ডেইলি নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমঃ আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের ৫টি ১ আসনে ৬জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক রায়হান কবির।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রটি নিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল । এ আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. ইলিয়াস মোল্লা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ মমিনুল হক ও মো. জহিরুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আসনটিতে খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ইলিয়াস আহম্মেদও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন, মুক্তিজোটের প্রার্থী এইচ এম আমজাদ হোসেন মোল্লা, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুনও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসন থেকে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এমন কোনো তথ্য দিতে পারেন জেলা নির্বাচন অফিস।
জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নারায়ণগঞ্জের পাঁচটি আসনের জন্য আটজন সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে কমিশন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছাড়াও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকেও প্রার্থী বা প্রার্থীর পক্ষের কেউ মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম নাসির উদ্দীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর।

