By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Notification Show More
Font ResizerAa
  • প্রচ্ছদ
  • মহানগর
  • জেলাজুড়ে
    • সদর
    • বন্দর
    • ফতুল্লা
    • সিদ্ধিরগঞ্জ
    • রূপগঞ্জ
    • সোনারগাঁও
    • আড়াইহাজার
  • জাতীয়
  • অর্থনীতি
  • রাজনীতি
  • সাক্ষাৎকার
  • বিনোদন
  • খেলাধুলা
  • আন্তর্জাতিক
  • অন্যান্য
    • বিশেষ প্রতিবেদন
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • নারী ও শিশু
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Search
Reading: বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর সারায়েভো, ঢাকার অবস্থান কত
Share
Font ResizerAa
ডেইলি নারায়ণগঞ্জ 24ডেইলি নারায়ণগঞ্জ 24
Search
  • প্রচ্ছদ
    • জেলাজুড়ে
  • জাতীয়
  • মহানগর
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আদালত
  • স্বাস্থ্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • অন্যান্য
    • কৃষি ও খামার
    • চাকুরী
    • নারী ও শিশু
    • আন্তর্জাতিক
    • বিশেষ প্রতিবেদন
    • মতামত
    • সাহিত্য
    • তথ্য প্রযুক্তি
Follow US
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর সারায়েভো, ঢাকার অবস্থান কত

Dailynarayanganj24
Last updated: ডিসেম্বর ১৮, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ
Dailynarayanganj24
Published: ডিসেম্বর ১৮, ২০২৫
Share
SHARE

ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম: বিশ্বের বিভিন্ন শহরে বেড়েই চলছে বায়ুদূষণ মাত্রা। বাংলাদেশের রাজধানী ঢাকাও ভয়াবহ বায়ুদূষণের কবলে। কিছু দিন আগে শহরটির বায়ুমান কিছুটা উন্নতির দিকে ছিল। কিন্তু সম্প্রতি শহরটির বাতাসে ফের বাড়ছে দূষণ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটের দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২০২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এদিকে, একই সময়ে ৪৫১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। এ ছাড়া ২৮২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের শহর দিল্লি, ২২৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, চতুর্থ স্থানে থাকা চীনের উহানের স্কোর ২১৩ আর ২১২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো।

ষষ্ঠ স্থানে থাকা বাংলাদেশের রাজধানীর ঢাকার স্কোর ২০৩, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৯৯ স্কোর নিয়ে সপ্তম স্থানে, আর ১৯৭ স্কোর নিয়ে অষ্টম স্থানে কুয়েত সিটি, ১৮৮ স্কোর নিয়ে ভিয়েতনামের রাজধানী হ্যানয় নবম স্থানে ও চীনের চেংদু শহর ১৮৫ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

পশ্চিমবঙ্গে ইডির বিরুদ্ধে করা মামলা স্থগিত
রাজধানী তেহরানেই এক রাতে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত
সৌদি আরবে সব মার্কিন মিশন বন্ধ ঘোষণা!
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
মোসাদের গুপ্তচর ছিলেন এপস্টিন
Share This Article
Facebook Email Print
শনিবার, মার্চ ১৪, ২০২৬

সর্বশেষ

সমালোচনা উপেক্ষা করে ‘দ্য রাজাসাব’-এর দৌড়
জানুয়ারি ১১, ২০২৬
জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা
মার্চ ৩, ২০২৬
ভিনিসিয়ুসকে ‘পাঁচবার বানর’ বলার অভিযোগ আর্জেন্টাইন খেলোয়াড়ের বিরুদ্ধে
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
২০২৬ সালে ব্যাংকের চাকরিজীবীরা ছুটি পাবেন কতদিন, দেখুন
জানুয়ারি ২, ২০২৬
মেট্রোরেলে চাকরির সুযোগ, পদ ৮
মার্চ ১৩, ২০২৬
‘কান্নাটা যেন খাঁটি হয়, সেটাই আসল কথা’
ডিসেম্বর ১৭, ২০২৫
সোনার দামে রেকর্ডের পর রেকর্ড! দেশেও সর্বোচ্চ
ডিসেম্বর ২২, ২০২৫

Follow US

Find US on Social Medias
FacebookLike
InstagramFollow
YoutubeSubscribe
Popular News
বিনোদন

রাজনীতিতে প্রবেশের কারণে সিনেমাগুলো লক্ষ্যবস্তু: বিজয়

Dailynarayanganj24
Dailynarayanganj24
জানুয়ারি ৩১, ২০২৬
ওয়াইনের সাথে স্প্রাইট মেশাই দ্রুত কাজের জন্য
চাঞ্চল্যকর তথ্য ফাঁস: পরকীয়া করতেন ইকরা, বিয়ে করেছিলেন অন্য কোথাও
আরও কমলো জ্বালানি তেলের দাম, লিটারে কত?
নারায়ণগঞ্জে ব্যবসায়ীকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
ডেইলি নারায়ণগঞ্জ 24

সম্পাদক : আলমগীর আজিজ ইমন
মোবাইল : ০১৪১০৪৪৮৮৩২
মোবাইল : ০১৯১১৪৭৯৬৩২

ই-মেইল : dailynarayanganj24@gamil.com
ঠিকানা : বঙ্গবন্ধু সড়ক, হাজী মঞ্জিল, ৩য় তলা।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব ডেইলিনারায়ণগঞ্জ২৪.কম কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে moonutechsolution.com
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?