ওপর নির্ভর করছে। মোস্তাফিজের নিয়মিত একাদশে সুযোগ পাওয়াও…

কনসার্ট, গান, ওটিটিতে জমজমাট নববর্ষ
শীর্ষে নেই হলিউড, চমক চীন-বলিউডের ঘরে
ধনীদের তালিকায় ভারত থেকে শীর্ষে শাহরুখ, কত টাকার মালিক অভিনেতা
৪৪ ব্যক্তিগত চ্যাট প্রকাশ, তিথির হুঁশিয়ারি—‘সাধু সাজবেন না, সবার আমলনামা আছে’
রাজনীতিতে প্রবেশের কারণে সিনেমাগুলো লক্ষ্যবস্তু: বিজয়
Share This Article
Facebook Email Print
মঙ্গলবার, এপ্রি ১৪, ২০২৬

সর্বশেষ

চানখারপুলে ৬ জনকে হত্যা
জানুয়ারি ২৬, ২০২৬
মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মচারী আটক, সাথে ছিলেন পরকীয়া প্রেমিকা
ফেব্রুয়ারি ১৫, ২০২৬
২০ রমজানের মধ্যে শ্রমিকদের পূর্ণ বোনাস ও বেতনসহ সকল বকেয়া বেতন পরিশোধ করার
মার্চ ২, ২০২৬
প্রান্তিক মানুষের জীবন–সংকট ও অধিকার পুনরুদ্ধারে সোনারগাঁওয়ে অঞ্জন দাসের হাট সভা
ডিসেম্বর ১০, ২০২৫
বেসরকারি ব্যাংকে চাকরি, স্নাতক পাসে আবেদন
ডিসেম্বর ২০, ২০২৫
বেগম জিয়ার মৃত্যুতে যা বললেন জামায়াতে ইসলামের আমির
ডিসেম্বর ৩০, ২০২৫
নির্মাণে আবুল হায়াত
জানুয়ারি ২৯, ২০২৬

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
খেলাধুলা

আইপিএলে ব্যাটিং: ১৮ বছরে পাল্টেছে কতটা

Dailynarayanganj24
Dailynarayanganj24
মার্চ ২৮, ২০২৬
অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব
১ ছবি হিট, তবু বিলিয়ন ডলারের মালিক তিনি
প্রশাসনের কাছে দাবি সকলকে আইনের আওতায় এনে সাপ্লাই চেইন ঠিক রাখা হোক- এমপি দিপু
লেনদেন কমলেও বাজার মূলধন বাড়লো হাজার কোটি টাকা
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?